Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



27

নবূখদ্‌নিৎসরের অধীনে যিহূদা দেশ

1যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল। 2সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি কতগুলো চামড়ার ফিতা আর কাঠ দিয়ে একটা জোয়াল তৈরী করে তোমার ঘাড়ের উপর রাখবে। 3তারপর যে সব দূতেরা ইদোম, মোয়াব, অম্মোন, সোর ও সীদোনের রাজাদের কাছ থেকে যিরূশালেমে যিহূদার রাজা সিদিকিয়ের কাছে এসেছে তাদের দিয়ে ঐ সব রাজাদের কাছে খবর পাঠাবে। 4তাদের মনিবদের একটা খবর দেবার জন্য বলবে যে, ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তাদের মনিবদের এই কথা বলতে বলছেন, 5‘আমার মহাশক্তিতে এবং ক্ষমতাপূর্ণ হাতে আমি এই পৃথিবী ও তার উপরকার যে সব মানুষ ও পশু তৈরী করেছি, আর আমি যাকে উপযুক্ত মনে করি তার হাতে ক্ষমতা দিয়ে থাকি। 6এখন আমি তোমাদের সব দেশগুলো আমার দাস বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের হাতে তুলে দেব; এমন কি, বুনো পশুদেরও আমি তার অধীন করব। 7যতদিন না তার দেশের সময় আসে ততদিন পর্যন্ত সমস্ত জাতি তার, তার ছেলের ও তার নাতির দাস হবে; তারপর অনেক জাতি ও বড় বড় রাজারা তাকে তাদের অধীনে আনবে।

8“ ‘কিন্তু কোন জাতি বা রাজ্য যদি বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের দাস না হয় কিম্বা তার জোয়ালের নীচে কাঁধ না দেয় তবে আমি সেই জাতিকে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক দিয়ে শাস্তি দেব যে পর্যন্ত না আমি তার হাত দিয়ে সেই জাতিকে ধ্বংস করি। 9কাজেই তোমরা তোমাদের নবী, গণক, স্বপ্ন দেখে ভবিষ্যতের কথা বলা লোক, মায়াবিদ্যাকারী কিম্বা তোমাদের যাদুকরদের কথা শুনো না; তারা তোমাদের বলে যে, তোমরা বাবিলের রাজার দাস হবে না। 10তারা মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে, আর এর ফলে তোমরা তোমাদের দেশ থেকে দূর হয়ে যাবে; আমি তোমাদের তাড়িয়ে দেব এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। 11কিন্তু যদি কোন জাতি বাবিলের রাজার জোয়ালের নীচে ঘাড় নীচু করে এবং তার দাস হয় তবে আমি সেই জাতিকে তার নিজের দেশে থাকতে দেব যাতে তারা সেখানে চাষ ও বাস করতে পারে। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”

12যিহূদার রাজা সিদিকিয়কে আমি সেই একই সংবাদ দিয়ে বললাম, “বাবিলের রাজার জোয়ালের নীচে আপনারা আপনাদের ঘাড় নীচু করুন; তাঁর ও তাঁর লোকদের দাস হন, তাতে আপনি বাঁচবেন। 13যে জাতি বাবিলের রাজার দাস হবে না তার বিরুদ্ধে সদাপ্রভু যা বলেছেন সেইমত কেন আপনি ও আপনার লোকেরা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কে মারা যাবেন? 14সেই নবীদের কথা শুনবেন না যারা আপনাদের বলে, ‘আপনারা কখনও বাবিলের রাজার দাস হবেন না’; তারা আপনাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে। 15সদাপ্রভু বলছেন, ‘আমি তাদের পাঠাই নি। তারা আমার নাম করে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলে। সেইজন্য আমি তোমাদের ও তোমাদের কাছে যারা ভবিষ্যদ্বাণী বলে সেই নবীদের দূর করে দেব আর তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে।’ ”

16তখন আমি পুরোহিতদের ও সমস্ত লোকদের বললাম যে, সদাপ্রভু বলছেন, “যে নবীরা তোমাদের বলে, ‘খুব শীঘ্রই সদাপ্রভুর ঘরের জিনিসগুলো বাবিল থেকে ফিরিয়ে আনা হবে,’ তাদের কথা তোমরা শুনো না। তারা তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে। 17তাদের কথা শুনো না। তোমরা বাবিলের রাজার সেবা কর, তাতে বাঁচবে। এই শহরটা ধ্বংস হবে কেন? 18যদি তারা নবীই হয়ে থাকে আর সদাপ্রভুর বাক্য তাদের কাছে থাকে তবে সদাপ্রভুর ঘরের, যিহূদার রাজার বাড়ীর ও যিরূশালেমের যে সব জিনিসপত্র এখনও বাকী রয়ে গেছে তা যাতে বাবিলে নিয়ে যাওয়া না হয় সেইজন্য সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর কাছে তারা মিনতি করুক। 19-20বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিহোয়াখীনকে এবং যিহূদা ও যিরূশালেমের প্রধান লোকদের যিরূশালেম থেকে বাবিলে নিয়ে যাবার সময় যে সব থাম, বিরাট পাত্র, বাক্স ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় নি সেগুলোর সম্বন্ধে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, 21-22‘যে সব জিনিস আমার ঘরে এবং যিহূদার রাজার বাড়ীতে ও যিরূশালেমে রয়েছে সেগুলো বাবিলে নিয়ে যাওয়া হবে এবং যে পর্যন্ত না আমি সেগুলোর দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সেগুলো সেখানেই থাকবে। তার পরে আমি সেগুলো এই জায়গায় ফিরিয়ে আনব। আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’ ”