Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

146
1সদাপ্রভুর প্রশংসা হোক। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।
2আমি সারা জীবন সদাপ্রভুর গৌরব করব;
যতদিন আমি বেঁচে থাকব আমার ঈশ্বরের প্রশংসা-গান গাইব।
3কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপর
তোমরা নির্ভর কোরো না;
তারা উদ্ধার করতে পারে না।
4তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়,
আর সেদিনই তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।
5ধন্য সেই লোক, যাকোবের ঈশ্বর যার সাহায্যকারী,
যার আশা তার ঈশ্বর সদাপ্রভুর উপর।
6সদাপ্রভু আকাশ ও পৃথিবী, সাগর ও তার মধ্যেকার সব কিছু
তৈরী করেছেন;
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন
আর যাদের খিদে আছে তাদের খাবার দেন;
সদাপ্রভুই বন্দীদের মুক্ত করেন।
8সদাপ্রভু অন্ধদের দেখবার শক্তি দেন;
যারা নুয়ে পড়েছে সদাপ্রভু তাদের তুলে ধরেন;
সদাপ্রভু সৎ লোকদের ভালবাসেন।
9সদাপ্রভু বিদেশীদের উপর চোখ রাখেন
আর অনাথ ও বিধবাদের দেখাশোনা করেন,
কিন্তু দুষ্টদের পথ তিনি বাঁকা করেন।
10সদাপ্রভু চিরকাল রাজত্ব করবেন;
হে সিয়োন, বংশের পর বংশ ধরে
তোমার ঈশ্বর রাজত্ব করবেন।
সদাপ্রভুর প্রশংসা হোক।