Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



20

যিরমিয় ও পশ্‌হূর

1যিরমিয় যখন নবী হিসাবে এই সব কথা বলছিলেন তখন সদাপ্রভুর ঘরের প্রধান কর্মচারী ইম্মেরের ছেলে পুরোহিত পশ্‌হূর সেই কথা শুনলেন। 2তিনি নবী যিরমিয়কে মারধর করে সদাপ্রভুর ঘরের কাছে উঁচু জায়গায় বিন্যামীন-ফটকের ধারে হাড়িকাঠে বন্ধ করে রাখলেন। 3তার পরের দিন পশ্‌হূর সেই হাড়িকাঠ থেকে যিরমিয়কে খুলে আনলেন। তখন যিরমিয় তাঁকে বললেন, “সদাপ্রভুর দেওয়া আপনার নাম পশ্‌হূর নয় বরং মাগোর-মিষাবীব (যার মানে ‘চারদিকে ভীষণ ভয়’), 4কারণ সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাকে তোমার নিজের ও তোমার বন্ধুবান্ধবদের কাছে ভীষণ ভয়ের পাত্র করব। তুমি নিজের চোখে যুদ্ধে শত্রুদের হাতে তাদের মরে যেতে দেখবে। সমস্ত যিহূদাকে আমি বাবিলের রাজার হাতে তুলে দেব। সে তাদের অনেককে বাবিলে নিয়ে যাবে আর বাকী লোকদের মেরে ফেলবে। 5আমি এই শহরের সমস্ত ধন-সম্পদ, অর্থাৎ তাদের ক্ষেতের শস্য ও সব দামী জিনিস এবং যিহূদার রাজাদের সমস্ত ধনভাণ্ডার তাদের শত্রুদের হাতে তুলে দেব। তারা সেগুলো লুট করে বাবিলে নিয়ে যাবে। 6আর হে পশ্‌হূর, তোমাকে ও তোমার বাড়ীর সকলকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হবে। সেখানে তুমি মরবে ও তোমাকে কবর দেওয়া হবে; তোমার যে সব বন্ধুদের কাছে তুমি নবী হিসাবে কথা বলবার সময় মিথ্যা কথা বলেছ তাদের সকলেরই একই দশা হবে।’ ”

যিরমিয়ের নালিশ

7হে সদাপ্রভু, তুমি আমাকে ভুলিয়েছ বলে আমার এই অবস্থা হয়েছে; তুমি আমার চেয়ে শক্তিশালী বলে তুমি জয়ী হয়েছ। আমি সারা দিন ঠাট্টার পাত্র হয়েছি; প্রত্যেকে আমাকে ঠাট্টা করে। 8যতবার আমি কথা বলি ততবারই ভীষণ অনিষ্ট ও ধ্বংসের কথা চিৎকার করে প্রচার করি। কাজেই সদাপ্রভুর বাক্যের জন্য সারা দিন আমাকে অপমান ও ভীষণ নিন্দা করা হয়। 9কিন্তু যদি আমি বলি, “আমি তাঁর কথা উল্লেখ করব না কিম্বা তাঁর নাম করে আর কিছু বলব না,” তবে তাঁর কথা আমার অন্তরে যেন জ্বলন্ত আগুন হয়ে হাড়ের মধ্যে বন্ধ হয়ে থাকে। আমি তা ভিতরে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ি; সত্যিই আমি আর তা ভিতরে রাখতে পারি না। 10আমার চারদিকে ভীষণ ভয়, কারণ আমি এই সব কথা অনেক লোকদের ফিস্‌ ফিস্‌ করে বলতে শুনি, “তার নামে নালিশ কর; চল, আমরা তার নামে নালিশ করি।” আমার সমস্ত বন্ধুরা এই বলে আমার পিছ্‌লে পড়বার অপেক্ষায় আছে, “হয়তো আমরা তাকে ঠকাতে পারব, আর তখন আমরা তার উপর জয়ী হব আর প্রতিশোধ নেব।” 11কিন্তু সদাপ্রভু শক্তিশালী যোদ্ধার মত আমার সংগে সংগে আছেন, তাই আমার অত্যাচারীরা উছোট খাবে এবং জয়ী হবে না। তারা বিফল হবে এবং খুব লজ্জিত হবে; তাদের অসম্মান কেউ কখনও ভুলে যাবে না।

12হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, তুমি তো সৎ লোকদের পরীক্ষা করে থাক এবং প্রত্যেকের অন্তর ও মনের কথা জান। আমার শত্রুদের উপর তোমার প্রতিশোধ নেওয়া আমাকে দেখতে দাও, কারণ আমি আমার নালিশ তোমাকেই জানিয়েছি।

13তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর। সদাপ্রভুর প্রশংসা কর। তিনি দুষ্টদের হাত থেকে অভাবীদের প্রাণ উদ্ধার করেন।

14আমি যেদিন জন্মেছিলাম সেই দিনটা অভিশপ্ত হোক। যেদিন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন সেই দিনটা আশীর্বাদ বিহীন হোক। 15“আপনার একটি ছেলে হয়েছে,” এই সংবাদ দিয়ে যে আমার বাবাকে আনন্দিত করেছিল সে অভিশপ্ত হোক। 16সদাপ্রভু মমতা না করে যে সব শহরের সর্বনাশ করেছিলেন ঐ লোকটি সেগুলোর মত হোক। সে সকালে শুনুক কান্নাকাটির শব্দ আর দুপুরে শুনুক বিপদের চিৎকার; 17কারণ মায়ের গর্ভে থাকতে সে আমাকে মেরে ফেলে নি। তাতে আমার মা-ই আমার কবর হতেন, আর তাঁর পেট চিরকাল বড় হয়েই থাকত। 18কষ্ট আর দুঃখ দেখবার জন্য এবং লজ্জায় আমার জীবন কাটাবার জন্য কেন আমি গর্ভ থেকে বের হয়ে আসলাম?