Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



49

অম্মোনের বিষয়ে

1অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলছেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? তার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী কি কেউ নেই? তাহলে মিল্‌কম কেন গাদ-গোষ্ঠীর জায়গা অধিকার করেছে? কেন মিল্‌কমের পূজাকারীরা সেখানকার শহরগুলোতে বাস করছে? 2দেখ, সময় আসছে যখন আমি অম্মোনীয়দের রব্বা শহরের বিরুদ্ধে যুদ্ধের হাঁক দেব; তখন সেটা ধ্বংসের ঢিবি হবে, আর তার চারপাশের গ্রামগুলোতে আগুন লাগানো হবে। তখন যারা ইস্রায়েলকে তাড়িয়ে বের করে দিয়েছে ইস্রায়েল তাদেরই তাড়িয়ে বের করে দেবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।

3“হে হিশ্‌বোন, বিলাপ কর, কারণ অয় শহর ধ্বংস হয়ে গেছে। হে রব্বা শহরের বাসিন্দারা, কাঁদ; ছালার চট পরে শোক প্রকাশ কর। দেয়ালগুলোর মধ্যে দৌড়াদৌড়ি কর, কারণ তোমার দেবতা মিল্‌কম বন্দী হয়ে দূর দেশে যাবে, আর তার সংগে যাবে তার পুরোহিত ও উঁচু পদের কর্মচারীরা। 4কেন তুমি তোমার উর্বর উপত্যকাগুলো নিয়ে গর্ব করছ? হে অবিশ্বস্ত কন্যা, তোমার ধন-সম্পদের উপর নির্ভর করে তুমি বলছ, ‘কে আমাকে আক্রমণ করবে?’ 5আমি সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছি যে, তোমার চারদিকের সকলের কাছ থেকে আমি তোমার উপর ভীষণ ভয় নিয়ে আসব। তোমাদের প্রত্যেককে তাড়িয়ে দেওয়া হবে; পালিয়ে যাওয়া লোকদের একত্র করবার জন্য কেউ থাকবে না। 6কিন্তু পরে আমি অম্মোনীয়দের অবস্থা ফিরাব।”

ইদোমের বিষয়ে

7ইদোমের বিষয়ে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছ থেকে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি ক্ষয় হয়ে গেছে? 8হে দদানের বাসিন্দারা, তোমরা পিছন ফিরে পালিয়ে যাও, গোপন জায়গায় গিয়ে লুকাও, কারণ এষৌকে শাস্তি দেবার সময় আমি তার উপর বিপদ আনব। 9যারা আংগুর তোলে তারা যদি তোমার কাছে আসে তবে কি তারা কিছু আংগুর বাকী রাখবে না? চোরেরা যদি রাতে আসে তবে তাদের যতটা দরকার ততটাই কেবল চুরি করবে। 10কিন্তু আমি এষৌর জায়গাটা জনশূন্য করে ফেলব। সে যাতে লুকাতে না পারে সেইজন্য আমি তার লুকাবার জায়গাগুলো প্রকাশ করে দেব। তার বংশের লোকেরা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ধ্বংস হয়ে যাবে আর সে-ও থাকবে না। 11তোমার অনাথ ছেলেমেয়েদের রেখে যাও; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর নির্ভর করুক।”

12সদাপ্রভু বলছেন, “যারা শাস্তি পাবার উপযুক্ত নয়, তাদের যদি শাস্তির পেয়ালায় খেতেই হয় তবে তুমি কেন শাস্তি না পেয়ে থাকবে? তোমাকে সেই পেয়ালায় খেয়ে শাস্তি পেতেই হবে। 13আমি আমার নিজের নামেই শপথ করছি যে, বস্রা ধ্বংস হয়ে ঘৃণার পাত্র হবে। লোকেরা তার অবস্থা দেখে হতভম্ব হবে এবং তার নাম নিয়ে অভিশাপ দেবে। তার সব গ্রাম ও শহরগুলো চিরকালের জন্য ধ্বংস হয়ে থাকবে।”

14আমি সদাপ্রভুর কাছ থেকে এই খবর শুনেছি যে, একজন দূতকে জাতিদের কাছে পাঠানো হয়েছে। সে বলছে, “তোমরা ইদোমকে আক্রমণ করবার জন্য একত্র হও। যুদ্ধ করবার জন্য ওঠো।”

15সদাপ্রভু বলছেন, “এখন আমি জাতিদের মধ্যে তোমাকে সবচেয়ে ছোট করব এবং লোকদের মধ্যে ঘৃণার পাত্র করব। 16হে পাথরের ফাটলে বাসকারী পাহাড়ের উঁচু উঁচু জায়গার অধিকারী, তুমি ভয়ংকর বলে তোমার অন্তরের যে গর্ব তা তোমাকে ছলনা করেছে। যদিও তুমি ঈগলের মত উঁচু জায়গায় তোমার বাসা তৈরী কর তবুও সেখান থেকে আমি তোমাকে নীচে নামিয়ে আনব।

17“ইদোমের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ ভয় পাবে এবং তার সব আঘাতের জন্য তাকে ঠাট্টা-বিদ্রূপ করবে। 18আমি সদাপ্রভু বলছি, আশেপাশের গ্রাম সুদ্ধ যেমন সদোম ও ঘমোরাকে ধ্বংস করা হয়েছিল তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।

19“যর্দনের জংগল থেকে সিংহ যেমন উঠে এসে ভাল চারণ ভূমিতে শিকার করতে যায় তেমনি করে আমি মুহূর্তের মধ্যে ইদোমকে তার দেশ থেকে তাড়া করব। আমি তার উপর আমার বাছাই করা লোককে নিযুক্ত করব। কে আমার সমান? কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? কোন্‌ পালক আমার বিরুদ্ধে টিকে থাকতে পারে?”

20কাজেই ইদোমের বিরুদ্ধে সদাপ্রভু কি পরিকল্পনা করেছেন, তৈমনের বাসিন্দাদের বিরুদ্ধে তিনি কি ঠিক করেছেন তা শোন- পালের বাচ্চাদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের কাজের দরুনই তাদের চারণ ভূমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন। 21তাদের পতনের শব্দে পৃথিবী কাঁপবে; তাদের কান্না লোহিত সাগর পর্যন্ত শোনা যাবে। 22দেখ, তাদের শত্রু ঈগলের মত করে উঁচুতে উড়বে আর বস্রার উপরে ডানা মেলে দিয়ে শোঁ করে নীচে নেমে আসবে। সেই দিন ইদোমের যোদ্ধাদের অন্তর প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।

দামেস্কের বিষয়ে

23দামেস্কের বিষয়ে সদাপ্রভু বলছেন, “হমাৎ আর অর্পদ ভয়ে ব্যাকুল হয়েছে, কারণ তারা খারাপ খবর শুনেছে। তারা হতাশ হয়েছে, অস্থির সাগরের মত অশান্ত হয়েছে। 24দামেস্ক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে; প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে ধরেছে। 25সেই বিখ্যাত শহর, যে শহরকে নিয়ে আমি খুশী হতাম, কেন লোকেরা তা ত্যাগ করে চলে যায় নি? 26আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, তার যুবকেরা নিশ্চয়ই শহরের খোলা জায়গায় মরে পড়ে থাকবে; সেই দিন তার সব সৈন্যদের শেষ করে দেওয়া হবে। 27দামেস্কের দেয়ালগুলোতে আমি আগুন লাগিয়ে দেব; তা বিন্‌হদদের দুর্গগুলো পুড়িয়ে ফেলবে।”

কেদর ও হাৎসোরের বিষয়ে

28বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর কেদর ও হাৎসোরের যে রাজ্যগুলোকে হারিয়ে দিয়েছিলেন সেগুলোর বিষয়ে সদাপ্রভু বলছেন, “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর। 29লোকে তাদের সব তাম্বু ও পশুপাল নিয়ে যাবে আর তাদের সমস্ত জিনিস, তাম্বুর পর্দা ও উট নিয়ে যাবে। তারা চিৎকার করে তাদের বলবে, ‘চারদিকেই ভীষণ ভয়!’ ”

30সদাপ্রভু বলছেন, “হে হাৎসোরের বাসিন্দারা, তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। তোমরা গোপন স্থানে গিয়ে থাক। বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করেছে। 31হে বাবিলীয়েরা, তোমরা ওঠো, সেই আরামে থাকা জাতি যে নিরাপদে বাস করে তাকে আক্রমণ কর। সেই জাতির ফটকও নেই, আগলও নেই; তারা একা বাস করে। 32তাদের উটগুলো লুটের মাল হবে এবং তাদের মস্ত বড় পশুপাল লুটের জিনিস হবে। যারা মাথার দু’পাশের চুল কাটে তাদের আমি চারদিকে ছড়িয়ে দেব এবং সব দিক থেকেই তাদের উপর বিপদ আনব। 33হাৎসোর হবে শিয়ালদের বাসস্থান ও চিরস্থায়ী জনশূন্য জায়গা। কেউ সেখানে বাস করবে না, তার মধ্যে কোন মানুষ থাকবে না।”

এলমের বিষয়ে

34যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে এলম সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য নবী যিরমিয়ের কাছে প্রকাশিত হল, 35“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি এলমের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেংগে ফেলব। 36আমি আকাশের চারদিক থেকে চারটা বাতাস এলমের বিরুদ্ধে আনব। সেই বাতাসে আমি তাদের চারদিকে ছড়িয়ে দেব; এলমের দূর করে দেওয়া বন্দীরা সমস্ত জাতির কাছে যাবে। 37যারা তাদের মেরে ফেলতে চায় সেই শত্রুদের সামনেই আমি এলমীয়দের চুরমার করে দেব; আমার জ্বলন্ত ক্রোধে আমি তাদের উপর বিপদ নিয়ে আসব। তাদের শেষ করে না ফেলা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে তলোয়ার পাঠাব। 38আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব এবং তার রাজা ও রাজকর্মচারীদের ধ্বংস করব, 39কিন্তু ভবিষ্যতে আমি এলমের অবস্থা ফিরাব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”