Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

45
বারূকের জন্য সদাপ্রভুর বাক্য
1যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে যিরমিয়ের কাছে শুনে তা নেরিয়ের ছেলে বারূক গুটিয়ে রাখা বইয়ে লিখেছিলেন। 2সেই সময় নবী যিরমিয় তাঁকে বললেন, “বারূক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছেন যে, 3তুমি বলেছ, ‘হায়! সদাপ্রভু আমার ব্যথার উপরে আমাকে দুঃখ দিয়েছেন; আমি কাত্রাতে কাত্রাতে ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম পাচ্ছি না।’
4“সদাপ্রভু আমাকে এই কথা তোমাকে বলতে বললেন, ‘আমি সদাপ্রভু সারা দেশের মধ্যে যা তৈরী করেছি তা ভেংগে ফেলব এবং যা লাগিয়েছি তা উপ্ড়ে ফেলব। 5তাহলে তুমি কি করে নিজের জন্য মহৎ মহৎ বিষয়ের আশা করছ? তা কোরো না। মনে রেখো, সমস্ত লোকের উপরে আমি বিপদ আনব, কিন্তু তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখব। আমি সদাপ্রভু এই কথা বলছি।’ ”