Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



13

বাকী জায়গা সম্বন্ধে সদাপ্রভুর নির্দেশ

1বয়স বেড়ে গিয়ে যিহোশূয় যখন বুড়ো হয়ে গেলেন তখন সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি বুড়ো হয়েছ, তোমার বয়স হয়ে গেছে, অথচ দেশের এমন অনেক অংশ রয়ে গেছে যা এখনও দখল করা হয় নি। 2-4যে জায়গাগুলো এখনও দখল করা হয় নি তার মধ্যে রয়েছে মিসরের পূর্ব দিকের সীহোর নদী থেকে শুরু করে উত্তরের ইক্রোণের সীমা পর্যন্ত পলেষ্টীয় এবং গশূরীয়দের সমস্ত এলাকা। এই এলাকাটা কনানীয়দের জায়গা বলে ধরা হয়। সেখানে ঘষা, অস্‌দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণ নামে পাঁচজন পলেষ্টীয় শাসনকর্তার পাঁচটা শহর আছে, আর দক্ষিণে আছে অব্বীয়দের জায়গা। এছাড়া আরও অনেক জায়গা দখল করে নেবার বাকী আছে, তা হল সীদোনীয়দের অধীনে মিয়ারা থেকে ইমোরীয়দের সীমানায় অফেক পর্যন্ত কনানীয়দের সমস্ত জায়গা, 5-6গিব্‌লীয়দের এলাকা, পূর্ব দিকে হর্মোণ পাহাড়ের নীচে বাল্‌গাদ থেকে হমাৎ পর্যন্ত সমস্ত লেবানন এবং লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত পাহাড়ী এলাকা, অর্থাৎ সীদোনীয়দের সমস্ত দেশ। আমি নিজেই ইস্রায়েলীয়দের সামনে থেকে এদের সবাইকে তাড়িয়ে দেব। আমি তোমাকে যেমন নির্দেশ দিয়েছি সেই অনুসারেই তুমি এই দেশটা সম্পত্তি হিসাবে ইস্রায়েলীয়দের দেবে। 7ইস্রায়েলীয়দের নয় গোষ্ঠী এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে তুমি সম্পত্তি হিসাবে তা ভাগ করে দেবে।”

যর্দনের পূর্ব দিকের জায়গা

8মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক এবং রূবেণ ও গাদ-গোষ্ঠীর লোকেরা যর্দনের পূর্ব দিকের জায়গাটা সম্পত্তি হিসাবে আগেই পেয়েছিল। সদাপ্রভুর দাস মোশি তাদের জন্য সেই জায়গা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।

9-10তাদের এই জায়গাটা শুরু হয়েছে অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং ঐ উপত্যকার মাঝখানের গ্রাম থেকে। তার মধ্যে রয়েছে দীবোন পর্যন্ত মেদবার সমস্ত সমভূমি এবং অম্মোনীয়দের দেশের সীমানা পর্যন্ত হিষ্‌বোনের ইমোরীয় রাজা সীহোনের সমস্ত গ্রামগুলো। 11গিলিয়দ এলাকা, গশূরীয় ও মাখাথীয়দের জায়গা, গোটা হর্মোণ পাহাড় আর সল্‌খা পর্যন্ত সমস্ত বাশন দেশটাও তার মধ্যে রয়েছে। 12এটা ছিল বাশনের রাজা ওগের রাজ্য। তিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন। রফায়ীয়দের মধ্যে তখনও যাঁরা বেঁচে ছিল তিনি ছিলেন তাদের মধ্যে একজন। মোশি তাদের হারিয়ে দিয়ে তাদের দেশটা অধিকার করে নিয়েছিলেন। 13কিন্তু ইস্রায়েলীয়েরা এই গশূরীয় ও মাখাথীয়দের তাড়িয়ে দেয় নি; সেইজন্য তারা আজও ইস্রায়েলীয়দের মধ্যে বাস করছে।

14লেবি-গোষ্ঠীকে মোশি কিন্তু কোন সম্পত্তির অধিকারী করেন নি, কারণ সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসই হল তাদের সম্পত্তি।

15-16মোশি রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের শহর থেকে এবং উপত্যকার মাঝখানের গ্রাম থেকে শুরু হয়েছিল। তার মধ্যে ছিল মেদবার চারপাশের সমস্ত সমভূমি, 17হিষ্‌বোন ও সমভূমির মধ্যেকার গ্রাম ও শহরগুলো। এই গ্রাম ও শহরগুলো হল দীবোন, বামোৎ-বাল, বৈৎ-বাল্‌-মিয়োন, 18যহস, কদেমোৎ, মেফাৎ, 19কিরিয়াথয়িম, সিব্‌মা, উপত্যকার মধ্যে পাহাড়ের উপরের সেরৎ-শহর, 20বৈৎ-পিয়োর, পিস্‌গা পাহাড়ের ঢালু জায়গা এবং বৈৎ-যিশীমোৎ। 21এগুলো ছিল সমভূমির মধ্যেকার গ্রাম ও শহর এবং হিষ্‌বোনের ইমোরীয় রাজা সীহোনের গোটা রাজ্য। মোশি এই রাজাকে এবং ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে মিদিয়নীয় সর্দারদের হারিয়ে দিয়েছিলেন। এঁরা ঐ এলাকায় বাস করতেন এবং সীহোনের অধীনে শাসনকর্তা ছিলেন। 22যুদ্ধে যাদের মেরে ফেলা হয়েছিল তারা ছাড়া ইস্রায়েলীয়েরা বিয়োরের ছেলে গণক বিলিয়মকেও মেরে ফেলেছিল। 23যর্দন নদী ছিল রূবেণীয়দের এলাকার পশ্চিম সীমানা। এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো রূবেণ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।

24-25মোশি গাদ-গোষ্ঠীর বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তার মধ্যে ছিল যাসের, গিলিয়দের সমস্ত গ্রাম এবং রব্বার কাছে অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক জায়গা। 26এছাড়া তার মধ্যে ছিল হিষ্‌বোন থেকে রামৎ-মিসপী ও বটোনীম পর্যন্ত এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত সমস্ত জায়গাটা, 27আর উপত্যকার মধ্যেকার বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের বাকী অংশ এবং কিন্নেরত সাগরের দক্ষিণ দিক পর্যন্ত যর্দন নদীর পূর্বের কিনারা ধরে সমস্ত এলাকাটা। 28এই সব শহর ও তার আশেপাশের গ্রামগুলো গাদ-গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকেরা সম্পত্তি হিসাবে পেয়েছিল।

29-30মোশি মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে যে জায়গা দিয়েছিলেন তা হল মহনয়িম থেকে শুরু করে সমস্ত বাশন দেশ। এটাই ছিল বাশন দেশের রাজা ওগের সমস্ত রাজ্য। তার মধ্যে ছিল যায়ীরের সমস্ত গ্রাম, অর্থাৎ ষাটটা গ্রাম, 31গিলিয়দের অর্ধেক জায়গা এবং অষ্টারোৎ ও ইদ্রিয়ী শহর। এই দুই শহর থেকে বাশনের রাজা ওগ রাজত্ব করতেন। এই জায়গাগুলো মনঃশির ছেলে মাখীরের অর্ধেক লোকের বিভিন্ন বংশগুলোকে দেওয়া হয়েছিল।

32মোশি যর্দনের ওপারে যিরীহোর পূর্ব দিকে মোয়াবের সমভূমিতে ঐ সব জায়গা সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছিলেন। 33কিন্তু লেবি-গোষ্ঠীকে তিনি কোন সম্পত্তি দেন নি; তাদের কাছে সদাপ্রভু যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুই ছিলেন তাদের সম্পত্তি।