Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



8

অয় শহরের ধ্বংস

1পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় কোরো না এবং নিরাশ হোয়ো না। তোমার সমস্ত সৈন্যদল নিয়ে তুমি অয় শহরটা আবার আক্রমণ করতে যাও। অয় শহরের রাজা, তার লোকজন, তার শহর এবং দেশটা আমি তোমার হাতে তুলে দিয়েছি। 2যিরীহো শহর এবং তার রাজার প্রতি তুমি যা করেছিলে অয় শহর ও তার রাজার প্রতিও তা-ই করবে। তবে সেখানকার লুটের জিনিসপত্র ও পশুর পাল তোমরা নিজেদের জন্য নিতে পারবে। শহরের পিছন দিকে তুমি একদল সৈন্য লুকিয়ে রাখবে।”

3-4তখন অয় শহর আক্রমণ করবার জন্য যিহোশূয় ত্রিশ হাজার বীর যোদ্ধা বেছে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি রাতের বেলা তাদের এই আদেশ দিলেন, “তোমরা শোন, তোমাদের মধ্য থেকে কিছু সৈন্য তোমরা শহরের পিছন দিকে লুকিয়ে রাখবে। শহরের কাছ থেকে বেশী দূরে যাবে না। তোমরা সবাই প্রস্তুত থাকবে। 5আমি আমার সংগের লোকজন নিয়ে শহরের দিকে এগিয়ে যাব। তারা যখন আগের বারের মত আমাদের সংগে যুদ্ধ করবার জন্য বের হয়ে আসবে তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব। 6তারা আমাদের পিছনে তাড়া করবে, বলবে, ‘ওরা আগের মতই আমাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে।’ এইভাবে আমরা শহর থেকে তাদের দূরে নিয়ে যাব। আমরা যখন তাদের কাছ থেকে পালিয়ে যাব, 7তখন তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে গিয়ে শহরটা দখল করে নেবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুই সেটা তোমাদের হাতে তুলে দেবেন। 8তোমরা শহরটা দখল করে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেবে। সদাপ্রভু যা আদেশ করেছেন তোমরা তা-ই করবে। তোমাদের উপর এই আমার আদেশ।” 9এর পর যিহোশূয় তাদের পাঠিয়ে দিলেন। তারা গিয়ে অয় শহরের পশ্চিম দিকে একটা জায়গায় লুকিয়ে থাকল। জায়গাটা ছিল বৈথেল আর অয়ের মাঝামাঝি। যিহোশূয় কিন্তু সেই রাতটা বাকী সৈন্যদের সংগেই কাটালেন।

10পরের দিন ভোরবেলা যিহোশূয় তাঁর সৈন্যদের জড়ো করলেন। তারপর তিনি এবং ইস্রায়েলীয় নেতারা তাদের আগে আগে অয়ের দিকে এগিয়ে গেলেন। 11যিহোশূয়ের সংগের সৈন্যেরা সব এগিয়ে গেল এবং শহরের কাছাকাছি গিয়ে শহরের সামনের দিকটায় উপস্থিত হল। অয় শহরের উত্তর দিকে তারা ছাউনি ফেলল। শহর এবং তাদের ছাউনির মাঝখানে ছিল আখোর উপত্যকা। 12যিহোশূয় প্রায় পাঁচ হাজার সৈন্য শহরের পশ্চিম দিকে বৈথেল ও অয়ের মাঝামাঝি একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন। 13এইভাবে ইস্রায়েলীয়েরা তাদের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখল- যারা ছাউনিতে থাকবে তাদের রাখল অয় শহরের উত্তর দিকে আর যারা লুকিয়ে থাকবে তাদের রাখল শহরের পশ্চিম দিকে। সেই রাতে যিহোশূয় উপত্যকায় ছিলেন।

14ইস্রায়েলীয়দের দেখে অয়ের রাজা তাদের সংগে যুদ্ধ করবার জন্য ভোরবেলায় তাড়াতাড়ি করে উঠে সমস্ত লোকদের নিয়ে শহর থেকে বের হয়ে অরাবা সমভূমির কাছে একটা নির্দিষ্ট জায়গায় গেলেন। কিন্তু তিনি জানতেন না যে, শহরের পিছন দিকে তাঁর বিরুদ্ধে একদল সৈন্য লুকিয়ে রয়েছে। 15যিহোশূয় এবং সমস্ত ইস্রায়েলীয় তাদের সামনে থেকে পালিয়ে যাওয়ার ভান করে মরু-এলাকার পথ দিয়ে ছুটে গেল। 16তখন ইস্রায়েলীয়দের তাড়া করবার জন্য অয়ের সমস্ত লোকদের ডাকা হল। তারা যিহোশূয়ের পিছনে তাড়া করল এবং এইভাবে শহর থেকে তাদের দূরে নিয়ে যাওয়া হল। 17ইস্রায়েলীয়দের পিছনে ছুটে যায় নি এমন একজন পুরুষ লোকও অয় কিম্বা বৈথেলে রইল না। তারা শহরের ফটক খোলা রেখেই ইস্রায়েলীয়দের পিছনে পিছনে ছুটে গেল।

18তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তোমার হাতের ঐ তলোয়ারখানা অয় শহরের দিকে বাড়িয়ে ধর, কারণ তোমার হাতেই আমি শহরটা তুলে দেব।” যিহোশূয় তখন তাঁর তলোয়ার অয় শহরের দিকে বাড়িয়ে ধরলেন; 19সংগে সংগে লুকিয়ে থাকা সেই সৈন্যেরা তাদের জায়গা থেকে তাড়াতাড়ি উঠে শহরের দিকে দৌড়ে গেল। তারা সেখানে ঢুকে তা দখল করে নিল এবং অল্প সময়ের মধ্যেই শহরে আগুন ধরিয়ে দিল।

20অয়ের লোকেরা পিছন ফিরে তাকিয়ে দেখল তাদের শহর থেকে ধূমা আকাশে উঠছে; কিন্তু তাদের আর কোন দিকে পালিয়ে যাওয়া সম্ভব হল না, কারণ যে ইস্রায়েলীয়েরা মরু-এলাকার দিকে পালিয়ে যাচ্ছিল তারা এর মধ্যে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল। 21যিহোশূয় এবং সমস্ত ইস্রায়েলীয়েরা যখন দেখল যে, তাদের লুকিয়ে থাকা সৈন্যেরা শহরটা দখল করে নিয়েছে এবং শহর থেকে ধূমা উঠছে তখন তারা অয় শহরের লোকদের আক্রমণ করল। 22লুকিয়ে থাকা সৈন্যেরাও অয়ের লোকদের আক্রমণ করবার জন্য শহর থেকে বের হয়ে আসল। তাতে অয়ের লোকেরা দু’টা ইস্রায়েলীয় দলের মাঝখানে আট্‌কা পড়ে গেল। ইস্রায়েলীয়েরা তাদের সবাইকে মেরে ফেলল, কাউকে বাঁচিয়ে রাখল না কিম্বা যেতেও দিল না। 23তবে অয় শহরের রাজাকে তারা জীবন্ত অবস্থায় ধরে যিহোশূয়ের কাছে নিয়ে গেল।

24যে মাঠে, অর্থাৎ যে মরু-এলাকায় অয় শহরের লোকেরা ইস্রায়েলীয়দের তাড়া করে নিয়ে গিয়েছিল সেখানে অয়ের লোকদের সবাইকে মেরে ফেলবার পর সমস্ত ইস্রায়েলীয় অয় শহরে ফিরে আসল এবং শহরের মধ্যে যারা ছিল তারা তাদেরও মেরে ফেলল। 25সেই দিন অয় শহরের সমস্ত লোক, অর্থাৎ বারো হাজার স্ত্রী-পুরুষ মারা পড়ল। 26অয় শহরে যারা ছিল তারা সবাই শেষ হয়ে না যাওয়া পর্যন্ত যিহোশূয় তলোয়ার সুদ্ধ হাতখানা বাড়িয়ে রাখলেন। 27সদাপ্রভু যিহোশূয়কে যেমন নির্দেশ দিয়েছিলেন সেইমতই ইস্রায়েলীয়েরা সেই শহরের পশুপাল এবং লুট করা জিনিস নিজেদের জন্য নিয়ে নিল।

28এইভাবে যিহোশূয় অয় শহরটা পুড়িয়ে দিয়ে সেটাকে চিরকালের জন্য একটা ধ্বংসের স্তূপ করে রাখলেন; আজও সেটা একটা পোড়ো জায়গা হয়ে আছে। 29তিনি অয় শহরের রাজাকে মেরে ফেলে সন্ধ্যা পর্যন্ত গাছে টাংগিয়ে রাখলেন। সন্ধ্যাবেলা তিনি তাঁর দেহটা গাছ থেকে নামিয়ে শহরের ফটকে ঢুকবার পথে ছুঁড়ে ফেলবার আদেশ দিলেন। লোকেরা তাঁর উপর পাথর দিয়ে একটা বড় স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে।

সদাপ্রভুর ব্যবস্থার কথা পড়ে শোনানো

30-31এর পর ইস্রায়েলীয়দের কাছে দেওয়া সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে যিহোশূয় এবল পাহাড়ের উপরে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন। মোশির আইন-কানুনের বইয়ে যেমন লেখা আছে সেই অনুসারেই তিনি তা তৈরী করলেন। বেদীটি তৈরী করতে কোন পাথর কেটে নেওয়া হয় নি এবং তার উপর কোন লোহার যন্ত্রপাতিও ব্যবহার করা হয় নি। সেই বেদীর উপর ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো এবং যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল। 32এবল পাহাড়ের উপরে ইস্রায়েলীয়দের সামনে যিহোশূয় পাথরের উপরে মোশির লেখা আইন-কানুন নকল করলেন। 33ইস্রায়েলীয়েরা এবং তাদের মধ্যে বাসকারী অন্য জাতির লোকেরা, তাদের বৃদ্ধ নেতারা, কর্মচারীরা এবং বিচারকর্তারা, অর্থাৎ ইস্রায়েলীয় সমাজের সমস্ত লোক সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুকের দুই পাশে দাঁড়িয়ে ছিল; তারা সিন্দুক বহনকারী লেবীয় পুরোহিতদের সামনে ছিল। তাদের অর্ধেক লোক দাঁড়াল গরিষীম পাহাড়ের সামনে আর অর্ধেক লোক দাঁড়াল এবল পাহাড়ের সামনে। সদাপ্রভুর দাস মোশি এই কথা আগেই বলেছিলেন যখন তিনি ইস্রায়েলীয়দের উপর আশীর্বাদ করবার নির্দেশ দিয়েছিলেন।

34তারপর যিহোশূয় আইন-কানুনের বইয়ে যে সমস্ত আশীর্বাদ এবং অভিশাপের কথা লেখা ছিল তা হুবহু পড়ে শোনালেন। 35মোশি এই ব্যাপারে যে সব আদেশ দিয়েছিলেন তার একটি শব্দও বাদ না দিয়ে যিহোশূয় গোটা ইস্রায়েল সমাজকে তা পড়ে শোনালেন। এই সমাজের মধ্যে স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকেরাও ছিল।