Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

2
1কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক?
কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?
2সদাপ্রভু ও তাঁর মশীহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসংগে দাঁড়াচ্ছে
আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক।
3তারা বলছে, “এস, আমরা ভেংগে ফেলি ওদের শিকল,
ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে।”
4সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে হাসছেন;
তিনি তাদের বিদ্রূপ করছেন।
5তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন,
তাঁর ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে।
6সদাপ্রভু বলবেন, “আমি যাঁকে রাজা করেছি
তাঁকে আমার পবিত্র সিয়োন পাহাড়ে বসিয়েছি।”
7রাজা বলবেন, “সদাপ্রভু যা স্থির করেছেন
আমি তা ঘোষণা করব;
তিনি আমাকে বলেছেন, ‘তুমি আমার পুত্র,
আজই আমি তোমার পিতা হলাম।
8তুমি আমার কাছে চাও,
তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে
অযিহূদী জাতিদের দেব;
গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে।
9লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেংগে ফেলবে,
চুরমার করে ফেলবে মাটির পাত্রের মত।’ ”
10তাই হে রাজারা, তোমরা এখন বুঝে-শুনে চল;
পৃথিবীর শাসনকর্তারা, সাবধান হও।
11ভক্তির সংগে তোমরা সদাপ্রভুর সেবা কর,
ভয়-ভরা অন্তরে আনন্দ কর।
12তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন কর,
যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হন
আর চলার পথেই তোমরা ধ্বংস হয়ে না যাও;
কারণ চোখের নিমেষেই তাঁর ক্রোধ জ্বলে উঠতে পারে।
ধন্য তারা, যারা তাঁর মধ্যে আশ্রয় নেয়।