Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

9
সুবুদ্ধি আর নির্বুদ্ধির নিমন্ত্রণ
1সুবুদ্ধি তার ঘর তৈরী করেছে;
পাথর কেটে সে সাতটা থাম তৈরী করেছে।
2সে পশু কেটে মাংস রান্না করেছে
এবং আংগুর-রসের সংগে মশলা মিশিয়েছে;
সে খাবার দিয়ে টেবিল সাজিয়েছে।
3সে তার চাকরাণীদের সব জায়গায় পাঠিয়ে দিয়েছে,
আর শহরের সবচেয়ে উঁচু জায়গা থেকে
সে ডাক দিয়ে বলছে,
4“বোকা লোকেরা এখানে আসুক।”
যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
5“এস, আমার খাবার খাও,
আমার মশলা মেশানো আংগুর-রস খাও;
6তুমি বোকা লোকদের সংগ ছেড়ে দাও,
তাতে তুমি বাঁচবে;
তুমি বিচারবুদ্ধির পথে চলাফেরা কর।”
7ঠাট্টা-বিদ্রূপ কারীকে যে সংশোধন করতে যায় সে অপমানিত হয়;
দুষ্ট লোকের দোষ যে দেখিয়ে দেয়
তাকেই সেই দুষ্ট লোক দোষী করে।
8ঠাট্টা-বিদ্রূপ কারীর দোষ দেখিয়ে দিয়ো না,
দিলে সে তোমাকে ঘৃণা করবে;
বরং জ্ঞানী লোককে তার দোষ দেখিয়ে দাও,
সে তোমাকে ভালবাসবে।
9জ্ঞানী লোককে উপদেশ দাও, তাতে সে আরও জ্ঞানী হবে;
ঈশ্বরভক্ত লোককে শিক্ষা দাও, সে আরও শিক্ষা লাভ করবে।
10সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল সুবুদ্ধির ভিত্তি;
সেই পবিত্রজনকে জানতে পারলে বিচারবুদ্ধি লাভ হয়।
11সুবুদ্ধি বলে, “আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে,
তোমার আয়ু আরও অনেক বছর বেড়ে যাবে।
12তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,
কিন্তু যদি ঠাট্টা-বিদ্রূপ কারী হও তবে তুমি একাই কষ্ট পাবে।”
13নির্বুদ্ধি স্ত্রীলোকের মত যে গলাবাজি করে
সে কোন বাধা মানে না, তার জ্ঞান নেই।
14সে তার ঘরের দরজার পাশে
শহরের সবচেয়ে উঁচু জায়গার আসনে বসে।
15যারা সেই পথ দিয়ে সোজা নিজের নিজের পথে যায়
তাদের সে ডেকে বলে,
16“বোকা লোকেরা এখানে আসুক।”
যাদের বুদ্ধি নেই তাদের সে বলে,
17“চুরি করা জল মিষ্টি;
যে খাবার লুকিয়ে খাওয়া হয় তা খুব স্বাদ লাগে।”
18কিন্তু তারা জানেই না যে, মৃতেরা সেখানে থাকে;
সেই স্ত্রীলোকের নিমন্ত্রিত লোকেরা মৃতস্থানের গভীরে থাকে।