Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



9

পুরোহিতদের সেবা-কাজের আরম্ভ

1বহাল-অনুষ্ঠানের আট দিনের দিন হারোণ ও তাঁর ছেলেদের এবং ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের মোশি ডেকে পাঠালেন। 2তিনি হারোণকে বললেন, “তোমার পাপ-উৎসর্গের অনুষ্ঠানের জন্য তুমি একটা এঁড়ে বাছুর ও পোড়ানো-উৎসর্গের জন্য একটা ভেড়া এনে সদাপ্রভুর সামনে উপস্থিত কর। তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে। 3-4তুমি ইস্রায়েলীয়দের বল যেন তারা সদাপ্রভুর উদ্দেশে পাপ-উৎসর্গের জন্য একটা ছাগল, পোড়ানো-উৎসর্গের জন্য একটা বাছুর ও একটা ভেড়ার বাচ্চা এবং যোগাযোগ-উৎসর্গের জন্য একটা গরু ও একটা পুরুষ ভেড়া নিয়ে আসে। বাছুর আর ভেড়ার বাচ্চা দু’টাই যেন এক বছরের হয় আর তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে। এগুলোর সংগে তারা যেন তেল মিশানো শস্য-উৎসর্গের জিনিসও নিয়ে আসে। এই সব তাদের করতে হবে কারণ সদাপ্রভু আজকে তাদের সামনে উপস্থিত হবেন।”

5তারা মোশির আদেশ মত সমস্ত জিনিস মিলন-তাম্বুর সামনে নিয়ে আসল আর ইস্রায়েলীয়েরা সবাই গিয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল। 6মোশি তখন তাদের বললেন, “সদাপ্রভুর মহিমা যাতে তোমাদের সামনে প্রকাশ পায় সেইজন্যই তিনি তোমাদের এই সব করবার আদেশ দিয়েছেন।”

7তারপর তিনি হারোণকে বললেন, “তুমি বেদীর কাছে গিয়ে তোমার পাপ-উৎসর্গ ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তোমার নিজের ও সেই সংগে লোকদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা কর। এছাড়া লোকদের ঐ সব উৎসর্গের অনুষ্ঠান করেও তুমি তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা কর; সদাপ্রভু তা-ই আদেশ করেছেন।”

8এতে হারোণ বেদীর কাছে গিয়ে তাঁর নিজের পাপ-উৎসর্গের বাছুরটা কাটলেন। 9তাঁর ছেলেরা তার রক্ত নিয়ে তাঁর কাছে গেল। হারোণ সেই রক্তে তাঁর আংগুল ডুবিয়ে কিছু রক্ত নিয়ে বেদীর শিংগুলোতে লাগিয়ে দিলেন আর বাকী রক্ত তিনি বেদীর গোড়ায় ঢেলে দিলেন। 10মোশিকে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন সেইমতই হারোণ সেই পাপ-উৎসর্গের বাছুরের চর্বি, বৃক্ক দু’টি এবং মেটের উপরের অংশ বেদীর উপরে পুড়িয়ে দিলেন। 11মাংস আর চামড়া তিনি ছাউনির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেললেন।

12তারপর হারোণ পোড়ানো-উৎসর্গের ভেড়াটা কাটলেন। তাঁর ছেলেরা তার রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন। 13তাঁরা পোড়ানো-উৎসর্গের ভেড়াটার মাথা এবং মাংসের খণ্ডগুলো এক এক করে হারোণের হাতে দিলেন আর হারোণ সেগুলো বেদীর উপরে পুড়িয়ে ফেললেন। 14ভেড়াটার পেটের ভিতরের অংশ ও পা তিনি ধুয়ে নিয়ে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গের উপরে রেখে সেগুলো পুড়িয়ে দিলেন।

15হারোণ তারপর লোকদের উৎসর্গের পশুগুলো আনলেন। তিনি লোকদের পাপ-উৎসর্গের ছাগলটা নিয়ে কাটলেন এবং আগের মত করে এটা দিয়েও পাপ-উৎসর্গের অনুষ্ঠান করলেন। 16তারপর তিনি তাদের পোড়ানো-উৎসর্গের পশু দু’টা এনে সদাপ্রভুর দেওয়া নিয়ম অনুসারে উৎসর্গ করলেন। 17সকালবেলার পোড়ানো-উৎসর্গ ছাড়াও শস্য-উৎসর্গের জন্য আনা জিনিস থেকে তিনি এক মুঠো তুলে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দিলেন। 18তিনি লোকদের যোগাযোগ-উৎসর্গের গরু ও ভেড়াটা কাটলেন। তাঁর ছেলেরা সেগুলোর রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন। 19-20কিন্তু সেই গরু ও ভেড়ার সমস্ত চর্বি, অর্থাৎ চর্বিভরা লেজ, পেটের ভিতরের চর্বি, বৃক্ক দু’টি এবং মেটের উপরের অংশ তাঁরা বুকের মাংসের উপরে রাখলেন, আর হারোণ সেই চর্বিগুলো নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দিলেন। 21মোশি তাঁকে যেমন আদেশ করেছিলেন সেইমতই তিনি দোলন-উৎসর্গ হিসাবে বুকের মাংস এবং ডানপাশের ঊরুটা নিয়ে সদাপ্রভুর সামনে দোলালেন।

22তারপর হারোণ লোকদের দিকে হাত বাড়িয়ে তাদের আশীর্বাদ করলেন। তিনি পাপ-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ এবং যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান শেষ করে বেদী থেকে নেমে আসলেন। 23এর পর মোশি ও হারোণ মিলন-তাম্বুর ভিতরে গেলেন। সেখান থেকে বের হয়ে এসে তাঁরা লোকদের আশীর্বাদ করলেন। তখন সমস্ত লোকের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল। 24সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গ আর সমস্ত চর্বি পুড়িয়ে ফেলল। এই ব্যাপার দেখে লোকেরা চিৎকার করে মাটিতে উবুড় হয়ে পড়ল।