Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

14
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1যাদের মন অসাড় তারা ভাবে ঈশ্বর বলে কেউ নেই।
তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য;
ভাল কাজ করে এমন কেউ নেই।
2সদাপ্রভু স্বর্গ থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন,
দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা,
দেখতে চাইলেন কেউ ঈশ্বরের ইচ্ছামত কাজ করে কিনা।
3তিনি দেখলেন, সবাই ঠিক পথ থেকে সরে গেছে,
সবাই একসংগে খারাপ হয়ে গেছে;
ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
4যারা মন্দ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ?
লোকে যেমন করে খাবার খায়
তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে;
তারা সদাপ্রভুকে ডাকে না।
5ঈশ্বর তাঁর ভক্তদের সংগে আছেন,
তাই ঐ সব লোকেরা ভীষণ ভয়ের মধ্যে থাকবে।
6তোমরা যারা মন্দ কাজ করছ,
তোমরা দুঃখীদের কাজ নষ্ট করে তাদের লজ্জায় ফেলছ,
কিন্তু সদাপ্রভুই তাদের আশ্রয়।
7ইস্রায়েলীয়দের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক;
সদাপ্রভু যখন তাঁর লোকদের অবস্থা ফিরাবেন
তখন যাকোবের বংশ আনন্দ করবে-
ইস্রায়েলীয়েরা খুশী হবে।