Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

141
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকছি,
তুমি তাড়াতাড়ি আমার কাছে এস;
আমি ডাকলে তুমি আমার ডাকে কান দিয়ো।
2আমার প্রার্থনা যেন সুগন্ধি ধূপের মত,
আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার উৎসর্গের মত
তোমার সামনে উপস্থিত হয়।
3হে সদাপ্রভু, আমার মুখের উপর তুমি পাহারা বসাও,
আমার ঠোঁটের দরজা তুমি চৌকি দাও।
4আমার মনকে কোন মন্দ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না,
যাতে অন্যায়কারীদের সংগে মন্দ কাজে আমি অংশ না নিই;
তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।
5একজন ঈশ্বরভক্ত লোক আমাকে আঘাত করুন,
সেটা হবে বিশ্বস্ততা।
তিনি আমাকে বকুনি দিন,
সেটা হবে আমার মাথায় তেল দেওয়ার মত;
আমার মাথা তা অগ্রাহ্য না করুক।
কিন্তু আমার প্রার্থনা সব সময়
অন্যায়কারীদের কাজের বিরুদ্ধে থাকবে।
6তাদের শাসনকর্তাদের খাড়া পাহাড়ের উপর থেকে
নীচে ফেলে দেওয়া হবে;
তখন তারা আমার কথায় কান দেবে, কারণ তা মধুর।
7মানুষ চাষ করে যেমন মাটি ভেংগে ফেলে
তেমনি করেই আমাদের হাড়গুলো মৃতস্থানের মুখে
ছড়িয়ে দেওয়া হয়েছে।
8কিন্তু হে প্রভু সদাপ্রভু, আমার চোখ তোমার দিকে রয়েছে;
আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি,
আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।
9তারা আমার জন্য যে জাল পেতেছে
তা থেকে আমাকে রক্ষা কর;
অন্যায়কারীদের পাতা ফাঁদ থেকে আমাকে রক্ষা কর।
10দুষ্টেরা তাদের নিজেদের জালে নিজেরাই ধরা পড়ুক,
আর আমি সেই সময় নিরাপদেই তা পার হয়ে যাব।