Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



32

যিরমিয় একটা জমি কিনলেন

1যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের দশম বছরে, অর্থাৎ নবূখদ্‌নিৎসরের রাজত্বের আঠারো বছরের সময় সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল। 2বাবিলের রাজার সৈন্যদল তখন যিরূশালেম ঘেরাও করছিল এবং যিরমিয় যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। তিনি সেখানে ছিলেন, 3কারণ যিহূদার রাজা সিদিকিয় এই কথা বলে তাঁকে বন্দী করেছিলেন, “তুমি এই কথা বলে ভবিষ্যদ্বাণী করছ যে, সদাপ্রভু বলছেন, ‘আমি এই শহরকে বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি এবং সে এটা দখল করবে। 4যিহূদার রাজা সিদিকিয় বাবিলের রাজার হাত থেকে রেহাই পাবে না বরং তাদের রাজার হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে। 5বাবিলের রাজা সিদিকিয়কে বাবিলে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সে সেখানেই থাকবে। সেইজন্য বাবিলীয়দের সংগে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না।’ ”

6সেই সময় যিরমিয় বলেছিলেন, “সদাপ্রভু আমাকে বললেন যে, 7আমার কাকা শল্লুমের ছেলে হনমেল আমার কাছে এসে বলবে, ‘অনাথোতে আমার যে জমিটা আছে তুমি সেটা কেনো, কারণ নিকট আত্মীয় হিসাবে সেটা কেনার অধিকার তোমার।’ 8তখন সদাপ্রভুর কথামতই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, ‘বিন্যামীন এলাকার অনাথোতে আমার যে জমি আছে সেটা তুমি কেনো। এটা মুক্ত করবার ও দখল করবার অধিকার যখন তোমার তখন তুমিই সেটা নিজের জন্য কেনো।’

“আমি জানতাম এটা সদাপ্রভুরই বাক্য; 9কাজেই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথোতের সেই জমিটা কিনলাম এবং একশো সাতাশি গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম। 10আমি দলিলে স্বাক্ষর করলাম, সীলমোহর করলাম ও সাক্ষী রাখলাম এবং দাঁড়িপাল্লায় সেই রূপা ওজন করে দিলাম। 11আমি দু’টা দলিলই নিলাম- নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটা ও সীলমোহর না করা আর একটা। 12তারপর আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিল তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত যিহূদীদের সামনে সেই দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দিলাম। এই নেরিয় মহসেয়ের ছেলে। 13-14তাদের সামনেই আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই নির্দেশ বারূককে দিলাম, ‘তুমি সীলমোহর করা ও সীলমোহর না করা জমি কেনার দু’টা দলিলই নিয়ে একটা মাটির পাত্রে রাখ যাতে তা অনেক দিন ঠিক থাকে, 15কারণ এই দেশে ঘর-বাড়ী, জায়গা-জমি ও আংগুর ক্ষেত আবার কেনা-বেচা চলবে। আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’

16“জমি কেনার দলিলটা নেরিয়ের ছেলে বারূককে দেবার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম, 17‘হে প্রভু সদাপ্রভু, তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে মহাকাশ ও পৃথিবী তৈরী করেছ। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই। 18তুমি হাজার হাজার জনকে তোমার অটল ভালবাসা দেখিয়ে থাক এবং পিতাদের পাপের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাক। হে মহান ও শক্তিশালী ঈশ্বর, তোমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু; 19তোমার উদ্দেশ্য মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে; তুমি প্রত্যেকজনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাক। 20তুমি মিসর দেশে অনেক চিহ্ন দেখিয়েছিলে ও আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলে এবং আজও পর্যন্ত ইস্রায়েল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ, আর তাতে তুমি সুনাম লাভ করেছ। 21তুমি চিহ্ন ও আশ্চর্য আশ্চর্য কাজ দেখিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের সংগে তোমার লোক ইস্রায়েলকে সেখান থেকে বের করে এনেছিলে। 22যে দেশে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই সেই দেশ দেবার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে এবং তা তাদের দিয়েছিলে। 23তারা এসে তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা শোনে নি আর তোমার আইন-কানুন মত চলে নি; তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করে নি। কাজেই এই সমস্ত বিপদ তুমি তাদের উপর এনেছ। 24শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সংগে লাগিয়ে ঢিবি তৈরী করা হচ্ছে তা তুমি দেখ। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মড়কের মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী বাবিলীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে, তুমি যা বলেছিলে তা-ই হয়েছে, 25কিন্তু হে প্রভু সদাপ্রভু, যদিও শহরটা বাবিলীয়দের হাতে যাবে তবুও তুমি আমাকে বলেছিলে যে, আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি।’ ”

26পরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 27“আমি সদাপ্রভু, সমস্ত মানুষের ঈশ্বর। কোন কিছু করা কি আমার পক্ষে অসম্ভব? 28কাজেই আমি এই শহরটা বাবিলীয়দের ও তাদের রাজা নবূখদ্‌নিৎসরের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে। 29যে বাবিলীয়েরা শহরটা আক্রমণ করছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যে সব বাড়ী-ঘরের ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেব-দেবতার উদ্দেশে ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করে আমাকে অসন্তুষ্ট করেছে তারা সেই সব বাড়ী-ঘর সুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে।

30“ইস্রায়েল ও যিহূদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখে কেবল মন্দ ছাড়া আর কিছু করে নি; সত্যিই ইস্রায়েলের লোকেরা তাদের হাতের তৈরী জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্টই করেছে। 31যেদিন এই শহরটা তৈরী হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার অসন্তোষ ও ক্রোধ এমনভাবে জাগিয়ে তুলেছে যে, আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেবই, 32কারণ ইস্রায়েল ও যিহূদার লোকেরা, তাদের সব রাজা ও রাজকর্মচারীরা, পুরোহিত ও নবীরা এবং যিহূদা ও যিরূশালেমের লোকেরা তাদের সমস্ত মন্দ কাজের দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। 33তারা আমার দিকে পিঠ ফিরিয়েছে, মুখ নয়; যদিও আমি বারে বারে তাদের শিক্ষা দিয়েছি তবুও তারা আমার শাসন মানে নি, গ্রহণও করে নি। 34আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো বসিয়ে তা অশুচি করেছে। 35তারা মোলক দেবতার উদ্দেশে তাদের ছেলেমেয়েদের উৎসর্গ করবার জন্য বিন্‌-হিন্নোম উপত্যকায় বাল দেবতার উদ্দেশে পূজার উঁচু স্থান তৈরী করেছে। আমি কখনও সেই আদেশ দিই নি কিম্বা আমার মনেও তা ঢোকে নি যে, তারা এই রকম জঘন্য কাজ করে যিহূদাকে পাপ করাবে।

36“তোমরা এই শহরের বিষয়ে বলছ, ‘যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়কের মধ্য দিয়ে এটা বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হয়েছে’; কিন্তু আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি যে, 37আমার ভীষণ অসন্তোষ এবং জ্বলন্ত ও ভয়ংকর ক্রোধে আমি তাদের যে সব দেশে দূর করে দিয়েছিলাম সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জড়ো করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনব এবং নিরাপদে বাস করতে দেব। 38তারা আমার লোক হবে ও আমি তাদের ঈশ্বর হব। 39আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে; তাতে তারা তাদের নিজেদের ও তাদের পরে তাদের ছেলেমেয়েদের মংগলের জন্য সব সময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে। 40আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে, আমি তাদের মংগল করা কখনও বন্ধ করব না। আমি তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগাব যাতে তারা কখনও আমার কাছ থেকে ফিরে না যায়। 41আমি খুশী মনে তাদের মংগল করব এবং আমার সমস্ত মন-প্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মত লাগিয়ে দেব।

42“আমি এই লোকদের উপর যেমন এই সব মহা বিপদ এনেছি তেমনি তাদের কাছে আমার প্রতিজ্ঞা করা সমস্ত মংগল আমি তাদের দান করব। 43যে দেশের বিষয়ে তোমরা বলতে, ‘এটা একটা পতিত জমি, এতে মানুষ কিম্বা পশু কিছুই নেই, কারণ এটা বাবিলীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে,’ সেই দেশে আবার জমি কেনা-বেচা হবে। 44বিন্যামীন এলাকায়, যিরূশালেমের চারপাশের এলাকায়, যিহূদার ও নেগেভের সব গ্রাম ও শহরে এবং উঁচু ও নীচু পাহাড়ী এলাকার সব গ্রাম ও শহরে টাকা দিয়ে ক্ষেত কেনা হবে ও দলিলে স্বাক্ষর ও সীলমোহর দেওয়া হবে এবং সাক্ষী রাখা হবে, কারণ আমি তাদের অবস্থা ফিরাব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”