Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

35
1তারপর ইলীহূ বললেন,
2“আপনি যে বলছেন আপনি ঈশ্বরের সামনে নির্দোষ,
কথাটা কি আপনি ঠিক বলে মনে করেন?
3আপনি তাঁকে বলছেন, ‘এতে আমার কি লাভ?
পাপ না করলে আমি কি পাব?’
4“আমি আপনাকে ও আপনার সংগীদের
এর উত্তর দিতে চাই।
5আকাশের দিকে একবার তাকিয়ে দেখুন;
দেখুন, মেঘ আপনার কত উপরে আছে।
6আপনি যদি পাপ করেন তাতে ঈশ্বরের কি হয়?
আপনার অন্যায় যদি অনেক হয় তাতেই বা তাঁর কি আসে যায়?
7আপনি যদি নির্দোষ হন তবে তাঁর কি উপকার হবে?
আপনার হাত থেকে তিনি কিছুই চান না।
8আপনার দুষ্টতা কেবল মানুষেরই ক্ষতি করে,
আর আপনার সততা কেবল তাদেরই সাহায্য করে।
9“অত্যাচারের ভারে লোকে চিৎকার করে;
তারা শক্তিমানদের হাত থেকে রেহাই পাবার জন্য মিনতি করে।
10কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টিকর্তা ঈশ্বর কোথায়,
যিনি রাতের বেলায় আনন্দের গান দান করেন?
11তিনি তো পৃথিবীর পশুদের চেয়ে আমাদের বেশী শিক্ষা দেন
আর আকাশের পাখীদের চেয়ে বেশী জ্ঞান দান করেন।’
12লোকেরা যখন কাঁদে তখন তিনি উত্তর দেন না,
কারণ তারা অহংকারী ও দুষ্ট।
13তাদের প্রার্থনায় কোন লাভ হয় না,
কারণ ঈশ্বর তা শোনেন না;
সর্বশক্তিমান তাতে কোন মনোযোগই দেন না।
14আপনি বলছেন যে, আপনি তাঁকে দেখতে পান না,
আপনার মামলা তাঁর সামনে রয়েছে,
আর আপনি তাঁর বিচারের জন্য অপেক্ষা করছেন।
15আপনি আরও বলছেন যে, তিনি ক্রোধে শাস্তি দেন না
আর দুষ্টতার দিকে বিশেষ খেয়াল করেন না।
16কাজেই ইয়োব বাজে কথা বলছেন;
তিনি না জেনে অনেক কথা বলছেন।”