Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

30
গৃহ-উৎসর্গের একটা গান। দায়ূদের গীত।
1হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব,
কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ;
আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।
2হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
সাহায্যের জন্য আমি তোমাকে ডেকেছিলাম
আর তুমি আমাকে সুস্থ করে তুলেছ।
3হে সদাপ্রভু, তুমি আমাকে মৃতস্থান থেকে তুলে এনেছ;
তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছ
যেন সেই গর্তে আমাকে নেমে যেতে না হয়।
4হে সদাপ্রভুর ভক্তেরা, তোমরা তাঁর উদ্দেশে গান গাও,
তাঁর পবিত্রতার গৌরব কর;
5কারণ তাঁর ক্রোধ বেশীক্ষণ থাকে না;
তাঁর দয়ায় জীবন পাওয়া যায়।
কেবল রাতটুকু কাটে কান্নায়,
কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।
6সুখের দিনে আমি বলেছিলাম,
কেউ আমাকে নাড়াতে পারবে না।
7হে সদাপ্রভু, তুমি দয়া দিয়ে আমার রাজ্য অটল রেখেছ,
কিন্তু যখন তুমি মুখ ফিরালে
তখন আমি ভীষণ ভয় পেলাম।
8হে সদাপ্রভু, তোমাকেই আমি ডেকেছিলাম;
আমার প্রভুর কাছে আমি মিনতি করে বলেছিলাম,
9“আমার মরণে কিম্বা মৃতস্থানে যাওয়াতে কি লাভ?
ধুলা কি তোমার গৌরব করবে
কিম্বা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?
10হে সদাপ্রভু, শোন, আমার প্রতি দয়া কর;
হে সদাপ্রভু, তুমি আমাকে সাহায্য কর।”
11শোক প্রকাশের অনুষ্ঠান থেকে
তুমি আমাকে নাচের উৎসবে এনেছ;
শোকের চট খুলে নিয়ে তুমি আমাকে আনন্দের সাজ পরিয়েছ,
12যাতে আমার অন্তর নীরব না থাকে
বরং তোমার উদ্দেশে গান করে।
হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব।