Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



23

বিলিয়মের মুখে ঈশ্বরের দেওয়া প্রথম ভবিষ্যদ্বাণী

1তারপর বিলিয়ম বালাককে বললেন, “আপনি আমার জন্য এখানে সাতটা বেদী তৈরী করে সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।” 2বালাক বিলিয়মের কথামতই কাজ করলেন এবং দু’জনে মিলে প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।

3তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো সদাপ্রভু আমার সংগে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলব।” এই কথা বলে বিলিয়ম এমন একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোন গাছপালা ছিল না।

4তখন ঈশ্বর তাঁর সংগে দেখা করলেন। বিলিয়ম বললেন, “আমি সাতটা বেদী তৈরী করেছি এবং প্রত্যেকটি বেদীর উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করেছি।”

5তখন সদাপ্রভু বিলিয়মের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”

6বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ-করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। 7তখন বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:

“বালাক আমাকে অরাম দেশ থেকে

নিয়ে আসলেন,

পূবের পাহাড়গুলোর কাছ থেকে

মোয়াব-রাজা আমাকে নিয়ে আসলেন।

তিনি বললেন, ‘আমার হয়ে আপনি

যাকোবকে অভিশাপ দিন,

ইস্রায়েলের বিরুদ্ধে অমংগলের

কথা বলুন।’

8ঈশ্বর যাদের কোন অভিশাপ দেন নি,

কেমন করে আমি তাদের অভিশাপ দেব?

সদাপ্রভু যাদের বিরুদ্ধে অমংগলের কথা

বলেন নি,

কেমন করে আমি তাদের বিরুদ্ধে

অমংগলের কথা বলব?

9পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি;

তাদের আমি পাহাড়ের উপর থেকে

লক্ষ্য করছি।

আমি দেখছি এমন একটা জাতিকে

যে অন্যদের থেকে দূরে থাকে;

অন্য সব জাতির সংগে নিজেদের

এক করে দেখে না।

10যাকোবের বংশধরেরা

ধূলিকণার মত অসংখ্য,

কে তাদের গুণে দেখতে পারে?

ইস্রায়েলের চার ভাগের একভাগও কি

কারও পক্ষে গোণা সম্ভব?

ঐ সৎ লোকদের মতই

যেন আমার মৃত্যু হয়;

আমার শেষ যেন হয় তাদেরই মত।”

11এই কথা শুনে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের আশীর্বাদ করলেন।”

12উত্তরে বিলিয়ম বললেন, “সদাপ্রভু আমার মুখে যে কথা যুগিয়ে দিয়েছেন তা কি আমি না বলে থাকতে পারি?”

বিলিয়মের মুখে ঈশ্বরের দেওয়া দ্বিতীয় ভবিষ্যদ্বাণী

13পরে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি ইস্রায়েলীয়দের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দেবেন।” 14এই বলে বালাক তাঁকে পিস্‌গা পাহাড়শ্রেণীর উপরে যে সোফীম মাঠ আছে সেখানে নিয়ে গেলেন। সেখানে তিনি সাতটা বেদী তৈরী করে প্রত্যেকটার উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া উৎসর্গ করলেন।

15তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে সদাপ্রভুর সংগে দেখা করি।”

16সদাপ্রভু বিলিয়মের সংগে দেখা করে তাঁর মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই কথা বল।”

17কাজেই বিলিয়ম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু আপনাকে কি বলেছেন?”

18বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন:

“বালাক রাজা উঠুন, শুনুন;

হে সিপ্পোরের ছেলে,

আমার কথায় কান দিন।

19ঈশ্বর তো মানুষ নন যে,

মিথ্যা বলবেন;

মানুষ থেকে তাঁর জন্মও নয় যে,

মন বদলাবেন।

তিনি যা বলেন করেনও তা,

তাঁর প্রতিজ্ঞা তিনি সর্বদা পূর্ণ করেন।

20আমি আশীর্বাদ করবার জন্য

আদেশ পেয়েছি।

তিনি ইস্রায়েলকে আশীর্বাদ করেছেন,

আমি তা বদলাতে পারি না।

21যাকোবের মধ্যে তিনি কোন অন্যায়

দেখেন নি,

ইস্রায়েলের ভাগ্যে কোন দুঃখ রাখেন নি।

তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের

সংগে আছেন,

আর তাদের রাজার জয়ধ্বনি রয়েছে

তাদের মধ্যে।

22মিসর থেকে তিনি তাদের

বের করে এনেছেন,

তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়ের

শক্তির মত।

23যাকোবের উপর কোন যাদুবিদ্যা

খাটবে না;

ইস্রায়েলের উপর খাটবে না

কোন মন্ত্রতন্ত্র।

যাকোব, অর্থাৎ ইস্রায়েল সম্বন্ধে এ

খন এই কথা বলা যায়,

‘ঈশ্বর যা করেছেন তা দেখ।’

24এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীর

মত করে,

আর সিংহের মত করে নিজেদের

তুলে ধরবে।

শিকার করা প্রাণীর রক্ত ও মাংস

খেয়ে না ফেলা পর্যন্ত

তারা বিশ্রাম করবে না।”

25এই কথা শুনে বালাক বলে উঠলেন, “থামুন, আপনি তাদের অভিশাপও দেবেন না, আশীর্বাদও করবেন না।”

26উত্তরে বিলিয়ম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, সদাপ্রভু যা বলবেন তা আমাকে করতেই হবে?”

বিলিয়মের মুখে ঈশ্বরের দেওয়া তৃতীয় ভবিষ্যদ্বাণী

27পরে বালাক বিলিয়মকে বললেন, “চলুন, আমি আপনাকে আর এক জায়গায় নিয়ে যাই। হয়তো ঈশ্বর খুশী হয়ে সেখান থেকে আপনাকে আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দিতে দেবেন।” 28এই বলে বালাক তাঁকে পিয়োর পাহাড়ের উপরে নিয়ে গেলেন যেখান থেকে মরু-এলাকার যিশীমোন দেখা যায়।

29তখন বিলিয়ম বললেন, “এখানে আমার জন্য সাতটা বেদী তৈরী করুন আর সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।” 30বিলিয়মের কথামত বালাক তা-ই করলেন। তিনি প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।