Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



15

আরও কয়েকটি উৎসর্গ

1-5সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন, “যে দেশটা আমি তোমাদের নিজের দেশ হিসাবে দিচ্ছি সেখানে যাবার পরে আমাকে খুশী করবার গন্ধের জন্য তোমরা পাল থেকে গরু, ভেড়া বা ছাগল নিয়ে এসে আমার উদ্দেশে আগুনে-করা উৎসর্গ করবে। উৎসর্গের প্রত্যেকটি পশুর সংগে থাকবে শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ- সেটা পোড়ানো-উৎসর্গই হোক, কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গই হোক, কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গই হোক, কিম্বা কোন পর্বের উৎসর্গই হোক। উৎসর্গের পশুটা বাচ্চা-ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে এক কেজি আটশো গ্রাম আর তেলের পরিমাণ হবে প্রায় এক লিটার। ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে প্রায় এক লিটার আংগুর-রস। 6পশুটা ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে তিন কেজি ছ’শো গ্রাম আর তেলের পরিমাণ হবে সোয়া লিটার। 7ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে সোয়া লিটার আংগুর-রস। তারপর সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য তা সদাপ্রভুর কাছে উৎসর্গ করতে হবে। 8যদি তোমরা পোড়ানো-উৎসর্গ কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গ কিম্বা যোগাযোগ-উৎসর্গের জন্য আমার কাছে কোন গরু নিয়ে আস, 9তবে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর তেলের পরিমাণ হবে পৌনে দুই লিটার। 10এর সংগে ঢালন-উৎসর্গের জন্য পৌনে দুই লিটার আংগুর-রসও আনতে হবে। এটা একটা আগুনে-করা উৎসর্গ যার গন্ধে আমি খুশী হই।

11“প্রত্যেকটা ষাঁড় কিম্বা ভেড়া, প্রত্যেকটা বাচ্চা-ভেড়া কিম্বা পাঁঠা এইভাবে উৎসর্গ করতে হবে। 12তোমরা যত পশুই উৎসর্গ কর না কেন প্রত্যেকটা পশু এই নিয়মে উৎসর্গ করতে হবে। 13সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গ করবার সময় প্রত্যেক ইস্রায়েলীয়কে এই নিয়মে উৎসর্গ করতে হবে। 14অন্য জাতির কোন লোক কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য কেউ যদি সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করে তবে তাকে ঠিক তোমাদের মতই সমস্ত কিছু করতে হবে। বংশের পর বংশ ধরে এই নিয়ম চলবে। 15তোমাদের সমাজে সকলের জন্য একই নিয়ম চালু থাকবে- সে তোমরাই হও কিম্বা তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকই হোক। বংশের পর বংশ ধরে তা হবে একটা স্থায়ী নিয়ম। এই ব্যাপারে আমার কাছে তোমরাও যা ভিন্ন জাতির লোকেরাও তা। 16তোমাদের জন্য এবং তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকদের জন্য একই নির্দেশ ও একই আইন-কানুন চলবে।”

17-19এর পর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “আমি তোমাদের যে দেশে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে যখন তোমরা দেশের ফসল ভোগ করবে তখন সেই ফসলের একটা অংশ তোমরা আমার কাছে উৎসর্গ করবে। 20প্রথমে তোলা শস্যের ময়দা ঠেসে নিয়ে তা দিয়ে একখানা পিঠা তৈরী করে খামার-বাড়ীর দান হিসাবে তা উৎসর্গ করতে হবে। 21প্রথমে তোলা শস্যের এই উৎসর্গ বংশের পর বংশ ধরে আমার উদ্দেশে তোমাদের করতে হবে।

ভুল করে অন্যায় করা

22-24“যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর এই সব আদেশের কোনটা পালন না কর এবং সেই আদেশ দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য গোটা ইস্রায়েল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ করতে হবে আর পাপ-উৎসর্গ হিসাবে একটা পাঁঠাও উৎসর্গ করতে হবে। 25পুরোহিতকে গোটা ইস্রায়েল জাতির সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। তাতে তাদের ক্ষমা করা হবে, কারণ তারা ইচ্ছা করে তা করে নি এবং তাদের ভুলের জন্য তারা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ এবং পাপ-উৎসর্গের ব্যবস্থা করেছে। 26এতে গোটা ইস্রায়েল জাতিকে এবং তার মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকদের ক্ষমা করা হবে, কারণ এই ভুলের মধ্যে তারা সবাই জড়িত ছিল।

27“কিন্তু যদি মাত্র একজন লোক ভুল করে কোন অন্যায় করে ফেলে তবে পাপ-উৎসর্গের জন্য তাকে এক বছরের একটা ছাগী আনতে হবে। 28ভুল করে যে লোক এইভাবে অন্যায় করবে পুরোহিতকে সদাপ্রভুর সামনে সেই লোকটির অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। সেই অন্যায় ঢাকা দেওয়া হলে পর তাকে ক্ষমা করা হবে। 29ভুল করে অন্যায় করে ফেলেছে এমন প্রত্যেকটি লোকের জন্য এই একই নিয়ম খাটবে- সেই লোক ইস্রায়েলীয়ই হোক কিম্বা অন্য জাতির লোকই হোক।

30“কিন্তু ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে সদাপ্রভুকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। 31সদাপ্রভুর কথা তুচ্ছ করবার এবং তাঁর আদেশ অমান্য করবার দরুন তাকে অবশ্যই মুছে ফেলতে হবে, আর তার দোষ তার উপরেই থেকে যাবে।”

একজন বিশ্রামবার-অমান্যকারীর শাস্তি

32ইস্রায়েলীয়েরা মরু-এলাকায় থাকবার সময় একজন লোককে বিশ্রামবারে কাঠ কুড়াতে দেখা গেল। 33যারা তাকে কাঠ কুড়াতে দেখল তারা তাকে মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে গেল। 34এই রকম লোককে নিয়ে কি করতে হবে তা বলা হয় নি বলে তাঁরা তাকে আটক করে রাখলেন। 35তখন সদাপ্রভু মোশিকে বললেন, “লোকটাকে মেরে ফেলতে হবে। ছাউনির বাইরে নিয়ে গিয়ে সমস্ত ইস্রায়েলীয়েরা তাকে পাথর মারবে।” 36কাজেই ইস্রায়েলীয়েরা মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ মত তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল।

চাদরের থোপ্‌না

37-38তারপর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্‌না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্‌না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে। 39সেই থোপ্‌নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না। 40তখন আমার সমস্ত আদেশ পালন করবার কথা তোমাদের মনে থাকবে এবং তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা আলাদা করা লোক হয়ে থাকবে। 41আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। তোমাদের ঈশ্বর হওয়ার জন্য আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর।”