Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



50

বাবিলের বিষয়

1বাবিল, অর্থাৎ বাবিলীয়দের দেশ সম্বন্ধে নবী যিরমিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু এই কথা বলেছিলেন, 2“তোমরা জাতিদের মধ্যে প্রচার ও ঘোষণা কর, নিশান তুলে ধর এবং ঘোষণা কর। কিছু গোপন রেখো না, বরং বল, ‘অন্যেরা বাবিলকে অধিকার করবে; বেল দেবতাকে লজ্জা দেওয়া হবে, মরোদক দেবতাকে চুরমার করা হবে। বাবিলের মূর্তিগুলোকে লজ্জা দেওয়া হবে এবং তার প্রতিমাগুলোকে চুরমার করা হবে।’ 3উত্তর থেকে একটা জাতি তাকে আক্রমণ করবে এবং তার দেশকে পতিত জমি করে রাখবে। কেউ তার মধ্যে বাস করবে না; মানুষ ও পশু দুই-ই পালিয়ে যাবে।

4“সেই সময়ে ইস্রায়েল ও যিহূদার লোকেরা একত্রে চোখের জলের সংগে তাদের ঈশ্বর সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী হবে। 5তারা সিয়োনে যাবার পথের কথা জিজ্ঞাসা করবে এবং সেই দিকে তাদের মুখ ফিরাবে। তারা এসে এমন একটা চিরস্থায়ী ব্যবস্থায় সদাপ্রভুর সংগে নিজেদের বাঁধবে যা লোকে ভুলে যাবে না।

6“আমার লোকেরা হারানো ভেড়ার মত হয়েছে; তাদের পালকেরা তাদের বিপথে নিয়ে গেছে। সেই পালকদের দরুন তারা পাহাড়-পর্বতে ঘুরে বেড়িয়েছে এবং নিজেদের বিশ্রামের জায়গার কথা ভুলে গেছে। 7যারা তাদের পেয়েছে তারা তাদের গ্রাস করেছে; তাদের শত্রুরা বলেছে, ‘আমরা দোষী নই, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে, তাদের সত্যিকারের চারণ ভূমির বিরুদ্ধে, তাদের পূর্বপুরুষদের আশা সেই সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ করেছে।’

8“হে ইস্রায়েলীয়েরা, তোমরা বাবিল থেকে পালিয়ে যাও; বাবিলীয়দের দেশ ত্যাগ কর এবং পালের আগে আগে চলা পাঁঠাগুলোর মত হও। 9আমি উত্তর দিকের দেশ থেকে বড় বড় জাতিদের একত্র করব আর তাদের উত্তেজিত করে বাবিলের বিরুদ্ধে নিয়ে আসব। তারা বাবিলের বিরুদ্ধে সৈন্যদের সাজাবে এবং সেটা অধিকার করবে। দক্ষ যোদ্ধাদের মত তাদের তীরগুলো বিফল হবে না। 10বাবিলকে লুট করা হবে; যারা তাকে লুট করবে তারা সবাই তৃপ্ত হবে। আমি সদাপ্রভু এই কথা বলছি।

11“হে বাবিলীয়েরা, তোমরা আমার অধিকারকে লুট করছ এবং তাতে আনন্দ করছ, খুশী হচ্ছ। তোমরা শস্য মাড়াই-করা বক্‌না বাছুরের মত নাচানাচি করছ এবং তেজী ঘোড়ার মত ডাকছ; 12সেইজন্য তোমাদের মা খুব লজ্জা পাবে; যে তোমাদের জন্ম দান করেছে সে অসম্মানিতা হবে। জাতিদের মধ্যে সে হবে সবচেয়ে ছোট; সে হবে একটা মরু-এলাকা, একটা শুকনা জায়গা, একটা মরুভূমি। 13সদাপ্রভুর ক্রোধের দরুন তার মধ্যে কেউ বাস করবে না, তা একেবারে ধ্বংসস্থান হবে। যারা বাবিলের পাশ দিয়ে যাবে তারা সবাই হতভম্ব হবে এবং তার সব আঘাত দেখে ঠাট্টা-বিদ্রূপ করবে।

14“হে ধনুকধারীরা, তোমরা সবাই যুদ্ধের জন্য জায়গা নিয়ে বাবিলের চারপাশে দাঁড়াও। তার দিকে তীর ছোঁড়ো। কোন তীর রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। 15তার বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধের হাঁক দাও। সে হার স্বীকার করেছে, তার রক্ষার ব্যবস্থা ভেংগে গেছে এবং তার দেয়াল ধ্বংস হয়েছে। সদাপ্রভু তার উপরে প্রতিশোধ নিচ্ছেন, তোমরাও প্রতিশোধ নাও। সে অন্যদের প্রতি যা করেছে তোমরাও তার প্রতি তা-ই কর। 16বাবিলে যারা বীজ বোনে আর সময়মত ফসল কাটে তাদের প্রত্যেককে শেষ করে দাও। অত্যাচারীর তলোয়ারের ভয়ে প্রত্যেকে তার নিজের লোকদের কাছে ফিরে যাবে, প্রত্যেকে তার নিজের দেশে পালিয়ে যাবে।

17“ইস্রায়েল যেন একটা ছড়িয়ে পড়া ভেড়ার পাল যাকে সিংহেরা তাড়িয়ে দিয়েছে। প্রথমে আসিরিয়ার রাজা তাকে গ্রাস করেছিল; শেষে বাবিলের রাজা নবূখদ্‌নিৎসর তার হাড়গুলো গুঁড়া করে দিয়েছে। 18সেইজন্য আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আসিরিয়ার রাজাকে যেমন শাস্তি দিয়েছি তেমনি করে বাবিলের রাজা ও তার দেশকে আমি শাস্তি দেব। 19কিন্তু ইস্রায়েলকে আমি তার নিজের চারণ ভূমিতে ফিরিয়ে আনব এবং সে কর্মিল ও বাশনের উপরে চরে বেড়াবে; ইফ্রয়িম ও গিলিয়দের পাহাড়গুলোতে তার খিদে মিটবে। 20সেই সময়ে ইস্রায়েলের অন্যায়ের খোঁজ নেওয়া হবে কিন্তু একটাও থাকবে না, যিহূদার পাপের খোঁজ করা হবে কিন্তু একটাও পাওয়া যাবে না, কারণ আমি যাদের বাঁচিয়ে রাখব তাদের আমি ক্ষমা করব।

21“হে বাবিলের শত্রুরা, আমি সদাপ্রভু বলছি, তোমরা মরাথয়িম দেশকে ও যারা পকোদে বাস করে তাদের আক্রমণ কর। তাদের তাড়া কর, মেরে ফেল ও সম্পূর্ণভবে ধ্বংস করে দাও; আমি তোমাদের যে যে আদেশ দিয়েছি তার প্রত্যেকটা তোমরা পালন করবে। 22দেশে যুদ্ধের ও মহা ধ্বংসের শব্দ হচ্ছে। 23গোটা পৃথিবীর হাতুড়ী কেমন ভেংগে টুকরা টুকরা হয়ে গেল। বাবিলের অবস্থা দেখে সব জাতির লোকেরা কেমন হতভম্ব হয়ে গেছে। 24হে বাবিল, আমি তোমার জন্য একটা ফাঁদ পেতেছি আর তুমি না জেনে তাতে ধরা পড়েছ; তোমাকে পাওয়া গেছে এবং ধরাও হয়েছে, কারণ তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে। 25আমি আমার অস্ত্রশস্ত্রের ঘর খুলে আমার ক্রোধের অস্ত্রগুলো বের করে আনলাম, কারণ বাবিলীয়দের দেশে সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভুর কাজ আছে। 26হে বাবিলের শত্রুরা, তোমরা দূর থেকে তার বিরুদ্ধে এস। তার গোলাঘরগুলো খুলে ফেল; জড়ো করা শস্যের মত তাকে ঢিবি কর। তাকে সম্পূর্ণভাবে ধ্বংস কর, তার কিছু বাকী রেখো না। 27তার সব ষাঁড়গুলো মেরে ফেল; সেগুলো জবাই করবার জায়গায় নেমে যাক। হায়! তাদের শাস্তি পাবার সময় এসে পড়েছে।”

28শোন, বাবিল থেকে পালিয়ে যাওয়া ও রক্ষা পাওয়া লোকেরা সিয়োনে এসে ঘোষণা করছে যে, আমাদের ঈশ্বর সদাপ্রভু কেমন করে তাঁর ঘরের জন্য প্রতিশোধ নিয়েছেন।

29সদাপ্রভু বলছেন, “বাবিলের বিরুদ্ধে সব ধনুকধারীদের ডাক। তার চারপাশে সৈন্য-ছাউনি ফেল; কাউকে পালাতে দিয়ো না। তার কাজের ফল তাকে দাও। সে যা করেছে তার প্রতি তা-ই কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের সেই পবিত্রজনের বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে। 30সেইজন্য তার যুবকেরা শহরের খোলা জায়গায় মরে পড়ে থাকবে; সেই দিন তার সব সৈন্যদের শেষ করে দেওয়া হবে। 31আমি সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছি, হে অহংকারী, দেখ, আমি তোমার বিরুদ্ধে, কারণ তোমার শাস্তি পাবার সময় এসে গেছে। 32সেই অহংকারী উছোট খেয়ে পড়ে যাবে এবং কেউ তাকে উঠতে সাহায্য করবে না; তার শহরগুলোতে আমি আগুন ধরিয়ে দেব, তা তার চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলবে।”

33সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “ইস্রায়েল ও যিহূদার লোকেরা অত্যাচারিত হচ্ছে। যারা তাদের ধরেছে তারা সবাই তাদের শক্ত করে ধরে রেখেছে, তাদের যেতে দিচ্ছে না। 34কিন্তু তাদের মুক্তিদাতা শক্তিশালী; তাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। তিনি জোরালোভাবেই তাদের পক্ষে ওকালতি করবেন যাতে তাদের দেশে শান্তি ও বাবিলের বাসিন্দাদের জন্য অশান্তি আনতে পারেন।”

35সদাপ্রভু বলছেন, “বাবিলীয়দের বিরুদ্ধে, বাবিলের বাসিন্দাদের বিরুদ্ধে ও তার উঁচু পদের কর্মচারী ও জ্ঞানী লোকদের বিরুদ্ধে তলোয়ার রয়েছে। 36তার ভণ্ড নবীদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা বোকা হয়ে যাবে। তার যোদ্ধাদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা ভয়ে পূর্ণ হবে। 37তার সব ঘোড়া, রথ ও বিদেশী সৈন্যদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; তারা স্ত্রীলোকদের মত দুর্বল হয়ে যাবে। তার ধন-সম্পদের বিরুদ্ধে রয়েছে তলোয়ার; সেই সব লুট হয়ে যাবে। 38খরায় তার সমস্ত জল শুকিয়ে যাবে, কারণ সেটা হল প্রতিমার দেশ, আর সেই ভয়ংকর প্রতিমাগুলো সেখানকার লোকদের পাগল করে তুলবে।

39“সেইজন্য মরুভূমির প্রাণী ও শিয়ালেরা সেখানে বাস করবে, আর সেখানে উটপাখী থাকবে। সেখানে আর কখনও লোক থাকবে না, পুরুষের পর পুরুষ কেউ সেখানে বাস করবে না। 40আমি যেমন আশেপাশের গ্রাম সুদ্ধ সদোম ও ঘমোরা ধ্বংস করেছিলাম, তেমনি কেউ সেখানে বাস করবে না; কোন মানুষ তার মধ্যে থাকবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি।

41“দেখ, একদল সৈন্য উত্তর থেকে আসছে; পৃথিবীর শেষ সীমা থেকে একটা বড় জাতি ও অনেক রাজারা উত্তেজিত হয়ে আসছে। 42তারা ধনুক ও তলোয়ারধারী; তারা নিষ্ঠুর ও দয়াহীন। তারা ঘোড়ায় করে আসবার সময় সমুদ্রের গর্জনের মত শব্দ হচ্ছে; হে বাবিল-কন্যা, তোমাকে আক্রমণ করবার জন্য তারা যুদ্ধের সাজে আসছে। 43বাবিলের রাজা তাদের সম্বন্ধে খবর শুনেছে আর তার হাত অবশ হয়ে ঝুলে পড়েছে। প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের ব্যথার মত দারুণ কষ্ট তাকে ধরেছে। 44যর্দনের জংগল থেকে সিংহ যেমন উঠে এসে ভাল চারণ ভূমিতে শিকার করতে যায় তেমনি করে আমি মুহূর্তের মধ্যে বাবিলীয়দের তাদের দেশ থেকে তাড়া করব। আমি তার উপর আমার বাছাই করা লোককে নিযুক্ত করব। কে আমার সমান? কে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? কোন্‌ পালক আমার বিরুদ্ধে টিকে থাকতে পারে?”

45কাজেই বাবিলের বিরুদ্ধে সদাপ্রভু কি পরিকল্পনা করেছেন, বাবিলীয়দের বিরুদ্ধে তিনি কি ঠিক করেছেন তা শোন- পালের বাচ্চাদের টেনে নিয়ে যাওয়া হবে; তাদের কাজের দরুনই তাদের চারণ ভুমি তিনি একেবারে ধ্বংস করে দেবেন। 46“বাবিল দখল করা হয়েছে,” এই চিৎকারের শব্দে পৃথিবী কাঁপবে; জাতিদের মধ্যে তার কান্নার শব্দ শোনা যাবে।