Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



6

নাসরীয়দের কর্তব্য

1সদাপ্রভু মোশিকে বললেন, 2“তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও, যদি কোন পুরুষ বা স্ত্রীলোক নাসরীয় হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার বিশেষ শপথ করে, 3তবে তার আংগুর-রস কিম্বা কোন রকমের মদ খাওয়া চলবে না। সে আংগুর-রস কিম্বা মদ থেকে তৈরী সিরকাও খেতে পারবে না। এমন কি, টাটকা আংগুর-রস, আংগুর কিম্বা কিশমিশ খাওয়াও তার চলবে না। 4মোট কথা, সে যতদিন নাসরীয় থাকবে ততদিন আংগুর ফলের কোন কিছুই সে খেতে পারবে না, এর বীচিও নয় কিম্বা খোসাও নয়।

5“যতদিন পর্যন্ত সে নাসরীয় হিসাবে নিজেকে আলাদা করে রাখবে বলে শপথ করেছে ততদিন পর্যন্ত তার মাথায় ক্ষুর লাগানো চলবে না। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার সময়ে তাকে সদাপ্রভুর হয়েই থাকতে হবে। তার চুল লম্বা হতে দিতে হবে। 6এই সময় সে কোন মৃতদেহের কাছে যেতে পারবে না। 7মা-বাবা-ভাই-বোনদের কেউ মারা গেলেও তার নিজেকে অশুচি করা চলবে না, কারণ তার মাথায় রয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার চিহ্ন। 8তার এই আলাদা হয়ে থাকবার সম্পূর্ণ সময়ে তাকে সদাপ্রভুর হয়ে থাকতে হবে।

9“যদি কেউ হঠাৎ তার সামনে মারা যায় এবং তাতে সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা তার চুল অশুচি হয়ে যায় তবে সাত দিনের দিন, অর্থাৎ তার শুচি হবার দিন তাকে মাথা কামিয়ে ফেলতে হবে। 10আট দিনের দিন তাকে মিলন-তাম্বুর দরজায় পুরোহিতের কাছে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে যেতে হবে। 11মৃতদেহের কাছে উপস্থিত থাকবার দরুন সে অশুচি হয়েছে বলে তার অশুচিতা ঢাকা দেবার জন্য পুরোহিত একটা পাখী দিয়ে পাপ-উৎসর্গ এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গ করবে। ঐ দিনই তার মাথার চুল তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন করে রাখতে হবে, 12আর সেই সংগে তার নিজেকে আগের মত সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবার শপথ করতে হবে। এছাড়া দোষ-উৎসর্গের জন্য তাকে এক বছরের একটা ভেড়ার বাচ্চা আনতে হবে। এর আগে যতদিন সে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থেকেছে সেই দিনগুলো বাতিল হয়ে যাবে, কারণ সেই সময়ে সে অশুচি হয়েছিল।

13“সদাপ্রভুর উদ্দেশ্যে একজন নাসরীয়ের আলাদা হয়ে থাকবার সময়টা পার হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠান পালন করতে হবে। তাকে মিলন-তাম্বুর দরজার কাছে যেতে হবে। 14সেখানে সদাপ্রভুর উদ্দেশে তাকে উৎসর্গ হিসাবে পোড়ানো-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়া, পাপ-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়ী এবং যোগাযোগ-উৎসর্গের জন্য একটা খুঁতহীন ভেড়া আনতে হবে। 15এগুলোর সংগে থাকবে এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস এবং এক টুকরি খামিহীন রুটি। এই রুটিগুলো হবে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার পিঠা ও তেল লাগানো চাপাটি। 16পুরোহিতকে এগুলো সদাপ্রভুর সামনে নিয়ে রাখতে হবে এবং তাকে পাপ-উৎসর্গের ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। 17এছাড়া তাকে যোগাযোগ-উৎসর্গের ভেড়াটা কেটে তা উৎসর্গ করবার সময় টুকরির খামিহীন রুটিগুলোও উৎসর্গ করতে হবে আর এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে। 18তারপর মিলন-তাম্বুর দরজার কাছে নাসরীয়কে তার সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামিয়ে ফেলতে হবে। এই চুল নিয়ে সে যোগাযোগ-উৎসর্গের নীচে আগুনে ফেলে দেবে। 19সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামানো হয়ে গেলে পর পুরোহিত ভেড়াটার একটা সিদ্ধ করা কাঁধ আর টুকরি থেকে একটা খামিহীন পিঠা ও চাপাটি নিয়ে সেই নাসরীয়ের হাতে দেবে। 20তারপর পুরোহিত দোলন-উৎসর্গ হিসাবে তা সদাপ্রভুর সামনে দোলাবে। এগুলো পবিত্র এবং পুরোহিতের পাওনা। এছাড়া দুলিয়ে রাখা বুকের মাংস এবং উৎসর্গ করা ঊরুও পুরোহিতের পাওনা। এই সব হয়ে গেলে পর সেই নাসরীয় আংগুর-রস খেতে পারবে।

21“নাসরীয়ের জন্য এই হল নিয়ম। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার শপথ অনুসারে তাকে এই সব উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এছাড়া যদি সে নিজের ক্ষমতামত আরও কিছু দেবার শপথ করে থাকে তবে তা-ও তাকে দিতে হবে। সে যা প্রতিজ্ঞা করেছে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার নিয়ম অনুসারে তাকে এর সবই দিতে হবে।”

পুরোহিতের আশীর্বাদ

22সদাপ্রভু মোশিকে বললেন, 23“তুমি হারোণ ও তার ছেলেদের বল যে, তারা এই কথা বলে ইস্রায়েলীয়দের উপর আশীর্বাদ উচ্চারণ করবে:

24‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন

ও রক্ষা করুন;

25সদাপ্রভুর দয়া আলোর মত

তোমার উপর পড়ুক;

তাঁর করুণা তোমার উপর থাকুক।

26সদাপ্রভু তাঁর মুখ তোমার দিকে ফিরান

এবং তোমাকে শান্তি দিন।’

27“এইভাবে তারা ইস্রায়েলীয়দের উপর আমার নাম উচ্চারণ করবে, তাতে আমিই তাদের আশীর্বাদ করব।”