Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



36

যিরমিয়ের লেখা বই পুড়িয়ে দেওয়া

1যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 2“তুমি গুটিয়ে রাখা একটা বই নাও এবং যোশিয়ের রাজত্বের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইস্রায়েল, যিহূদা ও অন্যান্য জাতির বিষয় আমি তোমাকে যে যে কথা বলেছি তা তাতে লেখ। 3যিহূদার লোকদের উপর যে সব বিপদ ঘটাবার বিষয় আমি ঠিক করেছি হয়তো তারা সেই সব কথা শুনে প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে; তাহলে আমি তাদের অন্যায় ও পাপ ক্ষমা করব।”

4তখন যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে ডাকলেন এবং সদাপ্রভু যিরমিয়কে যে সব কথা বলেছিলেন তা তাঁর মুখ থেকে শুনে বারূক গুটিয়ে রাখা সেই বইটাতে লিখলেন। 5তারপর যিরমিয় বারূককে বললেন, “আমাকে সদাপ্রভুর ঘরে যেতে নিষেধ করা হয়েছিল বলে আমি সেখানে যেতে পারি না। 6কাজেই তুমি একটা উপবাসের দিনে সদাপ্রভুর ঘরে গিয়ে এই বইতে লেখা সদাপ্রভুর বাক্য লোকদের কাছে পড়ে শোনাও যা তুমি আমার মুখ থেকে শুনে লিখেছিলে। যিহূদার যে লোকেরা তাদের শহর থেকে আসবে তাদের সকলের কাছে তা পড়বে। 7হয়তো তারা সদাপ্রভুর কাছে প্রার্থনা করবে এবং প্রত্যেকে তাদের কুপথ থেকে ফিরবে, কারণ এই লোকদের বিরুদ্ধে সদাপ্রভু খুবই অসন্তোষ ও ক্রোধের কথা বলেছেন।”

8নবী যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে যা যা করতে বলেছিলেন তা তিনি সবই করলেন; তিনি সদাপ্রভুর ঘরে সেই বই থেকে সদাপ্রভুর বাক্য পড়লেন। 9যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের পঞ্চম বছরের নবম মাসে যিরূশালেমের সমস্ত লোকদের ও যিহূদার শহরগুলো থেকে আসা লোকদের জন্য সদাপ্রভুর সামনে উপবাস করবার কথা ঘোষণা করা হল। 10তখন সদাপ্রভুর ঘরের নতুন ফটকের কাছে উপরের উঠানে শাফনের ছেলে গমরিয় লেখকের কামরায় দাঁড়িয়ে বারূক সেই বই থেকে যিরমিয়ের কথাগুলো সমস্ত লোকদের কাছে পড়লেন।

11শাফনের নাতি, অর্থাৎ গমরিয়ের ছেলে মীখায় যখন সেই বই থেকে সদাপ্রভুর সমস্ত কথা শুনলেন, 12তখন তিনি রাজবাড়ীর মধ্যেকার লেখকের কামরায় গেলেন; সেখানে সব রাজকর্মচারীরা, অর্থাৎ লেখক ইলীশামা, শময়িয়ের ছেলে দলায়, অক্‌বোরের ছেলে ইল্‌নাথন, শাফনের ছেলে গমরিয়, হনানিয়ের ছেলে সিদিকিয় এবং অন্যান্য সব রাজকর্মচারীরা বসে ছিলেন। 13বারূক সেই বই থেকে লোকদের কাছে যা যা পড়েছিলেন তা মীখায় সেই রাজকর্মচারীদের কাছে সব বললেন; 14তখন রাজকর্মচারীরা সকলে নথনিয়ের ছেলে যিহূদীকে দিয়ে বারূককে বলে পাঠালেন, “আপনি যে বই থেকে লোকদের পড়ে শুনিয়েছেন তা নিয়ে আসুন।” নথনিয় ছিল শেলিমিয়ের ছেলে, শেলিমিয় ছিল কূশির ছেলে। তখন নেরিয়ের ছেলে বারূক সেই বই হাতে করে তাঁদের কাছে গেলেন। 15তাঁরা বারূককে বললেন, “আপনি দয়া করে বসে আমাদের কাছে ওটা পড়ে শোনান।”

তখন বারূক তাঁদের কাছে তা পড়ে শোনালেন। 16তাঁরা সমস্ত কথা শুনে ভয়ে একে অন্যের দিকে তাকালেন এবং বারূককে বললেন, “এই সব কথা রাজাকে গিয়ে আমাদের জানাতেই হবে।” 17তারপর তাঁরা বারূককে জিজ্ঞাসা করলেন, “আমাদের বলুন আপনি কেমন করে এই সব কথা লিখলেন? যিরমিয়ের মুখ থেকে শুনে কি আপনি লিখেছেন?”

18উত্তরে বারূক বললেন, “হ্যাঁ, তিনি আমাকে এই সব কথা বলেছেন আর আমি তা এই বইতে কালি দিয়ে লিখেছি।”

19তখন রাজকর্মচারীরা বারূককে বললেন, “আপনি ও যিরমিয় গিয়ে লুকিয়ে থাকুন। আপনারা কোথায় আছেন তা যেন কেউ জানতে না পারে।”

20পরে রাজকর্মচারীরা সেই বইটা লেখক ইলীশামার কামরায় রেখে রাজদরবারে রাজার কাছে গেলেন এবং তাঁকে সব কথা জানালেন। 21তখন রাজা সেই বইটা আনবার জন্য যিহূদীকে পাঠালেন। লেখক ইলীশামার কামরা থেকে যিহূদী বইটা এনে রাজা ও তাঁর পাশে দাঁড়ানো সব রাজকর্মচারীদের সামনে পড়ে শোনালেন। 22তখন ছিল বছরের নবম মাস। রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্রে আগুন জ্বলছিল। 23যিহূদী সেই বইয়ের কিছুটা পড়লে পর রাজা লেখকের ছুরি দিয়ে সেই অংশটা কেটে নিয়ে আগুনের পাত্রে ফেলে দিলেন; এইভাবে গোটা বইটা আগুনে পুড়িয়ে দেওয়া হল। 24রাজা ও তাঁর যে সব লোকেরা সেই কথা শুনলেন তাঁরা ভয়ও পেলেন না কিম্বা তাঁদের কাপড়ও ছিঁড়লেন না। 25ইল্‌নাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই বই না পোড়াতে মিনতি করলেও রাজা তাঁদের কথা শুনলেন না। 26তার বদলে তিনি লেখক বারূক ও নবী যিরমিয়কে ধরে আনবার জন্য রাজপুত্র যিরহমেল, অস্রীয়েলের ছেলে সরায় ও অব্দিয়েলের ছেলে শেলিমিয়কে হুকুম দিলেন। কিন্তু সদাপ্রভু তাঁদের লুকিয়ে রেখেছিলেন।

27যিরমিয়ের বলা কথাগুলো বারূক যে বইতে লিখেছিলেন তা রাজা পুড়িয়ে দিলে পর সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 28“যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা পুড়িয়ে দিয়েছে সেই প্রথম বইটাতে যা যা লেখা ছিল তা সবই তুমি আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে তাতে লেখ। 29এছাড়া তুমি যিহূদার রাজা যিহোয়াকীমকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি বইটা পুুড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করেছ কেন যিরমিয় ঐ বইয়ের মধ্যে লিখেছে যে, বাবিলের রাজা নিশ্চয় এসে এই দেশ ধ্বংস করবেন এবং মানুষ ও পশু দুই-ই শেষ করে দেবেন? 30সেইজন্য তোমার বিষয়ে আমি সদাপ্রভু বলছি যে, দায়ূদের সিংহাসনে বসবার জন্য তোমার কেউ বেঁচে থাকবে না; তোমার দেহ বাইরে ফেলে দেওয়া হবে এবং তা দিনের বেলা গরমে ও রাতের বেলা ঠাণ্ডায় পড়ে থাকবে। 31আমি তোমার ও তোমার ছেলেদের এবং তোমার কর্মচারীদের অন্যায়ের জন্য তোমাদের শাস্তি দেব; আমি তোমাদের বিরুদ্ধে যে সব বিপদের কথা বলেছি তা সবই তোমাদের উপর ও যিরূশালেম ও যিহূদার লোকদের উপর আনব, কারণ তোমরা কথা শোন নি।’ ”

32তখন যিরমিয় আর একটা গুটিয়ে রাখা বই নিয়ে নেরিয়ের ছেলে লেখক বারূককে দিলেন; যিহূদার রাজা যিহোয়াকীম যে বইটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন তাতে যে সব কথা লেখা ছিল সেই সব কথা যিরমিয়ের মুখ থেকে শুনে বারূক আবার লিখলেন। ঐ রকম আরও অনেক কথাও তার সংগে যোগ করা হল।