Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



109

গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।

1হে ঈশ্বর আমি তোমার গৌরব করি;

তুমি চুপ করে থেকো না।

2দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে;

তাদের মিথ্যাবাদী জিভ্‌ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে।

3তারা আমাকে ঘৃণার কথা দিয়ে ঘিরে ফেলেছে,

বিনা কারণে আমাকে আক্রমণ করেছে।

4আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে,

কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি।

5তারা মংগলের বদলে আমার প্রতি অমংগল করে,

ভালবাসার বদলে আমাকে ঘৃণা করে।

6তুমি তাদের উপরে দুষ্ট বিচারক নিযুক্ত কর;

যারা তাদের দোষী করবে তারা তাদের ডান পাশে দাঁড়াক।

7বিচারে তাদের দোষী বলে রায় দেওয়া হোক;

তাদের প্রার্থনা পাপ বলে ধরা হোক।

8তাদের আয়ু অল্প হোক;

তাদের উঁচু পদ অন্য লোকেরা নিয়ে যাক।

9তাদের ছেলেমেয়েরা বাবাকে হারাক;

তাদের স্ত্রীরা বিধবা হোক।

10তাদের ছেলেমেয়েরা পথে পথে ভিক্ষা করুক

আর তাদের ভাংগাচোরা ঘর থেকে দূরে গিয়ে

খাবার খুঁজে বেড়াক।

11মহাজন তাদের সব কিছু নিয়ে যাক;

অন্য লোকে তাদের পরিশ্রমের ফল লুটে নিক।

12তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক;

তাদের অনাথ ছেলেমেয়েদের প্রতি কেউ মমতা না করুক।

13তাদের বংশধরদের মেরে ফেলা হোক;

তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক।

14তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা সদাপ্রভুর মনে থাকুক;

তাদের মায়েদের পাপ মুছে ফেলা না হোক।

15সব সময় সেগুলো সদাপ্রভুর সামনে থাকুক,

যাতে তিনি পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।

16তারা দয়া করার কথা কখনও মনে করত না,

বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের মেরে ফেলার জন্য

অত্যাচার করত।

17তারা অভিশাপ দিতে ভালবাসত,

তাই সেই অভিশাপ তাদেরই উপরে পড়ল;

আশীর্বাদ করতে তাদের ভাল লাগত না,

তাই আশীর্বাদ তাদের কাছ থেকে দূরে গেল।

18কাপড় পরার মত করে অভিশাপ দেওয়া

তাদের অভ্যাসে দাঁড়িয়েছিল;

তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের জল খাওয়ার মত

আর দেহে তেল মাখাবার মত।

19সেই অভিশাপ চাদরের মত তাদের জড়িয়ে রাখুক

আর কোমর-বাঁধনির মত সব সময় বেঁধে রাখুক।

20আমার বিপক্ষেরা, যারা আমার বিষয়ে মন্দ কথা বলে,

তারা সদাপ্রভুর কাছ থেকে যেন এই ফলই পায়।

21কিন্তু তুমি, হে প্রভু সদাপ্রভু,

তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর;

তোমার ভালবাসা মংগলময় বলে তুমি আমাকে উদ্ধার কর।

22আমি দুঃখী ও অভাবী;

আমি অন্তরে আঘাত পেয়েছি।

23বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি;

পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।

24না খেয়ে খেয়ে আমার হাঁটু দুর্বল হয়েছে;

আমার দেহ রোগা হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে।

25আমার বিপক্ষদের কাছে আমি ঠাট্টার পাত্র হয়েছি;

তারা আমাকে দেখে মাথা নাড়ে।

26হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমাকে সাহায্য কর;

তোমার অটল ভালবাসার দরুন আমাকে রক্ষা কর।

27তারা জানুক এ তোমারই কাজ;

তুমিই, হে সদাপ্রভু, এই কাজ করেছ।

28তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ কোরো;

তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে,

কিন্তু তোমার দাস আনন্দিত হবে।

29আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক,

আর লজ্জা চাদরের মত তাদের দেহে জড়িয়ে থাকুক।

30আমি সকলের সামনে সদাপ্রভুর অনেক ধন্যবাদ করব,

আর অনেক লোকের মধ্যে তাঁর প্রশংসা করব;

31কারণ তিনি অভাবীর পাশে থাকেন,

যেন অন্যায় বিচারের রায় থেকে

তার প্রাণ রক্ষা করতে পারেন।