Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



3

লেবীয়েরা

1এই হল হারোণ ও মোশির বংশের কথা যখন সদাপ্রভু সিনাই পাহাড়ে মোশির সংগে কথা বলেছিলেন।

2-3হারোণের ছেলেরা ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর। এঁদের মধ্যে নাদব ছিলেন বড়। পুরোহিত হিসাবে অভিষেক করে এঁদের সেবা-কাজে বহাল করা হয়েছিল। 4কিন্তু নাদব আর অবীহূ সিনাই মরু-এলাকায় সদাপ্রভুর উদ্দেশে নিয়মের বাইরের আগুনে ধূপ জ্বালাবার সময় সদাপ্রভুর সামনেই মারা গিয়েছিলেন। তাঁদের কোন ছেলে ছিল না বলে ইলীয়াসর ও ইথামর তাঁদের বাবা বেঁচে থাকতেই পুরোহিত হিসাবে সেবার কাজ করেছিলেন।

5পরে সদাপ্রভু মোশিকে বললেন, 6“লেবি-গোষ্ঠীর লোকদের ডেকে এনে হারোণের হাতে দাও যেন তারা তাকে সাহায্য করতে পারে। 7তারা সমস্ত ইস্রায়েলীয়দের হয়ে মিলন-তাম্বুতে হারোণের অধীনে আবাস-তাম্বুর কাজ করবে। 8তারাই মিলন-তাম্বুর সাজ-সরঞ্জামের দেখাশোনা এবং আবাস-তাম্বুর কাজ করে ইস্রায়েলীয়দের দায়িত্ব ও কর্তব্য পালন করবে। 9লেবীয়দের তুমি হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ে দাও। ইস্রায়েলীয়দের মধ্য থেকে এদের সবাইকে হারোণের হাতে দিয়ে দিতে হবে। 10পুরোহিত হিসাবে কাজ করবার জন্য তুমি হারোণ ও তার ছেলেদের নিযুক্ত কর। তারা ছাড়া আর কেউ যদি পুরোহিতের কাজ করতে যায় তবে তাকে মেরে ফেলা হবে।”

11সদাপ্রভু মোশিকে আরও বললেন, 12“ইস্রায়েলীয় স্ত্রীলোকদের প্রথম ছেলের জায়গায় আমি ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের নিয়েছি। লেবীয়েরা আমার, 13কারণ ইস্রায়েলীয়দের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য আলাদা করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি সদাপ্রভু।”

14সিনাই মরু-এলাকায় সদাপ্রভু মোশিকে বললেন, 15“তুমি পরিবার ও বংশ অনুসারে লেবীয়দের সংখ্যা গণনা কর। এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনা কর।” 16সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি লেবীয়দের গণনা করলেন। 17লেবির ছেলেদের নাম ছিল গের্শোন, কহাৎ ও মরারি। 18গের্শোনের ছেলে লিব্‌নি ও শিমিয়ি ছিলেন দু’টি বংশের পিতা। 19কহাতের ছেলে অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল ছিলেন চারটি বংশের পিতা। 20মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়।

21গের্শোন ছিলেন লিব্‌নি ও শিমিয়ি বংশের পূর্বপুরুষ। 22এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা সাত হাজার পাঁচশো। 23পশ্চিম দিকে আবাস-তাম্বুর পিছনে গের্শোনীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 24গের্শোনীয় বংশগুলোর নেতা ছিলেন লায়েলের ছেলে ইলীয়াসফ। 25মিলন-তাম্বু সম্বন্ধে গের্শোনীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বু, তার উপর বিছানো ছাগলের লোমের ঢাকন, তার উপরকার ছাউনি দু’টা, মিলন-তাম্বুতে ঢুকবার দরজার পর্দা, 26উঠানের পর্দাগুলো, আবাস-তাম্বু ও বেদীর চারপাশে যে উঠান আছে সেখানে ঢুকবার দরজার পর্দা এবং আবাস-তাম্বুর সমস্ত দড়িগুলোর দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা।

27কহাৎ ছিলেন অম্রাম, যিষহর, হিব্রোণ ও উষীয়েলের বংশের পূর্বপুরুষ। 28এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা হল আট হাজার ছ’শো। পবিত্র তাম্বুর দেখাশোনার ভার ছিল কহাতীয়দের উপর। 29আবাস-তাম্বুর দক্ষিণ দিকে কহাতীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 30কহাতীয় বংশগুলোর নেতা ছিলেন উষীয়েলের ছেলে ইলীষাফণ। 31কহাতীয়দের দায়িত্ব ছিল সাক্ষ্য-সিন্দুক, টেবিল, বাতিদান, বেদীগুলো, পবিত্র তাম্বুর সেবা-কাজে ব্যবহারের জিনিসপত্র এবং মহাপবিত্র স্থানের পর্দার দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা। 32লেবীয়দের প্রধান নেতা ছিলেন পুরোহিত হারোণের ছেলে ইলীয়াসর। পবিত্র তাম্বুর দেখাশোনা করবার ভার যাদের দেওয়া হয়েছিল তাদের দেখাশোনা করবার জন্য ইলীয়াসরকে নিযুক্ত করা হয়েছিল।

33মরারি ছিলেন মহলি ও মূশির বংশের পূর্বপূরুষ। 34এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা ছয় হাজার দু’শো। 35মরারীয় বংশগুলোর নেতা ছিলেন অবীহয়িলের ছেলে সূরীয়েল। আবাস-তাম্বুর উত্তর দিকে তাদের তাম্বু ফেলতে বলা হয়েছিল। 36মরারীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বুর ফ্রেম, তার হুড়কা, খুঁটি, পা-দানি ও তার সমস্ত জিনিসপত্র, 37চারদিকের উঠানের খুঁটি আর পা-দানি, উঠানের পর্দার গোঁজ ও দড়িগুলো দেখাশোনা করা এবং এগুলোর সংগেকার অন্য সব কাজ করা।

38মিলন-তাম্বুর সামনে, অর্থাৎ আবাস-তাম্বুর পূর্ব দিকে মোশি, হারোণ ও তাঁর ছেলেদের তাম্বু ফেলতে বলা হয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল ইস্রায়েলীয়দের হয়ে পবিত্র তাম্বুর সমস্ত কাজ পরিচালনা করা। তাঁরা ছাড়া আর কেউ পবিত্র তাম্বুর কাছে গেলে তাকে মেরে ফেলতে বলা হয়েছিল।

39সদাপ্রভুর আদেশে বংশ অনুসারে মোশি ও হারোণের গণনা করা লেবীয় পুরুষদের মোট সংখ্যা হয়েছিল বাইশ হাজার। এরা প্রত্যেকেই ছিল এক মাস ও তার বেশী বয়সের।

40এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরী কর। 41ইস্রায়েলীয়দের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা আমার বলে ধরে নেবে। আমি সদাপ্রভু।”

42সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে মোশি ইস্রায়েলীয়দের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব পুুরুষদের গণনা করলেন। 43প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের পুরুষদের নাম লিখবার পর দেখা গেল যে, তাদের মোট সংখ্যা বাইশ হাজার দু’শো তিয়াত্তর।

44সদাপ্রভু মোশিকে আরও বললেন, 45“তুমি ইস্রায়েলীয়দের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা ধরে নেবে। লেবীয়েরা হবে আমার; আমি সদাপ্রভু। 46-47লেবীয়দের মোট সংখ্যার চেয়ে ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তানদের সংখ্যা দু’শো তিয়াত্তর জন বেশী বলে তাদের প্রত্যেককে ছাড়িয়ে নেবার জন্য তুমি জন প্রতি দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল করে রূপা আদায় করবে। 48তাদের ছাড়িয়ে নেবার এই রূপা তুমি হারোণ ও তার ছেলেদের দিয়ে দেবে।”

49লেবীয়দের দিয়ে ইস্রায়েলীয়দের ছাড়িয়ে নেবার পরে ইস্রায়েলীয়দের যে সংখ্যাটা বাড়তি রইল মোশি তাদের ছাড়িয়ে নেবার রূপা আদায় করলেন। 50ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তানদের কাছ থেকে তিনি ধর্মীয় মাপের ওজন অনুসারে তের কেজি ছ’শো পঞ্চাশ গ্রাম রূপা আদায় করলেন। 51মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে এই ছাড়িয়ে নেবার রূপা হারোণ ও তাঁর ছেলেদের দিলেন।