Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



6

নহিমিয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র

1পরে সন্‌বল্লট, টোবিয়, আরবীয় গেশম ও আমাদের বাকী শত্রুরা শুনতে পেল যে, আমি দেয়াল আবার গেঁথে ফেলেছি এবং সেই দেয়ালের মধ্যে আর কোন ফাঁক নেই। অবশ্য তখনও আমি ফটকগুলোতে দরজা লাগাই নি। 2তখন সন্‌বল্লট আর গেশম আমাকে এই কথা বলে পাঠাল, “আসুন, আমরা ওনো সমভূমির একটা গ্রামে মিলিত হই।”

আসলে তারা আমার ক্ষতি করবার ষড়যন্ত্র করছিল। 3সেইজন্য আমি লোক পাঠিয়ে তাদের এই উত্তর দিলাম, “আমি একটা বিশেষ দরকারী কাজ করছি বলে যেতে পারছি না। আমি কাজ ছেড়ে আপনাদের কাছে যাবার ফলে কেন কাজ বন্ধ থাকবে?” 4তারা চার বার একই খবর আমার কাছে পাঠাল আর প্রত্যেকবার আমি তাদের একই উত্তর দিলাম।

5তারপর পঞ্চম বারে সন্‌বল্লট একই খবর দিয়ে তার চাকরকে আমার কাছে পাঠিয়ে দিল। তার হাতে একটা খোলা চিঠি ছিল। 6সেখানে লেখা ছিল, “বিভিন্ন জাতিদের মধ্যে এই কথা শোনা যাচ্ছে আর গেশমও বলছে যে, আপনি ও যিহূদীরা বিদ্রোহের ষড়যন্ত্র করছেন বলেই দেয়াল গাঁথছেন। এছাড়া এই সব খবর অনুসারে বোঝা যাচ্ছে যে, আপনি তাদের রাজা হতে যাচ্ছেন। 7আপনার বিষয় এই কথা যাতে যিরূশালেমে ঘোষণা করা হয় যে, যিহূদা দেশে একজন রাজা আছেন, সেইজন্য আপনি নবীদের পর্যন্ত নিযুক্ত করেছেন। এখন এই খবর তো রাজার কাছে পৌঁছাবে। কাজেই আসুন, আমরা একত্র হয়ে পরামর্শ করি।”

8আমি তাকে এই উত্তর পাঠিয়ে দিলাম, “আপনি যা বলছেন সেই রকম কিছুই হচ্ছে না; এটা আপনার মনগড়া কথা।” 9তারা আমাদের কাজ থামিয়ে দেবার জন্য এই সব কথা বলে আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে লাগল। হে ঈশ্বর, এখন তুমি আমার হাতে শক্তি দাও।

10এক দিন আমি দলায়ের ছেলে শময়িয়ের ঘরে গেলাম। দলায় মহেটবেলের ছেলে। শময়িয় তার ঘরে লুকিয়ে ছিল। সে বলল, “আসুন, আমরা ঈশ্বরের ঘরে, পবিত্র স্থানের মধ্যে মিলিত হই এবং ঘরের দরজাগুলো বন্ধ করে দিই, কারণ লোকেরা আপনাকে মারতে আসছে; তারা রাতের বেলায় আপনাকে মারতে আসবে।”

11কিন্তু আমি বললাম, “আমার মত লোকের কি পালিয়ে যাওয়া উচিত? কিম্বা আমার মত কারও কি তার নিজের প্রাণ রক্ষা করবার জন্য উপাসনা-ঘরের মধ্যে যাওয়া উচিত? আমি যাব না।” 12আমি নিঃসন্দেহে বুঝতে পারলাম যে, ঈশ্বর তাকে পাঠান নি; টোবিয় আর সন্‌বল্লট তাকে টাকা দিয়েছিল বলে সে আমার বিরুদ্ধে এই সব কথা বলেছে। 13তাকে টাকা দেওয়া হয়েছিল যাতে আমি ভয় পাই এবং তারই কথামত কাজ করে পাপ করি, আর তাতে যেন তারা আমার দুর্নাম করে আমাকে লজ্জায় ফেলতে পারে।

14হে আমার ঈশ্বর, টোবিয় আর সন্‌বল্লট যা করেছে তা তুমি মনে রেখো। মহিলা-নবী নোয়দিয়া আর বাকী যে সব নবীরা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিল তাদের কথাও মনে রেখো।

দেয়াল গাঁথা শেষ হল

15ইলূল মাসের পঁচিশ তারিখে, বাহান্ন দিনের দিন দেয়াল গাঁথা শেষ হল। 16আমাদের সব শত্রুরা যখন এই কথা শুনল আর আশেপাশের সব জাতিরা তা দেখল তখন আমাদের শত্রুরা সাহস হারাল, কারণ তারা বুঝতে পেরেছিল যে, এই কাজ আমাদের ঈশ্বরের সাহায্যেই করা হয়েছে।

17সেই সময়ে যিহূদার গণ্যমান্য লোকেরা টোবিয়ের কাছে অনেক চিঠিপত্র পাঠাতেন এবং টোবিয়ের কাছ থেকে তাঁরা উত্তরও পেতেন। 18যিহূদার অনেকে টোবিয়ের কাছে শপথে বাঁধা ছিল, কারণ সে ছিল আরহের ছেলে শখনিয়ের জামাই। টোবিয়ের ছেলে যিহোহানন বেরিখিয়ের ছেলে মশুল্লমের মেয়েকে বিয়ে করেছিল। 19এছাড়া সেই গণ্যমান্য লোকেরা টোবিয়ের ভাল কাজের কথা আমাকে জানাত আর আমার কথাও তাকে জানাত। টোবিয় আমাকে ভয় দেখাবার জন্য আমার কাছে চিঠি লিখত।