Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



19

শুচি করবার জল

1এর পর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, 2“এ হল আমার দেওয়া আইন-কানুনের একটা ধারা: তোমরা ইস্রায়েলীয়দের এমন একটা লাল রংয়ের বক্‌না গরু তোমাদের কাছে আনতে বলবে যার দেহে কোন দোষ বা খুঁত নেই এবং যার কাঁধে কখনও জোয়াল চাপানো হয় নি। 3সেটা তোমরা পুরোহিত ইলীয়াসরকে দেবে। ছাউনির বাইরে নিয়ে তার সামনে এটা কাটতে হবে। 4তারপর পুরোহিত ইলীয়াসর তার আংগুলে করে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর সামনের দিকে সাত বার ছিটিয়ে দেবে। 5তার সামনেই গরুটার চামড়া, মাংস, রক্ত ও নাড়িভুঁড়ি সুদ্ধ গোবর পুড়িয়ে দিতে হবে। 6গরুটা যখন পুড়তে থাকবে তখন পুরোহিতকে কিছু এরস কাঠ, এসোব ও লাল রংয়ের সুতা তার উপর ছুঁড়ে দিতে হবে। 7এর পর পুরোহিতকে তার কাপড়-চোপড় ধুয়ে নিয়ে জলে স্নান করে ফেলতে হবে। তারপর সে ছাউনির মধ্যে যেতে পারবে, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে অশুচি অবস্থায় থাকতে হবে। 8যে সেই গরুটা পোড়াবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে। 9শুচি অবস্থায় আছে এমন কোন লোক সেই গরুটার ছাই তুলে নিয়ে ছাউনির বাইরে কোন শুচি জায়গায় রাখবে। সেই ছাই ইস্রায়েলীয়েরা শুচি করবার জল তৈরী করবার জন্য রেখে দেবে। এটা অশুচিতা থেকে শুচি হওয়ার জন্য ব্যবহার করতে হবে। 10যে লোকটি সেই গরুর ছাই তুলে নেবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে এবং সে-ও সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এটা হবে ইস্রায়েলীয় এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের জন্য একটা স্থায়ী নিয়ম।

11“যদি কেউ কারো মৃতদেহ ছোঁয় তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 12তৃতীয় ও সপ্তম দিনে তাকে শুচি করবার জল দিয়ে নিজেকে শুচি করিয়ে নিতে হবে আর তারপর সে শুচি হবে। কিন্তু যদি সে তৃতীয় ও সপ্তম দিনে এইভাবে নিজেকে শুচি করিয়ে না নেয় তবে সে অশুচিই থেকে যাবে। 13যদি কেউ কারও মৃতদেহ ছোঁবার পর নিজেকে শুচি করিয়ে না নেয় তবে সে সদাপ্রভুর আবাস-তাম্বু অশুচি করে। সেই লোককে ইস্রায়েলীয়দের মধ্য থেকে মুছে ফেলতে হবে। তার গায়ে শুচি করবার জল ছিটানো হয় নি বলে সে অশুচিই থাকবে এবং তার অশুচিতা তার উপরে থেকে যাবে।

14“কোন লোক তাম্বুর ভিতরে মারা গেলে এই আইন মানতে হবে- যারা সেই তাম্বুর ভিতরে ঢুকবে আর যারা ঐ তাম্বুতেই ছিল তারা সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 15সেখানকার যে সমস্ত পাত্র ঢাকনা দিয়ে বন্ধ করা হয় নি বলে খোলা অবস্থায় ছিল সেগুলোও অশুচি হয়ে গেছে।

16“যুদ্ধে কিম্বা স্বাভাবিক ভাবে মারা গিয়ে খোলা মাঠে পড়ে আছে এমন কাউকে যদি কেউ ছোঁয় তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। কেউ যদি মানুষের হাড় কিম্বা কবর ছোঁয় তবে সে-ও সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।

17“এই সব অশুচি লোকদের অশুচিতা থেকে শুচি করবার উদ্দেশ্যে যে পশু পোড়ানো হয়েছে তার কিছু ছাই একটা পাত্রের মধ্যে রেখে তার উপর স্রোতের জল ঢেলে দিতে হবে। 18তারপর শুচি অবস্থায় আছে এমন একজন লোক এসোবের কয়েকটা ডাল সেই জলে ডুবিয়ে নিয়ে সেই তাম্বু, তার ভিতরকার জিনিসপত্র ও লোকদের উপর তা ছিটিয়ে দেবে। মানুষের হাড় কিম্বা কবর কিম্বা মেরে ফেলা বা মরে যাওয়া লোককে ছুঁয়েছে এমন লোকের উপরেও সেই জল ছিটিয়ে দিতে হবে। 19শুচি অবস্থায় থাকা লোকটি অশুচি অবস্থায় পড়া লোকের উপর তৃতীয় ও সপ্তম দিনে সেই জল ছিটিয়ে দেবে এবং সপ্তম দিনে সে তাকে শুচি করবে। যাকে শুচি করা হচ্ছে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে ফেলে জলে স্নান করে ফেলতে হবে এবং সেই দিন সন্ধ্যা থেকে সে শুচি হবে। 20অশুচি হওয়ার পর যদি কেউ নিজেকে শুচি করিয়ে না নেয় তবে তাকে তার সমাজের মধ্য থেকে মুছে ফেলতে হবে, কারণ নিজেকে শুচি না করে সে সদাপ্রভুর পবিত্র তাম্বু অশুচি করেছে। শুচি করবার জল তার উপর ছিটানো হয় নি বলে সে অশুচি। 21ইস্রায়েলীয়দের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।

“যে লোক এই শুচি করবার জল ছিটাবে তাকেও তার কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে। যদি কেউ এই শুচি করবার জল ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। 22অশুচি অবস্থায় থাকা লোকটি যা কিছু ছোঁবে তা অশুচি হয়ে যাবে এবং তার ছোঁওয়া জিনিস যে ছোঁবে সে-ও সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।”