Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



44

প্রতিমাপূজার ফলে অমংগল

1মিসর দেশে যে সব যিহূদীরা মিগ্‌দোল, তফন্‌হেষ, নোফ ও পথ্রোষ এলাকায় বাস করত তাদের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 2“আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি যিরূশালেম ও যিহূদার সমস্ত গ্রাম ও শহরের উপর যে ভীষণ বিপদ এনেছি তা তোমরা দেখেছ। সেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে; সেখানে কেউ বাস করে না। 3তা হয়েছে তাদের দুষ্টতার জন্য, কারণ তারা দেব-দেবতাদের সামনে ধূপ জ্বালিয়ে ও তাদের পূজা করে আমার ভীষণ অসন্তোষ জাগিয়ে তুলেছে। সেই দেব-দেবতার কথা তারাও জানত না, তোমরাও জানতে না বা তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। 4আমি বারে বারে আমার দাসদের, অর্থাৎ নবীদের পাঠিয়েছি; তারা বলেছে যে, তারা যেন সেই জঘন্য কাজ না করে যা আমি ঘৃণা করি। 5কিন্তু তারা তাতে কানও দেয় নি, মনোযোগও দেয় নি; তারা তাদের দুষ্টতা থেকে ফেরে নি কিম্বা দেব-দেবতাদের কাছে ধূপ জ্বালানোও বন্ধ করে নি। 6কাজেই আমার জ্বলন্ত ক্রোধ ঢেলে দেওয়া হয়েছিল; তা যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় জ্বলে উঠেছিল আর তাই আজকে সেগুলো জনশূন্য ও ধ্বংস হয়ে পড়ে আছে।

7“এখন আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি, কেন তোমরা নিজেদের এত বড় সর্বনাশ করছ? তোমরা তো পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে ও শিশুদের যিহূদা থেকে বের করে এনে নিজেদের ও তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছ। 8তোমরা যেখানে বাস করতে এসেছ সেই মিসর দেশের দেব-দেবতাদের মূর্তির সামনে ধূপ জ্বালিয়ে কেন তোমরা আমার অসন্তোষকে খুঁচিয়ে তুলছ? তোমরা তো নিজেদের ধ্বংস করবে এবং পৃথিবীর সমস্ত জাতির লোকেরা তোমাদের ঘৃণা করবে ও তোমাদের নাম নিয়ে অভিশাপ দেবে। 9যিহূদা দেশে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় তোমাদের পূর্বপুরুষদের, যিহূদার রাজা ও রাণীদের এবং তোমাদের ও তোমাদের স্ত্রীদের দুষ্টতার কথা কি তোমরা ভুলে গেছ? 10আজও পর্যন্ত তোমরা নিজেদের অন্তর ভেংগে চুরমার কর নি কিম্বা আমাকে ভক্তিপূর্ণ ভয়ও কর নি; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের কাছে আমি যে আইন ও নিয়ম-কানুন দিয়েছিলাম তা-ও তোমরা পালন কর নি।

11“সেইজন্য আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঠিক করেছি যে, তোমাদের উপর বিপদ এনে সমস্ত যিহূদাকে আমি ধ্বংস করব। 12যিহূদার বাকী যে সব লোক মিসরে গিয়ে বাস করবে বলে ঠিক করেছে তাদের বিরুদ্ধে আমি এমন ব্যবস্থা করব যাতে তারা সবাই মিসরে ধ্বংস হয়। তারা সবাই যুদ্ধে না হয় দুর্ভিক্ষে মারা পড়বে। তারা হবে ঠাট্টা-বিদ্রূপ ও ঘৃণার পাত্র; তাদের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে, আর তাদের নাম নিয়ে লোকেরা অভিশাপ দেবে। 13আমি যেভাবে যিরূশালেমকে শাস্তি দিয়েছিলাম, যারা মিসরে বাস করছে তাদের আমি সেইভাবে যুুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক দিয়ে শাস্তি দেব। 14যিহূদার বাকী যে সব লোকেরা মিসরে বাস করতে গেছে তারা যিহূদা দেশে ফিরে আসবার জন্য পালাতে বা বেঁচে থাকতে পারবে না, যদিও তারা সেখানে ফিরে এসে বাস করতে চাইবে; তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া আর কেউই পালিয়ে ফিরে আসতে পারবে না।”

15তখন যে সব লোকেরা জানত যে, তাদের স্ত্রীরা দেব-দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালায় তারা এবং সেখানে উপস্থিত সমস্ত স্ত্রীলোকেরা, অর্থাৎ মিসরের পথ্রোষ এলাকায় বাসকারী সবাই একটা বড় দল হয়ে যিরমিয়কে বলল, 16“আপনি সদাপ্রভুর নাম করে যে সব কথা আমাদের কাছে বলেছেন তা আমরা শুনব না। 17আমরা যা বলেছি তা সবই আমরা নিশ্চয় করব। যেভাবে আমরা আমাদের পূর্বপুরুষেরা, রাজারা ও রাজকর্মচারীরা যিহূদার শহরে শহরে ও যিরূশালেমের রাস্তায় রাস্তায় আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাতাম এবং ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতাম সেইভাবে আমরা করবই করব। সেই সময় আমাদের প্রচুর খাবার ছিল আর আমাদের অবস্থাও ভাল ছিল এবং আমরা কোন কষ্ট ভোগও করি নি। 18কিন্তু যখন থেকে আমরা আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালানো ও ঢালন-উৎসর্গ করা বন্ধ করলাম, তখন থেকে আমাদের অভাব হচ্ছে এবং আমরা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছি।”

19স্ত্রীলোকেরা আরও বলল, “আমরা যখন আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাতাম ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতাম এবং তাঁর আকারেই পিঠা তৈরী করতাম তখন কি আমাদের স্বামীরা সেই কথা জানতেন না?”

20যে পুরুষ ও স্ত্রীলোকেরা যিরমিয়ের কথার উত্তর দিয়েছিল তাদের সকলের কাছে যিরমিয় বললেন, 21“যিহূদার গ্রাম ও শহরগুলোতে আর যিরূশালেমের রাস্তায় রাস্তায় আপনারা ও আপনাদের পূর্বপুরুষেরা, আপনাদের রাজারা ও রাজকর্মচারীরা এবং দেশের অন্যান্য লোকেরা যে ধূপ জ্বালাতেন তা কি সদাপ্রভুর মনে পড়ে নি এবং সেই বিষয় কি তিনি চিন্তা করেন নি? 22আপনাদের মন্দ ও জঘন্য কাজ সদাপ্রভু যখন আর সহ্য করতে পারলেন না তখন আপনাদের দেশ জনশূন্য, ধ্বংসস্থান ও ঘৃণার পাত্র হয়ে গেল এবং সেই দেশের নাম লোকেরা অভিশাপ হিসাবে ব্যবহার করে। আজও তা-ই রয়েছে। 23আপনারা ধূপ জ্বালিয়েছেন এবং সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন; আপনারা তাঁর কথা অমান্য করেছেন এবং তাঁর আইন-কানুন, নিয়ম ও বাক্য পালন করেন নি; সেইজন্য এই বিপদ আপনাদের উপর এসেছে। আপনারা তো তা দেখতে পাচ্ছেন।”

24তারপর যিরমিয় সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের বললেন, “মিসরে বাসকারী যিহূদার সমস্ত লোকেরা, আপনারা সদাপ্রভুর বাক্য শুনুন। 25ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছেন, ‘তোমরা বলেছিলে যে, আকাশ-রাণীর উদ্দেশে ধূপ জ্বালাবার ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করবার যে শপথ তোমরা করেছ তা তোমরা নিশ্চয়ই পালন করবে। তোমাদের সেই প্রতিজ্ঞা অনুসারে তোমরা ও তোমাদের স্ত্রীরা কাজের দ্বারা তা দেখিয়েছ।’

“কাজেই আপনারা যা প্রতিজ্ঞা করেছেন তা-ই করুন। আপনাদের শপথ রক্ষা করুন। 26কিন্তু মিসরে বাসকারী সমস্ত যিহূদীরা, আপনারা সদাপ্রভুর বাক্য শুনুন। সদাপ্রভু বলছেন, ‘আমি আমার মহান নামের শপথ করে বলছি, মিসরের যে কোন জায়গায় বাসকারী যিহূদার কোন লোক আমার নাম নিয়ে শপথ করে বলবে না যে, জীবন্ত সদাপ্রভুর দিব্য। 27তাদের মংগলের জন্য নয় কিন্তু অমংগলের জন্যই আমি তাদের উপর খেয়াল রাখছি; মিসরে বাসকারী যিহূদীরা যুদ্ধে ও দুর্ভিক্ষে একেবারে ধ্বংস হয়ে যাবে। 28যারা যুদ্ধের হাত থেকে রেহাই পেয়ে মিসর থেকে যিহূদা দেশে ফিরে আসবে তাদের সংখ্যা হবে খুবই কম। তারপর যিহূদার বাদবাকী যে সব লোক মিসরে বাস করতে এসেছে তারা জানতে পারবে কার কথা ঠিক থাকবে- আমার না তাদের।

29“ ‘আমি সদাপ্রভু তোমাদের জন্য একটা চিহ্ন দেব যে, এই জায়গায় তোমাদের শাস্তি দেব যাতে তোমরা জানতে পার তোমাদের বিরুদ্ধে আমি যে অমংগলের ভয় দেখিয়েছি তা ঠিক থাকবে। সেই চিহ্ন হল এই- 30যিহূদার রাজা সিদিকিয়কে যে শত্রু মেরে ফেলবার চেষ্টা করেছিল সেই বাবিলের রাজা নবূখদনিৎসরের হাতে যেমন আমি তাকে তুলে দিয়েছি, ঠিক সেইভাবে মিসরের রাজা ফরৌণ হফ্রাকেও আমি তার সেই শত্রুদের হাতে তুলে দেব যারা তার প্রাণ নেবার চেষ্টা করছে।’ ”