Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



46

বিভিন্ন জাতির বিষয়ে ভবিষ্যদ্বাণী

1নবী যিরমিয়ের কাছে বিভিন্ন জাতির বিষয়ে সদাপ্রভুর কথা।

মিসরের বিষয়ে

2যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর ইউফ্রেটিস নদীর কাছে কর্কমীশে মিসরের রাজা ফরৌণ নখোর যে সৈন্যদলকে হারিয়ে দিয়েছিলেন সদাপ্রভু তাদের সম্বন্ধে বলছেন, 3“তোমাদের ছোট ও বড় ঢাল ঠিকঠাক করে নিয়ে যুদ্ধ করবার জন্য বের হও। 4ঘোড়াগুলোকে সাজিয়ে তার উপর চড়। মাথা রক্ষার টুপি মাথায় দিয়ে জায়গায় গিয়ে দাঁড়াও। তোমাদের বর্শাগুলো ঝক্‌ঝকে করে নাও। যুদ্ধের সাজ পর।

5“আমি কিসের জন্য এই সব দেখতে পাচ্ছি? তারা ভয় পেয়েছে, তারা পিছু হটছে, তাদের যোদ্ধারা হেরে গেছে। তারা পিছনে না তাকিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে, আর চারদিকে ভীষণ ভয়। 6যারা তাড়াতাড়ি দৌড়াতে পারে তারাও পালাতে পারছে না; শক্তিশালীরাও পালাতে পারছে না। উত্তর দিকে ইউফ্রেটিস নদীর কাছে তারা উছোট খেয়ে পড়ে গেছে।

7“ও কে যে, নীল নদীর মত করে, নদীর ফুলে ওঠা জলের মত করে উঠে আসছে? 8নীল নদীর মত করে, নদীর ফুলে ওঠা জলের মত করে মিসর উঠে আসছে। সে বলছে, ‘আমি ফুলে উঠে পৃথিবী ঢেকে ফেলব; আমি শহরগুলো ও তাদের লোকদের ধ্বংস করব।’ 9ওহে সমস্ত ঘোড়া, তোমরা আক্রমণ কর। ওহে রথচালকেরা, তোমরা পাগলের মত রথ চালাও। হে যোদ্ধারা, ঢাল-বহনকারী কূশ ও পুটের লোকেরা, ধনুকধারী লূদীয়েরা, তোমরা এগিয়ে যাও। 10কিন্তু সেই দিনটা হল সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভুর দিন। সেই দিন হল তাঁর শত্রুদের উপর প্রতিশোধ নেবার দিন। তলোয়ার তৃপ্ত না হওয়া পর্যন্ত, তার রক্তের পিপাসা না মেটা পর্যন্ত গ্রাস করতে থাকবে; কারণ উত্তর দিকের দেশে, ইউফ্রেটিস নদীর ধারে সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু উৎসর্গের অনুষ্ঠান করবেন।

11“হে কুমারী কন্যা মিসর, তুমি গিলিয়দে উঠে গিয়ে ব্যথার মলম আন। কিন্তু মিথ্যাই তুমি ওষুধের সংখ্যা বাড়াচ্ছ; তোমার ভাল হবার কোন আশা নেই। 12জাতিরা তোমার লজ্জার বিষয় শুনবে; তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য আর একজনের উপর উছোট খেয়ে দু’জনেই একসংগে পড়ে যাবে।”

13বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর যে মিসর আক্রমণ করতে আসবেন সেই খবর সদাপ্রভু নবী যিরমিয়কে বলেছিলেন। 14সেই খবর হল, “তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, নোফ ও তফন্‌হেষে ঘোষণা করে বল, ‘তোমরা জায়গা নিয়ে দাঁড়াও ও প্রস্তুত হও, কারণ তলোয়ার তোমাদের চারপাশে গ্রাস করবে।’ 15তোমাদের যোদ্ধারা কেন হেরে যাবে? তারা দাঁড়াতে পারবে না, কারণ সদাপ্রভুই তাদের ঠেলে নীচে ফেলবেন। 16তারা বার বার উছোট খাবে; তারা একে অন্যের উপর পড়বে। তারা বলবে, ‘ওঠো, চল আমরা অত্যাচারীর তলোয়ার থেকে দূরে গিয়ে আমাদের নিজেদের লোকদের কাছে ও নিজেদের দেশে ফিরে যাই।’ 17সেখানকার লোকেরা বলে, ‘মিসরের রাজা ফরৌণ একটা জোরে বাজানো ঘণ্টা মাত্র; সে তার সুযোগ হারিয়েছে।’ ”

18যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সেই রাজা ঘোষণা করছেন, “আমার জীবনের দিব্য যে, এমন একজন আসবেন যিনি পাহাড়গুলোর মধ্যে তাবোরের মত, সমুদ্রের কাছের কর্মিলের মত। 19হে মিসরের লোকেরা, তোমরা বন্দী হয়ে দূরে যাবার জন্য তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ নোফ জনশূন্য, পতিত জমি ও ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে।

20“মিসর যেন একটা সুন্দর বক্‌না বাছুর, কিন্তু উত্তর দিক থেকে তার বিরুদ্ধে একটা ডাঁশ-মাছি আসছে। 21মিসরের বেতনভোগী সৈন্যেরা মোটা তাজা বাছুরের মত। তারাও ফিরে একসংগে পালাবে; তারা স্থির থেকে যুদ্ধ করবে না, কারণ তাদের উপর ধ্বংসের দিন আসছে, তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে। 22শত্রু সৈন্যেরা যখন এগিয়ে আসবে তখন মিসরীয়েরা সাপের মত খস্‌ খস্‌ শব্দ করে পালিয়ে যাবে; কাঠুরিয়াদের মত করে শত্রুরা কুড়াল নিয়ে মিসরের বিরুদ্ধে আসবে। 23মিসরের বন গভীর হলেও তারা তা কেটে ফেলবে। তারা পংগপালের চেয়েও সংখ্যায় বেশী; তাদের গোণা যায় না। 24মিসরের লোকদের লজ্জা দেওয়া হবে এবং উত্তর দিকের লোকদের হাতে তাদের তুলে দেওয়া হবে।”

25ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “আমি নো শহরের দেবতা আমোনকে, ফরৌণ ও মিসরকে, তার দেব-দেবতা ও রাজাদের আর যারা ফরৌণের উপর নির্ভর করে তাদের সবাইকে শাস্তি দেব। 26যারা তাদের মেরে ফেলতে চায় সেই বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর ও তার সৈন্যদলের হাতে আমি তাদের তুলে দেব। কিন্তু পরে মিসরে আবার আগের মত লোকজন বাস করবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।”

27“হে আমার দাস যাকোব, ভয় কোরো না; হে ইস্রায়েল, উৎসাহহীন হোয়ো না। আমি দূর দেশ থেকে, বন্দী থাকা দেশ থেকে তোমাকে ও তোমার বংশধরদের নিশ্চয় উদ্ধার করব। যাকোব আবার শান্তিতে ও নিরাপদে থাকবে, কেউ তাকে ভয় দেখাবে না। 28হে আমার দাস যাকোব, ভয় কোরো না, কারণ আমি তোমার সংগে সংগে আছি। যে সব জাতির মধ্যে আমি তোমাকে ছড়িয়ে দিয়েছিলাম সেই সব জাতিকে যদিও আমি একেবারে ধ্বংস করে দেব তবুও তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করব না। তবে একেবারে শাস্তি না দিয়েও আমি তোমাকে ছাড়ব না, কিন্তু ন্যায়বিচার দিয়ে আমি তোমাকে শাসন করব।”