Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



105

1সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;

তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।

2তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা-গান কর;

তাঁর সব আশ্চর্য কাজের কথা বল।

3তাঁর পবিত্রতার গৌরব কর;

যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী

তাদের অন্তর আনন্দিত হোক।

4সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর;

সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও।

5-6হে তাঁর দাস অব্রাহামের বংশধরেরা,

তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা,

তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;

তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা

আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।

7তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু;

গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।

8যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,

তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

9সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন

আর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।

10তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে নিয়ম হিসাবে

আর ইস্রায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে

ঘোষণা করেছিলেন।

11তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশটা দেব,

সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”

12তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,

আর তারা সেখানে বিদেশী ছিল,

13তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে

আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

14তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না।

তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন,

15বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না;

আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

16তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন

আর তাদের খাবারের অভাব ঘটালেন;

17তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-

যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।

18বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,

লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।

19তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,

ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারে

তাঁর পরীক্ষা চলছিল।

20রাজার আদেশে তাঁর শিকল খুলে দেওয়া হল;

সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন।

21তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন,

22যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেন

আর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।

23তারপর ইস্রায়েল মিসরে গেলেন;

হাম-বংশীয়দের দেশে যাকোব কিছুকাল বাস করলেন।

24সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন;

শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।

25তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে

ঘৃণা জাগিয়ে দিলেন,

তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।

26তিনি তাঁর দাস মোশিকে

আর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন;

27তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশে

সকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন।

28তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল;

তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না।

29তাদের জল তিনি রক্ত করে দিলেন,

তাতে সব মাছ মরে গেল।

30দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল;

এমন কি, তাদের রাজার ঘরে গিয়েও সেগুলো ঢুকল।

31তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল,

তাদের দেশ মশাতে ছেয়ে গেল।

32তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন,

সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল।

33তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেন

আর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।

34তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;

35সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।

36তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,

অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।

37তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন;

তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

38তাদের চলে যাওয়া দেখে মিসরীয়েরা খুশী হয়েছিল,

কারণ তারা ইস্রায়েলীয়দের ভীষণ ভয় করত।

39তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,

আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।

40তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন;

স্বর্গ থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।

41তিনি পাথর খুলে দিলেন, তাতে জল বেরিয়ে আসল;

শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।

42তাঁর দাস অব্রাহামের কাছে তিনি যে পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন

তা তিনি মনে করলেন।

43আনন্দ ও আনন্দ-গানের সংগে

তাঁর বাছাই করা লোকদের তিনি বের করে আনলেন।

44তিনি অন্যান্য জাতির দেশ ইস্রায়েলীয়দের দিলেন

আর সেই সব জাতির পরিশ্রমের ফল

তাঁর লোকদের নিতে দিলেন,

45যাতে তারা তাঁর নিয়ম পালন করে

আর তাঁর আইন-কানুন মেনে চলে।

সদাপ্রভুর প্রশংসা হোক।