Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



8

হারোণ ও তাঁর ছেলেদের পুরোহিত-পদে বহাল করা

1এর পর সদাপ্রভু মোশিকে বললেন, 2“তুমি হারোণ ও তার ছেলেদের এখানে নিয়ে এস। সেই সংগে তাদের পোশাক, অভিষেকের তেল, পাপ-উৎসর্গের ষাঁড়, দু’টা ভেড়া এবং খামিহীন রুটির টুকরিও নিয়ে এস। 3মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত ইস্রায়েলীয়দের জড়ো কর।” 4সদাপ্রভুর আদেশ মতই মোশি সব কিছু করলেন। মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত ইস্রায়েলীয়েরা এসে জড়ো হল।

5তখন মোশি তাদের বললেন, “সদাপ্রভু এই সব করবার আদেশ দিয়েছেন।” 6এই কথা বলে তিনি হারোণ ও তাঁর ছেলেদের সামনে নিয়ে এসে জল দিয়ে তাঁদের স্নান করালেন। 7তারপর তিনি হারোণকে ভিতরের জামা পরিয়ে কোমর-বাঁধনিটা বেঁধে দিলেন। তিনি এফোদের নীচের জামা ও তার উপর এফোদটা তাঁকে পরিয়ে দিলেন আর এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটি দিয়ে এফোদটা বেঁধে দিলেন। তাতে এফোদটা তাঁর গায়ে আট্‌কে রইল। 8তার উপর তিনি বুক-ঢাকনটা পরিয়ে দিয়ে তার ভিতরে ঊরীম আর তুম্মীম রাখলেন। 9তারপর পাগড়িটা হারোণের মাথার উপর রেখে পবিত্র মুকুটটা, অর্থাৎ সেই সোনার পাতটা পাগড়ির সামনের দিকে বসিয়ে দিলেন। সব কিছু মোশি সদাপ্রভুর আদেশ মতই করলেন।

10তারপর তিনি আবাস-তাম্বু আর তার ভিতরকার সব কিছুর উপরে অভিষেক-তেল দিলেন এবং এইভাবে তিনি সেগুলো সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। 11সেই তেলের কিছুটা নিয়ে তিনি বেদীর উপর সাতবার ছিটিয়ে দিলেন। সেই তেল দিয়ে তিনি বেদী ও তার সমস্ত বাসন-কোসন এবং আসন সুদ্ধ গামলাটা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। 12তারপর তিনি অভিষেক-তেলের কিছুটা নিয়ে হারোণের মাথার উপর ঢেলে দিয়ে তাঁকে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করবার জন্য অভিষেক করলেন। 13পরে তিনি হারোণের ছেলেদের সামনে এনে তাঁদের গায়ে জামা পরিয়ে দিলেন এবং কোমরে কোমর-বাঁধনি বেঁধে মাথায় টুপি পরিয়ে দিলেন। সব কিছুই মোশি সদাপ্রভুর আদেশ মত করলেন।

14তারপর তিনি পাপ-উৎসর্গের ষাঁড়টা নিয়ে আসলেন। হারোণ ও তাঁর ছেলেরা ষাঁড়টার মাথার উপর তাঁদের হাত রাখলেন। 15তারপর মোশি সেই ষাঁড়টা কেটে তা থেকে কিছুটা রক্ত নিলেন এবং বেদীটা শুচি করবার জন্য আংগুল দিয়ে সেই রক্ত বেদীর শিংগুলোতে লাগিয়ে দিলেন। বাকী রক্ত তিনি বেদীর গোড়ায় ঢেলে দিলেন। এইভাবে তিনি পাপ ঢাকা দেবার অনুষ্ঠানের দ্বারা বেদীটা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। 16তারপর তিনি ষাঁড়টার পেটের ভিতরের সমস্ত চর্বি, মেটের উপরের অংশ আর চর্বি সুদ্ধ বৃক্ক দু’টা নিয়ে বেদীর উপর পুড়িয়ে দিলেন। 17কিন্তু ষাঁড়টার চামড়া, মাংস ও গোবর তিনি ছাউনির বাইরে নিয়ে পুড়িয়ে ফেললেন। মোশি সব কিছু সদাপ্রভুর আদেশ মতই করলেন।

18তারপর তিনি পোড়ানো-উৎসর্গের ভেড়াটা আনলেন। হারোণ ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর তাঁদের হাত রাখলেন। 19মোশি সেই ভেড়াটা কেটে বেদীর চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন। 20তিনি ভেড়াটা কয়েক খণ্ড করে নিয়ে তার মাথা, মাংসের খণ্ড এবং চর্বি পুড়িয়ে দিলেন। 21ভেড়াটার পেটের ভিতরকার অংশ ও পাগুলো তিনি জল দিয়ে ধুয়ে নিয়ে গোটা ভেড়াটাই পোড়ানো-উৎসর্গ হিসাবে বেদীর উপরে পুড়িয়ে দিলেন। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। মোশি সব কিছু সদাপ্রভুর আদেশ মতই করলেন।

22তারপর তিনি অন্য ভেড়াটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়াটা নিয়ে আসলেন। হারোণ ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর হাত রাখলেন। 23মোশি সেই ভেড়াটা কাটলেন এবং তা থেকে কিছুটা রক্ত নিয়ে হারোণের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে লাগিয়ে দিলেন। 24তারপর তিনি হারোণের ছেলেদের সামনে নিয়ে আসলেন এবং তাঁদের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে কিছুটা রক্ত লাগিয়ে দিলেন। এর পর তিনি বেদীর চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন। 25তিনি ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজটা, পেটের ভিতরের সমস্ত চর্বি, মেটের উপরের অংশ, চর্বি জড়ানো বৃক্ক দু’টা এবং ডানপাশের ঊরুটা নিলেন। 26তারপর সদাপ্রভুর সামনে রাখা খামিহীন রুটির টুকরি থেকে তিনি একটা রুটি, তেলের ময়ান দেওয়া একটা পিঠা ও একটা চাপাটি নিয়ে সেই চর্বি ও ঊরুর উপর রাখলেন। 27সেগুলো সব তিনি হারোণ ও তাঁর ছেলেদের হাতে দিয়ে দোলন-উৎসর্গ হিসাবে তা সদাপ্রভুর সামনে দোলালেন। 28তারপর তিনি সেগুলো তাঁদের হাত থেকে নিয়ে বহাল-অনুষ্ঠানের উৎসর্গ হিসাবে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গের উপরে সেগুলো পুড়িয়ে দিলেন। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। 29তারপর তিনি তাঁর নিজের পাওনা অংশটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়ার বুকের অংশটা নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে দোলালেন। সব কিছু মোশি সদাপ্রভুর আদেশ মতই করলেন।

30এর পর মোশি কিছুটা অভিষেকের তেল ও বেদী থেকে কিছুটা রক্ত নিয়ে হারোণ ও তাঁর ছেলেদের উপর এবং তাঁদের পোশাকের উপর ছিটিয়ে দিলেন। এইভাবে হারোণ ও তাঁর ছেলেদের এবং তাঁদের পোশাক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হল।

31মোশি তারপর হারোণ ও তাঁর ছেলেদের বললেন, “তোমরা মিলন-তাম্বুর দরজার কাছে এই মাংস সিদ্ধ কর এবং সেখানেই বহাল-অনুষ্ঠানের টুকরির রুটি দিয়ে তা খাও, কারণ আমি এই আদেশ দিয়েছিলাম যে, তোমার ও তোমার ছেলেদের তা খেতে হবে। 32খাওয়ার পর যে মাংস ও রুটি বাকী থাকবে তা তোমরা পুড়িয়ে ফেলবে। 33তোমাদের এই বহাল-অনুষ্ঠান সাত দিন ধরে চলবে। সেইজন্য এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সাত দিন তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না। 34আজকে যা করা হল তা সদাপ্রভুর আদেশেই তোমাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা হিসাবে করা হল। 35তোমরা যাতে মারা না পড় সেইজন্য আজ থেকে সাত দিন পর্যন্ত তোমরা দিনরাত মিলন-তাম্বুর ভিতরে থাকবে এবং সদাপ্রভুর চাহিদা অনুসারে কাজ করবে। আমি এই আদেশই পেয়েছি।”

36মোশির মধ্য দিয়ে সদাপ্রভু যা করতে আদেশ করেছিলেন হারোণ ও তাঁর ছেলেরা তা সবই করলেন।