Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



1

পরিচয়

1ঊষ দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। তিনি একজন নির্দোষ ও সৎ লোক ছিলেন। তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন। 2তাঁর সাত ছেলে ও তিন মেয়ে ছিল। 3তাঁর সাত হাজার ভেড়া, তিন হাজার উট, পাঁচশো জোড়া ষাঁড় ও পাঁচশো গাধী ছিল এবং তাঁর দাস-দাসীও ছিল অনেক। পূর্বদেশের সমস্ত লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী।

4তাঁর ছেলেরা পালা পালা করে তাদের নিজের নিজের বাড়ীতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সংগে খাওয়া-দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের তিন বোনকে নিমন্ত্রণ করত। 5তাদের ভোজের দিনগুলো শেষ হয়ে গেলে পর ইয়োব তাদের ডেকে এনে শুচি করতেন। ভোরবেলা তিনি তাদের প্রত্যেকের জন্য একটা করে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতেন। তিনি ভাবতেন, “আমার ছেলেমেয়েরা হয়তো পাপ করেছে এবং মনে মনে ঈশ্বরকে অসম্মান করেছে।” ইয়োব সব সময় এই রকম করতেন।

ইয়োবের প্রথম পরীক্ষা

6একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সংগে উপস্থিত হল। 7তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে আসলে?”

উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, “পৃথিবীর মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”

8সদাপ্রভু তখন শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে।”

9তখন শয়তান বলল, “ইয়োব কি এমনি এমনি আপনাকে ভক্তিপূর্ণ ভয় করে? 10আপনি কি তার চারপাশে এবং তার বাড়ী ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেন নি? আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেইজন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে। 11কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে।”

12তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “বেশ ভাল; তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার দেহের উপরে তুমি একটা আংগুলও ছোঁয়াবে না।”

তখন শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে চলে গেল।

13একদিন ইয়োবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিল ও আংগুর-রস খাচ্ছিল। 14এমন সময় ইয়োবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল, “আপনার ষাঁড়গুলো জমি চাষ করছিল এবং গাধীগুলোও কাছাকাছি চরছিল। 15এর মধ্যে শিবায়ীয়েরা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”

16লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর দাসদের পুড়িয়ে দিয়েছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”

17দ্বিতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “কল্‌দীয়েরা তিনটা দলে ভাগ হয়ে হানা দিয়ে আপনার উটগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”

18তৃতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় খবর দেবার জন্য আর একজন এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাঁদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিলেন ও আংগুর-রস খাচ্ছিলেন। 19তখন মরু-এলাকা থেকে হঠাৎ একটা জোর বাতাস এসে ঘরটাকে আঘাত করল। তাতে ঘরটা ভেংগে তাঁদের উপর পড়াতে তাঁরা মারা গেছেন। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”

20এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তাঁর কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। তারপর মাটিতে পড়ে ঈশ্বরকে তাঁর অন্তরের ভক্তি জানিয়ে বললেন, 21“মায়ের পেট থেকে আমি উলংগ এসেছি আর উলংগই চলে যাব। সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন; সদাপ্রভুর গৌরব হোক।” 22এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিম্বা ঈশ্বরকে দোষী করলেন না।