Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



28

মিথ্যাবাদী নবী হনানিয়

1সেই একই বছরে, যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে, অর্থাৎ চতুর্থ বছরের পঞ্চম মাসে গিবিয়োন শহরের অসূরের ছেলে নবী হনানিয় সদাপ্রভুর ঘরে পুরোহিতদের ও সমস্ত লোকদের সামনে যিরমিয়কে এই কথা বলল, 2“ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘আমি বাবিলের রাজার জোয়াল ভেংগে ফেলতে যাচ্ছি। 3বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর ঘরের যে জিনিসপত্র এখান থেকে বাবিলে সরিয়ে নিয়ে গেছে তা আমি দু’বছরের মধ্যে এখানে ফিরিয়ে নিয়ে আসব। 4এছাড়া আমি যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিহোয়াখীনকে এবং যিহূদার অন্যান্য যে সব বন্দী বাবিলে গেছে তাদেরও এই জায়গায় ফিরিয়ে আনব, কারণ আমি বাবিলের রাজার জোয়াল ভেংগে ফেলব। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”

5তখন নবী যিরমিয় পুরোহিতদের ও যে সব লোক সদাপ্রভুর ঘরে দাঁড়িয়ে ছিল তাদের সামনে নবী হনানিয়ের কথার উত্তর দিলেন। 6তিনি বললেন, “আমেন, সদাপ্রভু যেন তা-ই করেন। সদাপ্রভুর ঘরের জিনিসপত্র এবং বাবিল থেকে সমস্ত বন্দীদের এখানে ফিরিয়ে এনে সদাপ্রভু আপনার বলা ভবিষ্যদ্বাণী পূর্ণ করুন। 7কিন্তু আমি আপনার ও সমস্ত লোকদের কাছে যে কথা বলতে চাই তা শুনুন। 8আপনার ও আমার আগে পুরানো দিনের যে নবীরা ছিলেন, তাঁরা অনেক দেশ ও বড় বড় রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বিপদ ও মড়কের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। 9কিন্তু যে নবী শান্তির ভবিষ্যদ্বাণী বলেন তাঁর কথা যখন পূর্ণ হবে কেবল তখনই জানা যাবে যে, তাঁকে সত্যিই সদাপ্রভু পাঠিয়েছিলেন।”

10এর পর নবী হনানিয় নবী যিরমিয়ের ঘাড় থেকে জোয়ালটা নিয়ে ভেংগে ফেললেন। 11তারপর তিনি সমস্ত লোকদের সামনে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘এইভাবে আমি দুই বছরের মধ্যে সমস্ত জাতির ঘাড় থেকে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের জোয়াল ভেংগে ফেলব।’ ” তখন নবী যিরমিয় সেখান থেকে চলে গেলেন।

12হনানিয় জোয়ালটা ভেংগে ফেলবার কিছুদিন পর সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 13“তুমি গিয়ে হনানিয়কে বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কাঠের জোয়াল ভেংগে ফেলেছ কিন্তু তার জায়গায় দেওয়া হবে লোহার জোয়াল। 14আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, এই সব জাতি যাতে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসরের দাস হয় সেইজন্য আমি তাদের ঘাড়ে লোহার জোয়াল চাপিয়ে দেব, আর তারা তার সেবা করবেই করবে। এমন কি, আমি তাকে বুনো পশুদের উপরেও কর্তা করব।’ ”

15তখন নবী যিরমিয় নবী হনানিয়কে বললেন, “হনানিয়, শুনুন। সদাপ্রভু আপনাকে পাঠান নি, কিন্তু আপনি এই জাতিকে মিথ্যা কথায় বিশ্বাস করাচ্ছেন। 16কাজেই সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাকে পৃথিবীর উপর থেকে সরিয়ে দিতে যাচ্ছি। এই বছরেই তুমি মারা যাবে, কারণ তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহের কথা প্রচার করেছ।’ ”

17সেই বছরের সপ্তম মাসে নবী হনানিয় মারা গেলেন।