Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

36
সলফাদের মেয়েদের সম্পত্তির অধিকার
1যোষেফের বংশধরদের বংশ থেকে গিলিয়দের বিভিন্ন বংশের নেতারা এসে মোশি এবং ইস্রায়েলীয়দের অন্যান্য বংশের নেতাদের সংগে কথা বললেন। গিলিয়দ ছিল মাখীরের ছেলে এবং মনঃশির নাতি। 2তাঁরা বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে দেশের জায়গা-জমি গুলিবাঁট করে ঠিক করবার আদেশ দেবার সময় সদাপ্রভু আমাদের মনিবকে বলেছিলেন আমাদের ভাই সলফাদের সম্পত্তি যেন তার মেয়েদের দেওয়া হয়। 3কিন্তু ইস্রায়েলীয়দের অন্য গোষ্ঠীর লোকদের সংগে যদি এই মেয়েদের বিয়ে হয় তবে আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি থেকে তাদের সম্পত্তি বের হয়ে গিয়ে যোগ হবে তাদের স্বামীদের গোষ্ঠীর সম্পত্তিতে, আর তাতে আমাদের গোষ্ঠীর সম্পত্তির ভাগ থেকে কিছু অংশ চলে যাবে। 4ইস্রায়েলীয়দের ফিরে পাওয়ার বছরে তাদের সম্পত্তি শেষ পর্যন্ত গিয়ে যোগ হবে তাদের স্বামীদের গোষ্ঠীর সম্পত্তিতে। এইভাবে আমাদের পূর্বপুরুষদের গোষ্ঠীর সম্পত্তি থেকে তাদের সম্পত্তি বের করে নেওয়া হবে।”
5তখন সদাপ্রভুর আদেশ মত মোশি ইস্রায়েলীয়দের বললেন, “যোষেফের ছেলেদের এই গোষ্ঠীর লোকেরা যা বলছে তা ঠিক। 6তাই সলফাদের মেয়েদের সম্বন্ধে সদাপ্রভু এই আদেশ দিচ্ছেন যে, তারা প্রত্যেকে যাকে খুশী তাকে বিয়ে করতে পারে, তবে যাকে সে বিয়ে করবে তাকে তার বাবার গোষ্ঠীর লোক হতে হবে। 7ইস্রায়েলীয়দের সম্পত্তি এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে যেতে পারবে না। প্রত্যেক ইস্রায়েলীয়কেই তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া গোষ্ঠীর সম্পত্তি ধরে রাখতে হবে। 8ইস্রায়েলীয়দের প্রত্যেকে যাতে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্পত্তির মালিক থাকতে পারে সেইজন্য ইস্রায়েলীয় গোষ্ঠীর প্রত্যেকটি মেয়ে-ওয়ারিশকে তার বাবার গোষ্ঠীর কাউকে বিয়ে করতে হবে। 9কোন সম্পত্তিই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে চলে যেতে পারবে না। ইস্রায়েলীয়দের প্রত্যেক গোষ্ঠীকেই তার পাওয়া সম্পত্তি ধরে রাখতে হবে।”
10-11তখন মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া নামে সলফাদের মেয়েরা মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই কাজ করল। তারা তাদের বাবার সমপর্কে যারা ভাই হয় তাদের বিয়ে করল। 12যোষেফের ছেলে মনঃশির বংশধরদের বংশের মধ্যেই তারা বিয়ে করল। তাতে তাদের সম্পত্তি তাদের বাবার বংশ ও গোষ্ঠীর মধ্যেই থেকে গেল।
13যিরীহোর উল্টাদিকে যর্দন নদীর ধারে মোয়াবের সমভূমিতে সদাপ্রভু মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের এই সব আদেশ ও নিয়ম দিয়েছিলেন। ॥ভব