Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



89

ইষ্রাহীয় এথনের মস্কীল-গান।

1আমি চিরকাল সদাপ্রভুর অটল ভালবাসার গান গাইব;

বংশের পর বংশ ধরে সকলের সামনে

তোমার বিশ্বস্ততার কথা জানাব।

2আমি ঘোষণা করব যে, তোমার ভালবাসার কাজ

চিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে;

তোমার বিশ্বস্ততা স্বর্গেই তুমি স্থাপন করছ।

3তুমি বলেছ, “আমার বাছাই করা লোকের জন্য

আমি একটা ব্যবস্থা স্থাপন করেছি;

আমার দাস দায়ূদের কাছে আমি এই শপথ করেছি,

4‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব;

বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা]

5হে সদাপ্রভু, স্বর্গের সব কিছু

তোমার সুন্দর মহান কাজের গুণগান করে,

পবিত্র দূতদের মধ্যে তোমার বিশ্বস্ততার গৌরব করে।

6স্বর্গের মধ্যে এমন কে আছে

যাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়?

স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান?

7পবিত্র দূতদের সভায় সকলে ঈশ্বরকে ভয় ও ভক্তি করে;

তাঁর চারপাশের সকলের চেয়ে

তিনিই বেশী ভক্তিপূর্ণ ভয় জাগান।

8হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,

কে আছে তোমার মত শক্তিমান, হে সদাপ্রভু?

তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।

9ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;

তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

10তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;

তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11মহাকাশ তোমার, জগৎও তোমার;

এই পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;

তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের গান করে।

13তোমার হাত ক্ষমতায় ভরা;

তোমার হাতে রয়েছে শক্তি,

তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

14সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে;

ভালবাসা ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে।

15ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;

হে সদাপ্রভু, তারা তোমার দয়ার দৃষ্টির আলোতে

চলাফেরা করে।

16সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ;

তোমার সততা তাদের উঁচুতে তোলে।

17তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;

তোমার দয়াই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18আমাদের রাজাকে ইস্রায়েলের সেই পবিত্রজন নিযুক্ত করেছেন;

আমাদের সেই ঢাল সদাপ্রভুরই নিযুক্ত।

19একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,

“আমি এক বীরকে সাহায্য করেছি;

লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি;

আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21আমার শক্তির হাত তার সংগে থাকবে;

আমার হাতই তাকে শক্তি দান করবে।

22কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;

কোন দুষ্ট লোক তাকে অত্যাচার করতে পারবে না।

23তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলব

আর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।

24আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে;

আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।

25আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।

26সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,

আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়।’

27আমিও তাকে আমার প্রথম সন্তান করব;

পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব।

28চিরকাল তার প্রতি আমার ভালবাসা থাকবে;

তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।

29আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব;

যতদিন আকাশ থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে।

30তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়

আর আমার আইন-কানুন মেনে না চলে,

31যদি তারা আমার নিয়ম অমান্য করে

আর আমার আদেশ পালন না করে,

32তবে বেত মেরে আমি তাদের পাপের শাস্তি দেব,

তাদের অন্যায়ের শাস্তি দেব।

33কিন্তু আমার অটল ভালবাসা

আমি তার উপর থেকে তুলে নেব না;

আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।

34আমার স্থাপন করা ব্যবস্থা আমি খেলাপ করব না;

আমার মুখ যা বলেছে তা বদলাব না।

35আমার পবিত্রতার শপথ করে আমি একবারই বলে রেখেছি-

আমি দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না;

36তার বংশ চিরকাল থাকবে;

তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।

37আকাশের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মত

তা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]

38কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;

তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ।

39তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছ

তা তুমি পায়ে মাড়িয়েছ;

তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ।

40তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;

তাঁর সব দুর্গ ধ্বংস করেছ।

41যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;

তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।

42তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ;

তাঁর শত্রুদের আনন্দিত করেছ।

43তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ;

তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি।

44তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ;

তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ।

45তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ,

লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা]

46হে সদাপ্রভু, আর কতকাল?

চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে?

আর কতকাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?

47ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট;

কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ!

48কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না?

এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকে

নিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]

49হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা?

তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথ

তুমি দায়ূদের কাছে করেছিলে।

50হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছে

তা তুমি মনে করে দেখ;

মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমান

কেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।

51হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে;

অপমান করেছে তোমার অভিষিক্ত লোককে

তাঁর প্রতিটি ব্যাপারে।

52চিরকাল সদাপ্রভুর গৌরব হোক!

আমেন, আমেন।

চতুর্থ খণ্ড ৎ (90-106)