Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

8
গান পরিচালকের সংকলনের জন্য। গিত্তীৎ। দায়ূদের গান।
1হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ;
স্বর্গে তোমার মহিমা তুমি স্থাপন করেছ।
2ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে
তুমি শক্তির দুর্গ করেছ;
তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ,
যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের
তুমি থামিয়ে দিতে পার।
3আমি যখন তোমার হাতে গড়া আকাশের দিকে তাকাই
আর সেখানে তোমার স্থাপিত চাঁদ আর তারাগুলো দেখি,
4তখন ভাবি, মানুষ এমন কি যে, তুমি তার বিষয় চিন্তা কর?
মানুষের সন্তানই বা কি যে, তুমি তার দিকে মনোযোগ দাও?
5তুমি মানুষকে স্বর্গদূতের চেয়ে সামান্য নীচু করেছ;
রাজমুকুট হিসাবে তুমি তাকে দান করেছ গৌরব ও সম্মান।
6তোমার হাতের সৃষ্টির শাসনভার তুমি তারই হাতে দিয়েছ
আর তার পায়ের তলায় রেখেছ এই সব-
7গরু ও ভেড়ার পাল আর পৃথিবীর অন্য সব পশু,
8আকাশে উড়ে বেড়ানো পাখী,
সাগরের মাছ আর সাগর-পথে ঘুরে বেড়ানো অন্য সব প্রাণী।
9হে সদাপ্রভু, আমাদের প্রভু,
সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ।