Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



22

ইস্রায়েলীয়দের জানালেন।

1এর পরে সদাপ্রভু মোশিকে বললেন, 2“তুমি হারোণ ও তার ছেলেদের বল, আমার উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ-করা পবিত্র জিনিস তাদের সম্মানের চোখে দেখতে হবে। তা না করলে তারা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করবে। আমি সদাপ্রভু। 3তুমি তাদের বলবে তাদের বংশধরদের মধ্যে যদি কেউ অশুচি অবস্থায় সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করা কোন পবিত্র জিনিসের কাছে আসে তবে তাকে আমার সামনে থেকে মুছে ফেলতে হবে। আমি সদাপ্রভু। 4-6দেহে চর্মরোগ নিয়ে কিম্বা অশুচি স্রাবের অবস্থায় হারোণের কোন বংশধর শুচি না হওয়া পর্যন্ত উৎসর্গ করা কোন পবিত্র জিনিস খেতে পারবে না। যদি সে মৃতদেহের ছোঁয়া-লাগা কোন অশুচি জিনিস ছুঁয়ে ফেলে কিম্বা যদি তার বীর্যপাত হয়ে থাকে কিম্বা কোন অশুচি ছোটখাটো প্রাণী বা অশুচি মানুষ সে ছুঁয়ে ফেলে- এক কথায় তার অশুচিতার কারণ যা-ই হোক না কেন, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। জলে স্নান না করা পর্যন্ত সে কোন উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না। 7সূর্য ডুববার পর যখন সে শুচি হবে তখন সে তা খেতে পারবে, কারণ ওগুলোই তার খাবার। 8সে কোন মরা পশু কিম্বা বুনো জন্তুতে ছিঁড়ে ফেলা পশুর মাংস খেয়ে নিজেকে অশুচি করতে পারবে না। আমি সদাপ্রভু।

9“আমি পুরোহিতদের যে সব নির্দেশ দিয়েছি তা তাদের পালন করতে হবে। তা না করলে তারা দোষী হবে এবং অশুচি হওয়ার দরুন তারা মারা যাবে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।

10“পুরোহিতের পরিবারের লোক ছাড়া আর কেউ উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না। পুরোহিতের কোন অতিথি বা মজুর তা খেতে পারবে না। 11কিন্তু পুরোহিতের কেনা কোন দাস এবং তার বাড়ীতে জন্মেছে এমন কোন দাস তা খেতে পারবে। 12পুরোহিতের মেয়ে যদি পুরোহিত ছাড়া আর কাউকে বিয়ে করে তবে সে উৎসর্গ করা পবিত্র জিনিস খেতে পারবে না। 13কিন্তু পুরোহিতের কোন বিধবা মেয়ে কিম্বা স্বামীর ছেড়ে দেওয়া সন্তানহীন মেয়ে যদি বাবার বাড়ীতে আগের মত থাকবার জন্য ফিরে আসে তবে সে তার পিতার খাবারের অংশ পাবে। পুরোহিতের পরিবারের নয় এমন কেউ তা খেতে পারবে না। 14যদি সে ভুল করে উৎসর্গ করা পবিত্র জিনিস খেয়ে ফেলে তবে সে পুরোহিতকে ক্ষতিপূরণ দেবে। সেই জিনিসের দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে। 15-16সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের উৎসর্গ করা পবিত্র জিনিস অন্যদের খেতে দিয়ে পুরোহিতেরা যেন তার পবিত্রতা নষ্ট না করে আর এইভাবে তাদের দোষী করে ক্ষতিপূরণ দেবার দায়ে না ফেলে। আমি সদাপ্রভুই তাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।”

যে সব উৎসর্গ গ্রহণযোগ্য নয়

17এর পর সদাপ্রভু মোশিকে বললেন, 18“তুমি হারোণ ও তার ছেলেদের এবং সমস্ত ইস্রায়েলীয়দের বল, কোন ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের কোন দান নিয়ে আসে, 19তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়, ভেড়া কিম্বা ছাগল। তা না হলে সেই উৎসর্গে তিনি তার উপর সন্তুষ্ট হবেন না। 20খুঁত রয়েছে এমন কিছু যেন সে না আনে, কারণ তাতে তার কোন উপকার হবে না। 21যদি কেউ মানত পূরণের জন্য কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে সদাপ্রভুর কাছে যোগাযোগ-উৎসর্গ করতে চায় এবং তার জন্য গরু, ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা হতে হবে খুঁতহীন। তার দেহে কোন খুঁত থাকলে সেটা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে না। 22সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গের জন্য কেউ যেন এমন কোন পশু না আনে যার চোখ অন্ধ কিম্বা যার হাড় ভেংগে গেছে কিম্বা যার দেহের কোন অংশ কাটা বা কেটে ফেলা হয়েছে কিম্বা যার দেহে পুঁজ-পড়া ঘা কিম্বা চুলকানি রোগ কিম্বা খোস-পাঁচড়া রয়েছে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে এগুলোর কোনটাই যেন বেদীর উপর তোলা না হয়। 23কিন্তু যে গরু বা ভেড়ার দেহের কোন অংশ অস্বাভাবিক ভাবে লম্বা বা খাটো তেমন গরু বা ভেড়া নিজের ইচ্ছায় করা উৎসর্গের মধ্যে থাকতে পারে, তবে মানত পূরণ করবার উৎসর্গ হিসাবে তা গ্রহণ করা হবে না। 24কোন পশুর অণ্ডকোষ যদি থেঁৎলে কিম্বা পিষে কিম্বা ছিঁড়ে কিম্বা কেটে গিয়ে থাকে তবে তা তোমরা সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ কোরো না। তোমাদের নিজেদের দেশে গিয়েও তোমরা তা কোরো না। 25অন্য জাতির কোন লোকের হাত থেকে তোমরা এই রকম পশু নিয়ে তোমাদের ঈশ্বরের উৎসর্গ করা খাবার হিসাবে ব্যবহার করতে পারবে না। সেগুলোতে খুঁত এবং দোষ রয়েছে বলে তাতে তোমাদের কোন উপকার হবে না।”

26তারপর সদাপ্রভু মোশিকে বললেন, 27“জন্মের পরে গরু, ভেড়া বা ছাগলের বাচ্চাকে তার মায়ের সংগে সাত দিন পর্যন্ত থাকতে দিতেই হবে। আট দিনের দিন থেকে সেগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ হিসাবে গ্রহণযোগ্য হবে। 28গাভী ও তার বাছুর কিম্বা ভেড়ী ও তার বাচ্চা একই দিনে কাটা চলবে না। 29সদাপ্রভুর উদ্দেশে যদি তোমরা কোন কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান কর তবে তা এমনভাবে করতে হবে যাতে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হন। 30উৎসর্গের দিনেই তার মাংস খেয়ে ফেলতে হবে; পরের দিন সকাল পর্যন্ত তার কিছু রেখে দেওয়া চলবে না। আমি সদাপ্রভু। 31আমার আদেশ তোমাদের মানতে হবে এবং সেইমত চলতে হবে। আমি সদাপ্রভু। 32তোমরা আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট কোরো না। তোমরা আমাকে পবিত্র বলে মান্য করবে। আমি সদাপ্রভুই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি। 33তোমাদের ঈশ্বর হওয়ার জন্যই আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমি সদাপ্রভু।”