Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



3

যর্দন নদী পার হওয়া

1যিহোশূয় খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত ইস্রায়েলীয়দের সংগে শিটীম থেকে রওনা হয়ে যর্দন নদীর কাছে গেলেন। নদীটা পার না হওয়া পর্যন্ত তারা সেখানে রইল। 2-3তিন দিন পরে নেতারা ছাউনির সব জায়গায় গিয়ে লোকদের এই আদেশ দিলেন, “যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি লেবীয় পুরোহিতদের বয়ে নিয়ে যেতে দেখবে তখন তোমরা তোমাদের জায়গা ছেড়ে তার পিছনে পিছনে চলতে থাকবে। 4তাতে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন্‌ পথে যেতে হবে, কারণ তোমরা এর আগে কখনও এই পথে যাও নি। কিন্তু তোমরা সাক্ষ্য-সিন্দুকের কাছ থেকে প্রায় দু’হাজার হাত দূরে থাকবে, তার কাছে যাবে না।”

5এর পর যিহোশূয় লোকদের বললেন, “তোমরা নিজেদের শুচি করে নাও, কারণ কালকে সদাপ্রভু তোমাদের মধ্যে অনেক আশ্চর্য কাজ করবেন।”

6পরে তিনি পুরোহিতদের বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে নদী পার হয়ে যান।” কাজেই তাঁরা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিয়ে লোকদের আগে আগে যেতে লাগলেন।

7তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “আজ থেকে সমস্ত ইস্রায়েলীয়দের চোখে আমি তোমার সম্মান বৃদ্ধি করতে আরম্ভ করব, যাতে তারা বুঝতে পারে যে, আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও আছি। 8তুমি সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের বলে দাও যেন তারা যর্দন নদীর কিনারায় পৌঁছে এগিয়ে গিয়ে জলের মধ্যে দাঁড়ায়।”

9যিহোশূয় ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা এখানে এস এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলেছেন তা শোন। 10জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে আছেন আর তিনিই যে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাষীয়, ইমোরীয় আর যিবূষীয়দের নিশ্চয়ই তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন তা তোমরা এইভাবে বুঝতে পারবে। 11যিনি সমস্ত জগতের প্রভু তাঁর সাক্ষ্য-সিন্দুকটি তোমাদের আগে আগে যর্দন নদীর মধ্যে যাবে। 12এখন তোমরা ইস্রায়েলীয় বারোটি গোষ্ঠীর প্রত্যেকটি থেকে একজন করে মোট বারোজন লোক বেছে নাও। 13তোমরা দেখবে সমস্ত জগতের প্রভু সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যেই যর্দনের জলে পা দেবে অমনি তার ভাটির দিকে বয়ে যাওয়া জলের স্রোত থেমে যাবে আর তার জল উঁচু হয়ে দাঁড়িয়ে যাবে।”

14লোকেরা যর্দন নদী পার হওয়ার জন্য যখন ছাউনি তুলে ফেলল তখন সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা তাদের আগে আগে চললেন। 15-16ফসল কাটবার গোটা সময়টাতে সাধারণতঃ যর্দন নদীর দু’পারই জলে ভেসে যায়। কিন্তু সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দনের কাছে পৌঁছাবার পর যেই তাঁরা জলে পা দিলেন অমনি উপর থেকে ভাটির দিকে বয়ে আসা জলের স্রোত থেমে গেল। সেই জল অনেক দূরে সর্তন শহরের কাছাকাছি আদম গ্রামের কাছে উঁচু হয়ে দাঁড়িয়ে গেল; আর তাতে যে জল অরাবার সাগরের দিকে, অর্থাৎ লবণ সমুদ্রের দিকে বয়ে যাচ্ছিল তা একেবারে বন্ধ হয়ে গেল। এতে ইস্রায়েলীয়েরা যিরীহো শহরের ঠিক উল্টা দিক থেকে নদীটা পার হল। 17যতক্ষণ পর্যন্ত সমস্ত ইস্রায়েলীয় যর্দন নদী পার না হল ততক্ষণ পর্যন্ত সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা যর্দন নদীতে শুকনা মাটির উপর দাঁড়িয়ে রইলেন; আর গোটা জাতিই শুকনা মাটির উপর দিয়ে পার হয়ে গেল।