Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



20

সোফরের দ্বিতীয় কথা

1তখন নামাথীয় সোফর উত্তরে বললেন,

2“আমার চিন্তা আমাকে উত্তর দিতে বাধ্য করছে,

কারণ আমি খুবই উত্তেজিত হয়েছি।

3আমি এমন বকুনি শুনলাম যা আমাকে অসম্মানিত করছে;

আমার বুদ্ধি উত্তর দিতে আমাকে জোর করছে।

4তুমি নিশ্চয়ই জান সেই পুরানো দিন থেকে,

পৃথিবীর উপরে মানুষকে স্থাপন করার পর থেকে,

5দুষ্টদের আমোদ-প্রমোদ অল্পক্ষণ স্থায়ী।

ঈশ্বরের প্রতি ভক্তিহীনের আনন্দ কেবল এক মুহূর্তের জন্য থাকে;

6তার সম্মান যদিও আকাশ পর্যন্ত পৌঁছায়

আর মাথা আকাশ ছোঁয়,

7তবুও সে নিজের পায়খানার মত চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।

যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় গেল সে?’

8স্বপ্নের মত সে মিলিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না;

রাতের দর্শনের মত সে অদৃশ্য হয়ে যাবে।

9যারা তাকে দেখত তারা আর তাকে দেখবে না;

তার বাসস্থানও আর তাকে দেখবে না।

10গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে;

তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে।

11যৌবনের শক্তিতে পরিপূর্ণ তার হাড়গুলো

তার সংগে ধুলায় শুয়ে থাকবে।

12“মন্দ যদিও তার মুখে মিষ্টি লাগে

আর সে জিভের নীচে তা লুকিয়ে রাখে,

13যদিও সে তা ত্যাগ করতে না চেয়ে

মুখের মধ্যে রেখে দেয়,

14তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে;

তার মধ্যে তা সাপের বিষের মত হবে।

15যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;

ঈশ্বর তার পেট থেকে তা বের করে ফেলবেন।

16সে সাপের বিষ চুষবে;

সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

17দই আর মধুর স্রোত সে আর দেখতে পাবে না।

18যার জন্য সে পরিশ্রম করেছে তা ভোগ না করেই

ফিরিয়ে দিতে হবে;

ব্যবসার লাভও সে আর ভোগ করবে না;

19কারণ সে গরীবদের অত্যাচার ও অবহেলা করেছে,

আর যে বাড়ী-ঘর সে নিজে তৈরী করে নি তা দখল করে নিয়েছে।

20“সে সব সময় লোভ করে,

সেইজন্য সে কিছুই রক্ষা করতে পারবে না।

21গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না;

তার সৌভাগ্য স্থায়ী হবে না।

22তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে;

দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে।

23তার পেট ভরবার সময়ে

ঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপরে ঢেলে দেবেন,

তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।

24যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়,

তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে।

25সেই চক্‌চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে,

সে তার দেহ থেকে তা টেনে বের করবে।

নানা রকম ভয় তার উপর আসবে।

26তার ধনের জন্য পরিপূর্ণ অন্ধকার অপেক্ষা করে আছে।

যে আগুন মানুষ লাগায় নি সেই আগুন তাকে পুড়িয়ে ফেলবে

আর তার তাম্বুর বাকী সবাইকে গ্রাস করবে।

27আকাশ তার অন্যায় প্রকাশ করে দেবে;

পৃথিবী তার বিরুদ্ধে উঠবে।

28বন্যায় তার ঘরের সব কিছু নিয়ে যাবে,

ঈশ্বরের ক্রোধের দিনে তা সম্পূর্ণভাবে ধুয়ে নিয়ে যাবে।

29ঈশ্বর দুষ্টদের জন্য ঐ রকম অবস্থাই ঠিক করে রাখেন;

ওটাই হল তাদের জন্য ঈশ্বরের দেওয়া অধিকার।”