Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



21

পুরোহিতের জন্য নিয়ম

1এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি পুরোহিতদের, অর্থাৎ হারোণের ছেলেদের বল যে, তাদের আত্মীয়দের মধ্যে কেউ মারা গেলে তার দরুন কোন পুরোহিতের নিজেকে অশুচি করা চলবে না। 2তবে মা-বাবা, ছেলে-মেয়ে, ভাই- এই রকম কাছে সম্বন্ধের লোকদের জন্য তার নিজেকে অশুচি করা চলবে। 3তা ছাড়া বিয়ে হয় নি বলে যে বোন তার সংসারে আছে তার জন্যও তার নিজেকে অশুচি করা চলবে। 4স্ত্রীর দিক থেকে যারা আত্মীয় তাদের জন্য নিজেকে অশুচি করে আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় তার নেমে আসা চলবে না।

5“পুরোহিতদের মাথা কামানো, দাড়ির আগা ছাঁটা কিম্বা দেহের কোন জায়গা ক্ষত করা চলবে না। 6তা করে তারা তাদের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট করতে পারবে না। তারা যেন তাদের ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকে। পুরোহিতেরাই সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করে, আর সেইজন্যই সদাপ্রভুর উদ্দেশ্যে তাদের আলাদা হয়ে থাকতে হবে। এই উৎসর্গের জিনিসই হল তাদের ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা খাবার। 7বেশ্যা, পতিতা বা স্বামীর ছেড়ে দেওয়া কোন স্ত্রীলোককে তাদের বিয়ে করা চলবে না। যিনি তাদের ঈশ্বর তাঁর উদ্দেশ্যে তারা আলাদা করে রাখা। 8হে ইস্রায়েলীয়েরা, তোমরাও পুরোহিতদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রাখা লোক হিসাবে দেখবে, কারণ তারা তোমাদের ঈশ্বরের উদ্দেশে খাবার উৎসর্গ করবার কাজ করে। আলাদা করে রাখা লোক বলেই তাদের দেখতে হবে, কারণ আমি সদাপ্রভু নিজেই পবিত্র এবং আমিই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি। 9কোন পুরোহিতের মেয়ের যদি বেশ্যাগিরির দরুন পতন হয় তবে সে তার বাবাকেই আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে আনে। সেই মেয়েকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।

10“মহাপুরোহিত, অর্থাৎ ভাইদের মধ্যে যার মাথায় অভিষেক-তেল ঢালা হয়েছে এবং বহাল করবার অনুষ্ঠান দ্বারা যে মহাপুরোহিতের পবিত্র পোশাক পরবার অধিকার পেয়েছে, শোক-প্রকাশের জন্য তার চুলের বাঁধন খুলে দেওয়া কিম্বা তার কাপড় ছেঁড়া চলবে না। 11-12মৃতদেহ রয়েছে এমন কোন জায়গায় তার যাওয়া চলবে না। কোন মৃত লোকের দরুন, এমন কি, মা-বাবার মৃত্যুর দরুনও তার নিজেকে অশুচি করা চলবে না কিম্বা তার ঈশ্বরের পবিত্র তাম্বু ফেলে আর কোথাও যাওয়া চলবে না বা তার পবিত্রতা নষ্ট করা চলবে না, কারণ তার ঈশ্বরের অভিষেক-তেল দিয়ে তাকে আলাদা করে রাখা হয়েছে। আমি সদাপ্রভু। 13একমাত্র কুমারী মেয়েকে সে বিয়ে করতে পারবে। 14বিধবা কিম্বা স্বামী যাকে ছেড়ে দিয়েছে কিম্বা বেশ্যা হয়ে যে নিজেকে অশুচি করেছে এমন কোন স্ত্রীলোককে তার বিয়ে করা চলবে না। কেবলমাত্র নিজের জাতির কুমারী মেয়েকেই তার বিয়ে করা চলবে, 15যাতে সে গোটা বংশের মধ্যে তার নিজের সন্তানদের আলাদা করা অবস্থা থেকে সাধারণ অবস্থায় নামিয়ে না আনে। আমি সদাপ্রভু, আমিই মহাপুরোহিতকে আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”

16এর পর সদাপ্রভু মোশিকে বললেন, 17“তুমি হারোণকে বল যে, দেহে খুঁত নিয়ে তার কোন বংশধর তার ঈশ্বরের উদ্দেশে খাবার উৎসর্গ করতে বেদীর কাছে যেতে পারবে না। 18-20অন্ধ, খোঁড়া, বোঁচা নাক, দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা, হাত-পা ভাংগা, পিঠে কুঁজ আছে, অস্বাভাবিক রকমের বেটে, চোখ খারাপ, চুলকানি রোগ কিম্বা খোস-পাঁচড়া রয়েছে, অণ্ডকোষ নষ্ট হয়েছে- এমন কোন লোক, অর্থাৎ খুঁত সুদ্ধ কোন লোক বেদীর কাছে যেতে পারবে না। 21দেহে খুঁত নিয়ে পুরোহিত হারোণের কোন বংশধর বেদীর কাছে গিয়ে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা কোন উৎসর্গের অনুষ্ঠান করতে পারবে না। খুঁত রয়েছে বলে সে বেদীর কাছে গিয়ে তার ঈশ্বরের উদ্দেশে কোন খাবার উৎসর্গ করতে পারবে না। 22অবশ্য ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা খাবারের মধ্যে পবিত্র এবং মহাপবিত্র সব খাবারই সে খেতে পারবে, 23কিন্তু তার দেহে খুঁত আছে বলে সে পবিত্র স্থানের পর্দার কাছে কিম্বা বেদীর সামনে গিয়ে আমার পবিত্র জায়গাগুলোর পবিত্রতা নষ্ট করতে পারবে না। আমি সদাপ্রভু, আমিই পুরোহিতদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”

24মোশি গিয়ে এই সব কথা হারোণ ও তাঁর ছেলেদের এবং সমস্ত ইস্রায়েলীয়দের জানালেন।