Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



15

দেহের স্রাব সম্বন্ধে নিয়ম

1সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 2“তোমরা ইস্রায়েলীয়দের জানিয়ে দাও, কোন লোকের পুরুষাংগের যে কোন রকমের অস্বাভাবিক স্রাব অশুচি। 3এই স্রাব পুরুষকে এমন এক অশুচি অবস্থায় ফেলবে যে, তা চলতেই থাকুক বা আট্‌কে থাকুক সে অশুচি থাকবেই। 4এই অবস্থায় সে যে বিছানায় শোবে বা যে আসনে বসবে তা অশুচি হয়ে যাবে। 5যে লোকের স্রাব হচ্ছে তার বিছানা যে ছোঁবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 6যে তার বসা কোন আসনে বসবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 7যে লোকের স্রাব হচ্ছে সেই লোককে যে ছোঁবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 8যে লোকের স্রাব হচ্ছে সে যদি কোন শুচি লোকের গায়ে থুথু ফেলে তবে সেই শুচি লোকটিকে কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 9যে লোকের স্রাব হচ্ছে সে কিছুতে চড়ে কোথাও যাবার সময়ে যে আসনের উপর বসবে তা অশুচি হয়ে যাবে। 10তার বসা কোন আসন যদি কেউ ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। সেই আসন যে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 11যে লোকের স্রাব হচ্ছে সে যদি জলে হাত না ধুয়ে কাউকে ছোঁয় তবে সেই লোকটিকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 12যে লোকের স্রাব হচ্ছে সে যদি কোন মাটির পাত্র ছোঁয় তবে তা ভেংগে ফেলতে হবে, আর কাঠের পাত্র হলে তা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

13“যখন কোন লোকের স্রাব থেমে যাবে তখন থেকে শুচি হবার জন্য সাত দিন গুণে সপ্তম দিনে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে স্রোতের জলে স্নান করে ফেলতে হবে আর তখন সে শুচি হবে। 14আট দিনের দিন তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে আসতে হবে এবং তা পুরোহিতের কাছে দিতে হবে। 15পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। স্রাবের দরুন লোকটির যে অশুচি অবস্থা হয়েছিল তার জন্য পুরোহিত এইভাবে সদাপ্রভুর সামনে তার অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।

16“কোন পুরুষের বীর্যপাত হলে তাকে জল দিয়ে তার গোটা দেহটা ধুয়ে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 17কোন কাপড় বা চামড়ার জিনিষে বীর্য লাগলে সেটা জলে ধুয়ে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সেটা অশুচি থাকবে। 18কোন পুরুষ যখন কোন স্ত্রীলোককে নিয়ে শোয় তখন বীর্যপাত হলে দু’জনকেই জলে স্নান করে ফেলতে হবে, আর তারা সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।

19“স্ত্রীলোকের নিয়মিত মাসিকের রক্তের দরুন অশুচি অবস্থা সাত দিন ধরে চলবে। এই সময় যে তাকে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 20এই সময়ের মধ্যে সে যেটার উপর শোবে বা বসবে তা সবই অশুচি হবে। 21যে তার বিছানা ছোঁবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 22সেই স্ত্রীলোক যার উপর বসেছে তা যদি কেউ ছোঁয়, তবে তার কাপড়-চোপড় ধুয়ে তাকে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 23তার বিছানা বা আসন যে ছোঁবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 24যদি কোন পুরুষ এই রকম স্ত্রীলোককে নিয়ে শোয় এবং তার মাসিকের রক্ত তার গায়ে লাগে তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সাত দিনের মধ্যে সে যে বিছানায় শোবে তা-ও অশুচি হবে।

25“মাসিক ছাড়াও যদি কোন স্ত্রীলোকের অনেক দিন ধরে রক্তস্রাব হতে থাকে কিম্বা মাসিকের নিয়মিত সময় পার হয়ে যাবার পরেও যদি তার স্রাব হতে থাকে তবে যতদিন ধরে তা চলবে ততদিন পর্যন্ত সে তার মাসিকের সময়ের মতই অশুচি অবস্থায় থাকবে। 26মাসিকের সময়ে যেমন হয় তেমনি এই স্রাবের সময়েও সে যে বিছানায় শোবে এবং যার উপর বসবে তা অশুচি হবে। 27যে সেই বিছানা বা আসন ছোঁবে সে-ও অশুচি হবে; তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 28তার সেই রক্তস্রাব থেমে যাবার পরেও তাকে গুণে সাতটা দিন কাটাতে হবে এবং ঐ দিনেই সে শুচি হবে। 29আট দিনের দিন তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে পুরোহিতের কাছে যেতে হবে। 30পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এইভাবে পুরোহিত সদাপ্রভুর সামনে তার রক্তস্রাবের অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।”

31শেষে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে আমার আবাস-তাম্বু রয়েছে। তোমরা সমস্ত অশুচিতা থেকে তাদের দূরে রাখবে যাতে তারা আবাস-তাম্বুটা অশুচি করে তাদের অশুচিতার মধ্যে মারা না পড়ে।”

32-33পুরুষাংগের স্রাব, বীর্যপাত, স্ত্রীলোকের রক্তস্রাব, পুরুষ বা স্ত্রীলোকের দেহের কোন স্রাব এবং অশুচি স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হওয়া- এগুলোর যে কোন একটা কারণে কেউ অশুচি হলে তার জন্য এই হল নিয়ম।