Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



29

শিংগাধ্বনির পর্ব

1“সপ্তম মাসের পয়লা তারিখে তোমরা একটি পবিত্র মিলন-সভা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। ঐ দিনটা হবে তোমাদের শিংগা বাজাবার দিন। 2সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমরা সেই দিন একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এগুলো হতে হবে খুঁতহীন। 3-4শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 5পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে পাপ-উৎসর্গের জন্য তোমাদের একটা পাঁঠাও আনতে হবে। 6প্রত্যেক মাসের ও প্রত্যেক দিনের নির্দিষ্ট করা পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া এই সব উৎসর্গও করতে হবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।

পাপ ঢাকবার দিন

7“এই সপ্তম মাসের দশ তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্ট স্বীকার করবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে। 8সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমাদের একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তার প্রত্যেকটাকেই খুঁতহীন হতে হবে। 9-10শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং সাতটা বাচ্চা-ভেড়ার প্রত্যেকটার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 11পাপ ঢাকা দেবার পাপ-উৎসর্গ ও নিয়মিত পোড়ানো-উৎসর্গের সংগেকার শস্য-উৎসর্গ এবং এগুলোর সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়া আরও একটি পাপ-উৎসর্গের জন্য একটি পাঁঠাও আনতে হবে।

কুঁড়ে-ঘরের পর্ব

12“সপ্তম মাসের পনেরো তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে উৎসব পালন করবে। 13সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে একটা আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য তেরটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 14-15প্রত্যেকটা ষাঁড়ের সংগে শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়া দু’টার প্রত্যেকটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম। 16নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠাও আনতে হবে।

17“উৎসবের দ্বিতীয় দিনে বারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 18এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 19নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠান করতে হবে এবং এগুলোর সংগে দিতে হবে তাদের সংগেকার ঢালন-উৎসর্গ।

20“উৎসবের তৃতীয় দিনে এগারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 21এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 22নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

23“পর্বের চতুর্থ দিনে দশটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 24এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 25নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

26“উৎসবের পঞ্চম দিনে নয়টা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 27এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 28নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

29“উৎসবের ষষ্ঠ দিনে আটটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 30এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 31নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

32“উৎসবের সপ্তম দিনে সাতটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 33এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 34নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

35“অষ্টম দিনে শেষ দিনের বিশেষ সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। 36সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তাঁর উদ্দেশে একটি আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। 37ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে। 38নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।

39“মানত পূরণ এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে তোমরা যে সমস্ত পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ঢালন-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে সেগুলো ছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট পর্বের সময়ে তার উপযুক্ত উৎসর্গ সদাপ্রভুর উদ্দেশে তোমাদের করতে হবে।”

40সদাপ্রভু যে সমস্ত আদেশ মোশিকে দিয়েছিলেন তা তিনি ইস্রায়েলীয়দের জানালেন।