Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



1

উদ্দেশ্য ও মূলভাব

1দায়ূদের ছেলে ইস্রায়েলের রাজা শলোমনের সৎ উপদেশ।

2এগুলো লেখা হয়েছে যেন লোকে সুবুদ্ধি এবং শিক্ষা পায়,

যেন তাদের বিচারবুদ্ধি বাড়ে,

3যেন লোকে অন্যের সংগে বিবেচনা করে চলে,

যেন সকলের সংগে তারা উপযুক্ত, ন্যায় ও সৎ ব্যবহার করে,

4যেন বোকা লোকেরা চালাক হয়

আর যুবকেরা জ্ঞান ও বিচারবুদ্ধি পায়,

5– জ্ঞানীরা এই সব উপদেশ শুনুক ও আরও শিক্ষা লাভ করুক,

আর বুদ্ধিমানেরা শুনে পথ চলায় পাকা হোক-

6যেন লোকে চলতি কথা ও গভীর অর্থপূর্ণ কথা

এবং জ্ঞানীদের বলা কথা ও ধাঁধা বুঝতে পারে।

7সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি,

কিন্তু যাদের বিবেক অসাড় তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে।

যুবকদের প্রতি উপদেশ

8ছেলে আমার, তুমি তোমার বাবার উপদেশে কান দাও;

তোমার মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ কোরো না।

9সেগুলো হবে তোমার মাথায় জড়াবার সুন্দর মালা

আর গলার হারের মত।

10ছেলে আমার, পাপীরা যদি তোমাকে বিপথে নিয়ে যেতে চায়

তুমি রাজী হোয়ো না।

11ধর, কেউ বলল, “আমাদের সংগে এস,

খুন করবার জন্য চল আমরা ওৎ পেতে থাকি,

কোন নির্দোষ লোককে ধরবার জন্য লুকিয়ে থাকি।

12তারা যেমন সম্পূর্ণ শরীর নিয়ে জীবিত অবস্থায়

মৃতস্থানে, অর্থাৎ সেই গর্তে নেমে যায়,

তেমনি করেই এস, আমরা ওদের জীবিত অবস্থায়

গোটাই গিলে ফেলি;

13তাহলে আমরা নানা রকমের দামী জিনিস পাব,

আর লুটের জিনিস দিয়ে আমাদের বাড়ী-ঘর ভরব।

14আমাদের সংগেই তোমার ভাগ্য তুমি জুড়ে নাও,

আমাদের টাকার থলি একটাই হবে।”

15ছেলে আমার, তুমি ওদের সংগে যেয়ো না,

ওদের পথে তোমার পা ফেলো না;

16কারণ ওদের পা পাপের দিকে দৌড়ায়,

খুন করবার জন্য ওরা ছুটে চলে।

17লোকে বলে, “পাখীর চোখের সামনে জাল পাতলে

কোন লাভ হয় না।”

18এই লোকেরা নিজেরাই খুন হবার জন্য ওৎ পেতে থাকে,

নিজেরাই শেষ হওয়ার জন্য লুকিয়ে থাকে।

19মন্দ উপায়ে কোন কিছু লাভ করবার জন্য যারা ছোটে

তাদের সকলের দশাই এই রকম হয়;

তারা যা লাভ করে তা তাদের জীবন শেষ করে দেয়।

সুবুদ্ধির ডাক

20সুবুদ্ধি রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকে,

বাজারে বাজারে আওয়াজ তোলে।

21গোলমাল-ভরা রাস্তার মোড়ে মোড়ে সে চিৎকার করে,

শহরের ফটকে ঢুকবার পথে সে এই কথা বলে,

22“বোকা লোকেরা, আর কতদিন তোমরা তোমাদের

বোকামি ভালবাসবে?

যারা ঠাট্টা-বিদ্রূপ করে তারা আর কতকাল তার মধ্যে

আনন্দ পাবে?

যারা বিবেচনাহীন তারা আর কতকাল জ্ঞানকে ঘৃণা করবে?

23আমার শাসনের কথায় যদি তোমরা কান দিতে,

তাহলে আমার আত্মা আমি তোমাদের উপরে ঢেলে দিতাম,

আমার মনের কথা তোমাদের জানাতাম।

24আমি যখন ডাকলাম তখন তোমরা আমাকে অগ্রাহ্য করলে,

হাত বাড়িয়ে দিলেও কেউ তাতে সাড়া দিলে না।

25তোমরা যখন আমার সব উপদেশই অগ্রাহ্য করলে,

দোষ দেখিয়ে দিলেও তা গ্রহণ করতে চাইলে না,

26তখন তোমাদের ধ্বংস দেখে আমি হাসব,

তোমাদের উপর বিপদ নেমে আসলে তামাশা করব।

27বিপদ ঝড়ের মত তোমাদের উপর নেমে আসলে,

ধ্বংস ঘূর্ণিবাতাসের মত তোমাদের ঝেঁটিয়ে নিয়ে গেলে,

দুঃখ-দুর্দশার মধ্যে তোমরা ডুবে গেলে,

আমি তামাশা করব।

28“বুদ্ধিহীনেরা তখন আমাকে ডাকবে কিন্তু আমি সাড়া দেব না;

তারা আমার খোঁজ করবে কিন্তু আমাকে খুঁজে পাবে না।

29তারা জ্ঞানকে ঘৃণা করেছে

আর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে চায় নি।

30সেইজন্য আমার উপদেশ তারা গ্রহণ করে নি,

আর সংশোধনের জন্য আমি যা বলেছি তা পায়ে দলেছে;

31কাজেই তাদের নিজেদের কাজের ফল তাদেরই ভোগ করতে হবে, বিদ্রূপ

নিজেদের পরামর্শের ফল দিয়েই পেট ভরাতে হবে।

32বোকা লোকদের বিপথে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হবে,

বিবেচনাহীনদের নিশ্চিন্ত মনোভাব তাদের ধ্বংস করবে;

33কিন্তু যারা আমার কথা শোনে তারা নিরাপদে বাস করবে;

তারা শান্তিতে থাকবে, অমংগলের ভয় করবে না।”