Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

যিহোশূয়ের পুস্তক
ভূমিকা
মোশির লেখা বইগুলোর মধ্যে এবং কনান দেশে ইস্রায়েলীয়দের ইতিহাসের মধ্যে যোগাযোগ রক্ষা করবার জন্য যিহোশূয় নামে বইটার প্রয়োজন ছিল খুব বেশী। “আগেকার নবীদের বই” বলতে যিহূদীরা যে সব বইয়ের কথা বলত সেগুলোর মধ্যে যিহোশূয় নামে বইটা ছিল প্রথম। যাত্রাপুস্তক যেমন ঈশ্বরের লোকদের মিসর থেকে বের করে আনবার বিবরণ, ঠিক তেমনি যিহোশূয় নামে বইটা হল ঈশ্বরের লোকদের সেই প্রতিজ্ঞা করা দেশে নিয়ে যাবার বিবরণ। দ্বিতীয় বিবরণের শেষ অধ্যায়ের ঘটনার পর থেকে যিহোশূয় পুস্তকের ঘটনার বিবরণ শুরু হয়েছে। তখন ইস্রায়েলীয়েরা যর্দন নদীর পূর্ব দিকে মোয়াবের সমভূমিতে তাম্বু ফেলেছিল। সেই সময় মোশি মারা গিয়েছিলেন এবং যিহোশূয় হয়েছিলেন তাদের প্রধান সেনাপতি। তিনি লোকদের নিয়ে যর্দন নদী পার হয়ে কনান দেশে ঢুকতে যাচ্ছিলেন। মরু-এলাকায় অমালেকীয়দের সংগে ইস্রায়েলীয়দের প্রথম বারের যুদ্ধের সময় যিহোশূয় ইস্রায়েলীয়দের পরিচালনা করেছিলেন (যাত্রাপুস্তক ১৭ অধ্যায়)। মিসর দেশ থেকে চলে আসবার পরে যিহোশূয়কেই ইস্রায়েলীয়েরা প্রধান সেনাপতি হিসাবে পেয়েছিল। যে গুণের জন্য যিহোশূয় মোশির জায়গায় মনোনীত হয়েছিলেন তা তাঁর যুদ্ধ করবার ক্ষমতার জন্য নয়, তা ছিল তাঁর আত্মিক শক্তি ও বিশ্বাস। নব্বই বছর বয়সে তিনি ইস্রায়েলীয়দের নেতা হয়েছিলেন।
ঢ় বিষয় সংক্ষেপ:
(ক) প্রতিজ্ঞা করা দেশ দখল করা (১-১২ অধ্যায়)
(খ) প্রতিজ্ঞা করা দেশের জায়গা-জমি ভাগ করা (১৩-২২ অধ্যায়)
(গ) যিহোশূয়ের শেষ বক্তৃতা ও মৃত্যু (২৩ ও ২৪ অধ্যায়)