Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

1এইভাবে গোটা ইস্রায়েল জাতি যর্দন পার হওয়ার পর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, 2“তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারোজন লোক বেছে নাও। 3তাদের বল, নদীর মধ্যে যে জায়গায় পুরোহিতেরা দাঁড়িয়ে আছে তারা যেন সেই জায়গা থেকে বারোটা পাথর কুড়িয়ে নিয়ে তোমাদের সংগে যায় এবং আজ রাতে তোমরা যে জায়গায় থাকবে সেখানে ওগুলো রাখে।”

4-5যিহোশূয় ইস্রায়েলীয়দের প্র্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে যে বারোজনকে নিযুক্ত করেছিলেন তাদের ডেকে বললেন, “তোমরা যর্দন নদীতে নেমে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকের কাছে যাও এবং ইস্রায়েলীয়দের বারোটা গোষ্ঠীর জন্য প্রত্যেকে একটা করে মোট বারোটা পাথর কাঁধে তুলে নাও। 6-7এগুলো তোমাদের মধ্যে একটা চিহ্ন হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েরা ঐ পাথরগুলোর মানে জিজ্ঞাসা করলে তোমরা তাদের জানাবে যে, সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকটি যখন যর্দন নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার জলের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো ইস্রায়েলীয়দের কাছে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যা চিরদিন তাদের ঐ কথা মনে করিয়ে দেবে।”

8ইস্রায়েলীয়েরা যিহোশূয়ের আদেশ মতই কাজ করল। সদাপ্রভু যিহোশূয়কে যা বলেছিলেন সেই মতই ইস্রায়েলীয়েরা তাদের বারোটা গোষ্ঠীর জন্য যর্দন নদীর মাঝখান থেকে বারোটা পাথর কুড়িয়ে নিল। তারপর সেগুলো নিয়ে তারা যেখানে রাতটা কাটাল সেখানে রেখে দিল। 9যর্দন নদীর যে জায়গায় সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা দাঁড়িয়ে ছিলেন যিহোশূয় সেখানে আরও বারোটা পাথর রাখলেন। পাথরগুলো আজও সেখানে আছে। 10নদী পার হওয়ার আদেশ সম্বন্ধে মোশি যিহোশূয়কে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কাজেই লোকদের বলবার জন্য যিহোশূয়কে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে লোকেরা সব কিছু না করা পর্যন্ত সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতেরা নদীতে দাঁড়িয়েই রইলেন আর লোকেরা তাড়াতাড়ি নদী পার হয়ে গেল। 11তারা সবাই পার হওয়ার পর সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক নিয়ে পুরোহিতেরা লোকদের চোখের সামনে এপারে এসে উঠলেন। 12মোশি যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন সেই অনুসারে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাই এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ইস্রায়েলীয়দের আগে আগে পার হয়ে গিয়েছিল। 13যুদ্ধ করবার জন্য প্রায় চল্লিশ হাজার লোক অস্ত্র হাতে সদাপ্রভুকে সামনে রেখে নদী পার হয়ে যিরীহোর সমভূমিতে গেল।

14সেই দিন সদাপ্রভু সমস্ত ইস্রায়েলীয়দের চোখে যিহোশূয়কে সম্মানিত করলেন। তার ফলে লোকেরা মোশির মত করে যিহোশূয়ের সারা জীবন ধরে তাঁকে ভক্তি করেছিল।

15সদাপ্রভু যিহোশূূয়কে বলেছিলেন, 16“সাক্ষ্য-সিন্দুক বহনকারী পুরোহিতদের যর্দন নদী থেকে উঠে আসবার আদেশ দাও।” 17সেইজন্য যিহোশূয় পুরোহিতদের যর্দন নদী থেকে উঠে আসবার আদেশ দিয়েছিলেন। 18তাতে যে পুরোহিতেরা সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক বয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা নদীর মাঝখান থেকে উঠে এসে শুকনা মাটিতে পা দেওয়ার সংগে সংগে নদীর স্রোত আবার বইতে লাগল এবং আগের মতই তার দু’পার জলে ভেসে গেল।

19বছরের প্রথম মাসের দশ দিনের দিন লোকেরা যর্দন থেকে উঠে এসে যিরীহোর পূর্ব সীমানায় গিল্‌গলে গিয়ে ছাউনি ফেলল, 20আর যিহোশূয় এই গিল্‌গলেই যর্দন থেকে তুলে আনা বারোটা পাথর রাখলেন। 21তারপর তিনি ইস্রায়েলীয়দের বললেন, “ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, 22তখন তোমরা তাদের বলবে, ‘ইস্রায়েলীয়েরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে এই যর্দন নদী পার হয়ে গিয়েছিল।’ 23আমরা লোহিত সাগর পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের সামনে সাগরটা শুকনা অবস্থায় রেখেছিলেন তেমনি যর্দন নদীতেও তা-ই করলেন। তোমরা নদীটা পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে যর্দন নদী শুকনা অবস্থায় রেখেছিলেন। 24তিনি এই কাজ করেছিলেন যাতে পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে, সদাপ্রভুর হাত শক্তিশালী আর যাতে তোমরা সব সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে চল।”