Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



23

ইস্রায়েলীয়দের বিভিন্ন পর্ব

1-2এর পরে সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “আমি সদাপ্রভু তোমাদের জন্য কতগুলো পর্ব ঠিক করেছি; আর সেগুলোকে তোমরা পবিত্র মিলন-সভা বলে ঘোষণা করবে। 3সপ্তার ছয় দিন তোমরা কাজ করতে পারবে কিন্তু সপ্তম দিনটা হবে বিশ্রামবার, অর্থাৎ পবিত্র মিলন-সভার দিন। এই দিন তোমরা কোন কাজ করবে না। তোমরা যেখানেই বাস কর না কেন এই দিনটা হবে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামবার।”

4সদাপ্রভুর যে সব নির্দিষ্ট করা পর্ব, অর্থাৎ যে সব পবিত্র মিলন-সভা তোমরা সেগুলোর নির্দিষ্ট দিনে ঘোষণা করবে তা এই:

উদ্ধার-পর্ব এবং খামিহীন রুটির পর্ব

5বছরের প্রথম মাসের চৌদ্দ তারিখের সন্ধ্যাবেলা সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্ব শুরু হবে। 6সেই মাসেরই পনেরো তারিখে সদাপ্রভুর উদ্দেশে খামিহীন রুটির পর্ব শুরু হবে। সাত দিন পর্যন্ত তোমাদের খামিহীন রুটি খেতে হবে। 7এই সাত দিনের প্রথম দিনে পবিত্র মিলন-সভা হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। 8এই সাত দিনের প্রত্যেক দিন সদাপ্রভুর উদ্দেশে তোমাদের একটা করে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সপ্তম দিনে তোমাদের পবিত্র মিলন-সভা হবে এবং সেই দিন তোমরা কোন পরিশ্রমের কাজ করতে পারবে না।

প্রথমে তোলা ফসলের পর্ব

9-10সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের আরও বলতে বললেন, “আমি যে দেশ তোমাদের দিতে যাচ্ছি সেখানে যাবার পরে যতবার তোমরা যবের ফসল তুলবে ততবার প্রথমে কাটা ফসলের একটা আঁটি পুরোহিতের কাছে নিয়ে যাবে। 11পুরোহিত সেই আঁটি নিয়ে সদাপ্রভুর সামনে দোলাবে। তাতে সদাপ্রভু তোমাদের উপর সন্তুষ্ট হবেন। পুরোহিতকে তা দোলাতে হবে বিশ্রামবারের পরের দিন। 12পুরোহিত যেদিন সেই আঁটি দোলাবে সেই দিন সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ হিসাবে এক বছরের একটা খুঁতহীন ভেড়ার বাচ্চা তোমাদের উৎসর্গ করতে হবে। 13তার সংগে শস্য-উৎসর্গ হিসাবে তেলের ময়ান দেওয়া তিন কেজি ছ’শো গ্রাম মিহি ময়দা উৎসর্গ করতে হবে। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। এর সংগে ঢালন-উৎসর্গ হিসাবে এক লিটার আংগুর-রস দিতে হবে। 14তোমাদের ঈশ্বরের কাছে এই উৎসর্গ করবার দিন পর্যন্ত তোমাদের এই নতুন শস্য থেকে খাওয়া চলবে না। তা ছাড়া তা থেকে তৈরী কোন রুটি কিম্বা তা আগুনে ঝল্‌সে নিয়েও খাওয়া চলবে না। তোমরা যেখানেই বাস কর না কেন বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম।

সাত সপ্তাহের পর্ব

15“বিশ্রামবারের পরের দিন, অর্থাৎ যেদিন তোমরা দোলন-উৎসর্গের জন্য শস্যের আঁটি নিয়ে আসবে, সেই দিন থেকে গুণে পর পর সাতটা সপ্তা বাদ দিতে হবে। 16এই সপ্তম সপ্তার বিশ্রামবারের পরের দিন, অর্থাৎ দোলন-উৎসর্গের পর পঞ্চাশ দিনের দিন সদাপ্রভুর উদ্দেশে তোমরা নতুন গম উৎসর্গের অনুষ্ঠান করবে। 17তোমরা বাড়ী থেকে সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গ হিসাবে তোমাদের প্রথমে তোলা ফসলের কিছু অংশ নিয়ে আসবে। সেই দোলন-উৎসর্গের জিনিস হবে সাড়ে তিন কেজি মিহি ময়দার তৈরী খামি দেওয়া দু’টা রুটি। 18এই রুটির সংগে সাতটা এক বছরের খুঁতহীন ভেড়ার বাচ্চা, একটা ষাঁড় এবং দু’টা ভেড়া আনতে হবে। এই পশুগুলো দিয়ে সদাপ্রভুর উদ্দেশে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে, আর তার সংগে থাকবে তার সংগেকার নিয়মিত শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ। এগুলো সব আগুনে-করা উৎসর্গ, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। 19তারপর তোমরা পাপ-উৎসর্গ হিসাবে একটা ছাগল এবং যোগাযোগ-উৎসর্গ হিসাবে এক বছরের দু’টা ভেড়ার বাচ্চা উৎসর্গ করবে। 20পুরোহিত সদাপ্রভুর সামনে দোলন-উৎসর্গ হিসাবে সেই দু’টা ভেড়ার বাচ্চা এবং প্রথমে তোলা ফসলের তৈরী রুটি নিয়ে দোলাবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করা পবিত্র জিনিস যা পুরোহিতের পাওনা। 21সেই দিন তোমরা একটা পবিত্র মিলন-সভা ঘোষণা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা যেখানেই বাস কর না কেন বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম।

22“তোমরা যখন তোমাদের জমির ফসল কাটবে তখন জমির কিনারার ফসলগুলো তোমরা কাটবে না এবং পড়ে থাকা শস্য কুড়িয়ে নেবে না। সেগুলো গরীব এবং দেশে বাস করা অন্য জাতির লোকদের জন্য ফেলে রাখতে হবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”

শিংগাধ্বনির পর্ব

23-24এর পর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “বছরের সপ্তম মাসের প্রথম দিনটা তোমাদের বিশ্রামের দিন বলে পালন করতে হবে। শিংগা বাজিয়ে দিনটাকে একটা স্মরণ করবার দিন হিসাবে ঘোষণা করতে হবে এবং একটা পবিত্র মিলন-সভা হবে। 25সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। সেই দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে।”

পাপ ঢাকা দেবার দিন

26সদাপ্রভু মোশিকে বললেন, 27“এই সপ্তম মাসের দশ দিনের দিনটা হবে পাপ ঢাকা দেবার দিন। সেই দিন তোমাদের একটা পবিত্র মিলন-সভা হবে এবং নিজেদের অন্তর ভেংগেচুরে কষ্টস্বীকার করতে হবে। তোমাদের সেই দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনষ্ঠান করতে হবে। 28সেই দিন তোমাদের কোন কাজ করা চলবে না, কারণ সেটাই হল পাপ ঢাকা দেবার দিন। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সেই দিন তোমাদের পাপ ঢাকা দেওয়া হবে। 29সেই দিন যে কষ্টস্বীকার করবে না তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। 30সেই দিন যদি কেউ কোন কাজ করে তবে আমি তাকে তার জাতির মধ্য থেকে ধ্বংস করে ফেলব। 31সেই দিন তোমাদের কোন কাজই করা চলবে না। তোমরা যেখানেই বাস কর না কেন বংশের পর বংশ ধরে এটাই হল তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। 32সেই দিনটা হবে তোমাদের জন্য একটা বিশ্রামের দিন। সেই দিন তোমাদের কষ্টস্বীকার করতে হবে। সেই মাসের নবম দিনের সন্ধ্যা থেকে শুরু করে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রামের দিন পালন করবে।”

কুঁড়ে-ঘরের পর্ব

33-34এর পর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “সপ্তম মাসের পনেরো দিনের দিন সদাপ্রভুর উদ্দেশে কুঁড়ে-ঘরের পর্ব শুরু হবে, আর এই পর্ব সাত দিন ধরে চলবে। 35এই সাত দিনের প্রথম দিনে তোমাদের পবিত্র মিলন-সভা হবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। 36এই সাত দিনের প্রত্যেক দিন সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তারপর অষ্টম দিনেও তোমাদের পবিত্র মিলন-সভা হবে এবং সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এটা শেষ দিনের বিশেষ সভা; সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।

37“এই পর্বগুলো সবই সদাপ্রভু ঠিক করে দিয়েছেন। তোমরা যাতে এই সময় আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করতে পার সেইজন্য তোমাদের পবিত্র মিলন-সভা হবে। যে সব উৎসর্গ তোমাদের করতে হবে তা হল পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, পশু-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ। এই সব উৎসর্গগুলো নির্দিষ্ট করা দিনে তোমাদের করতে হবে। 38যে উৎসর্গগুলোর কথা আগেই বলা হয়েছে সেগুলোর মধ্যে এই উৎসর্গগুলো ধরা হবে না। সেগুলো হল, সদাপ্রভুর বিশ্রামবারের উৎসর্গ, সদাপ্রভুকে দেওয়া অন্যান্য সমস্ত দান, মানত এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ।

39“সপ্তম মাসের পনেরো দিনের দিন জমি থেকে ফসল তুলে নেওয়ার পর সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে এই কুঁড়ে-ঘরের পর্ব পালন করতে হবে। এই সাত দিনের প্রথম দিনটা এবং অষ্টম দিনটা হবে তোমাদের বিশ্রামের দিন। 40প্রথম দিনে তোমাদের নিজেদের জন্য গাছের সবচেয়ে ভাল ফল, খেজুর পাতা, উইলো গাছ এবং অন্যান্য পাতা ভরা গাছের ডাল নিয়ে আসবে। তারপর সাত দিন ধরে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ-উৎসব করবে। 41প্রত্যেক বছর সাত দিন ধরে সদাপ্রভুর উদ্দেশে তোমাদের এই পর্ব পালন করতে হবে। বংশের পর বংশ ধরে এটা হবে তোমাদের জন্য একটা স্থায়ী নিয়ম। সপ্তম মাসে তোমাদের এই পর্ব পালন করতে হবে। 42সাত দিন তোমরা কুঁড়ে-ঘরে বাস করবে। ইস্রায়েল বংশে যারা জন্মেছে তাদের সবাইকেই এই সময় কুঁড়ে-ঘরে থাকতে হবে। 43এর মধ্য দিয়ে তোমাদের বংশধরেরা জানবে যে, আমি মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে এনে কুঁড়ে-ঘরে বাস করিয়েছিলাম। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”

44এর পর মোশি গিয়ে সদাপ্রভুর ঠিক করে দেওয়া সব পর্বের কথা ইস্রায়েলীয়দের জানালেন।