Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

3
নিজ পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে য়াওয়ার সময় দায়ূদের গান।
1হে সদাপ্রভু, দেখ, আমার শত্রুর সংখ্যা কত।
দেখ, আমার বিরুদ্ধে কত লোক দাঁড়িয়েছে।
2অনেকে আমার সম্বন্ধে বলছে,
“ঈশ্বর তাকে উদ্ধার করবেন না।” [সেলা]
3কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার চারপাশে ঢাল হয়ে আছ।
তুমিই আমার গৌরব;
আমার নীচু মাথা তুমিই উঁচু করেছ।
4আমি চিৎকার করে সদাপ্রভুকে ডাকি,
আর তিনি আমাকে তাঁর পবিত্র পাহাড় থেকে উত্তর দেন। [সেলা]
5আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, আবার জেগে উঠলাম,
কারণ সদাপ্রভুই আমাকে ধরে রাখেন।
6আমার বিরুদ্ধে আমার চারপাশে
হাজার হাজার লোক উঠে দাঁড়িয়েছে,
কিন্তু আমি তাদের ভয় করি না।
7হে সদাপ্রভু, এস;
হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর।
তুমি আমার শত্রুদের চোয়ালে ঘা মেরে
সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ।
8উদ্ধার করা সদাপ্রভুরই কাজ।
তোমার নিজের লোকদের উপর
তোমার আশীর্বাদ নেমে আসুক। [সেলা]