Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



10

1যাঁরা তার উপর সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন হখলিয়ের ছেলে শাসনকর্তা নহিমিয় ও সিদিকিয়, 2সরায়, অসরিয়, যিরমিয়, 3পশহূর, অমরিয়, মল্কিয়, 4-6হটূশ, শবনিয়, মল্লূক, হারীম, মরেমোৎ, ওবদিয়, দানিয়েল, গিন্নথোন, বারূক, 7মশুল্লম, অবিয়, মিয়ামীন, 8মাসিয়, বিল্‌গয় ও শময়িয়। এঁরা সবাই পুরোহিত ছিলেন।

9-10লেবীয়দের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নুয়ী ও কদ্‌মীয়েল এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন, 11মীখা, রহোব, হশবিয়, 12সক্কূর, শেরেবিয়, শবনিয়, 13হোদীয়, বানি ও বনীনু।

14লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি, 15বুন্নি, অস্‌গদ, বেবয়, 16অদোনিয়, বিগ্‌বয়, আদীন, 17-19আটের, হিষ্কিয়, অসূর, হোদিয়, হশুম, বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়, 20-22মগ্‌পীয়শ, মশুল্লম, হেষীর, মশেষবেল, সাদোক, যদ্দুয়, পলটিয়, হানন, অনায়, 23-25হোশেয়, হনানিয়, হশূব, হলোহেশ, পিল্‌হ, শোবেক, রহূম, হশব্‌না, মাসেয়, 26অহিয়, হানন, অনান, 27মল্লূক, হারীম ও বানা।

চুক্তির বিষয়বস্তু

28-29আমরা বাকী লোকেরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, উপাসনা-ঘরের সেবাকারীরা এবং ঈশ্বরের আইন-কানুন পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, আমাদের স্ত্রী ও আমাদের যে সব ছেলেমেয়েদের বুঝবার জ্ঞান হয়েছে, আমরা সবাই আমাদের ভাইদের, অর্থাৎ গণ্যমান্য লোকদের সংগে যোগ দিচ্ছি। আমরা বলছি যে, আমরা যে শপথ করতে যাচ্ছি তা যদি আমরা পালন না করি তবে যেন আমাদের উপর অভিশাপ পড়ে।

আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন-কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সংগে পালন করব।

30আমরা আমাদের আশেপাশের জাতিদের সংগে আমাদের মেয়েদের বিয়ে দেব না কিম্বা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না।

31বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনে যদি আশেপাশের জাতির লোকেরা কোন জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না। প্রত্যেক সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।

32আমাদের ঈশ্বরের ঘরের সেবা-কাজের জন্য প্রতি বছর এক শেখেলের তিন ভাগের এক ভাগ দেবার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। 33এই সব শেখেল দিয়ে যেন টেবিলের উপরকার সম্মুখ-রুটি দেওয়া যায় এবং নিয়মিত শস্য ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান, বিশ্রামবারের উৎসর্গের অনুষ্ঠান, অমাবস্যা ও অন্যান্য নির্দিষ্ট পর্ব পালনের অনুষ্ঠান, পবিত্র জিনিস উৎসর্গের অনুষ্ঠান এবং ইস্রায়েলীয়দের পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গের অনুষ্ঠান করা যায় আর আমাদের ঈশ্বরের ঘরের সমস্ত কাজ করা যায়।

34আমাদের আইন-কানুনে যেমন লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে আমাদের ঈশ্বরের ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা ও লোকেরা গুলিবাঁট করলাম।

35আমরা প্রতি বছর প্রথমে কাটা ফসল ও প্রত্যেকটি গাছের প্রথম ফল সদাপ্রভুর ঘরে আনব।

36আইন-কানুনে যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম পুরুষ সন্তান ও পশুর প্রথম বাচ্চা আর পালের গরু, ছাগল ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের ঘরের সেবাকারী পুরোহিতদের কাছে নিয়ে যাব।

37এছাড়া আমাদের ময়দার ও শস্য-উৎসর্গের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আংগুর-রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের ঘরের ভাণ্ডার-ঘরে পুরোহিতদের কাছে নিয়ে আসব। আর আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আসব, কারণ আমাদের সব গ্রামে লেবীয়েরাই দশমাংশ গ্রহণ করে থাকেন। 38লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সংগে থাকবেন হারোণের বংশের একজন পুরোহিত। লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভাণ্ডারের কামরাগুলোতে নিয়ে যাবেন। 39ধনভাণ্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং সেবাকারী পুরোহিতেরা, রক্ষীরা ও গায়কেরা থাকেন সেখানে ইস্রায়েলীয়েরা ও লেবীয়েরা তাদের শস্য, নতুন আংগুর-রস ও তেল নিয়ে আসবে।

আমাদের ঈশ্বরের ঘরের কাজের জন্য যা কিছু দরকার আমরা তা দিতে থাকব।