Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

91
1মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে।
2সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলব,
“তিনিই আমার আশ্রয় ও আমার দুর্গ;
তিনিই আমার ঈশ্বর যাঁর উপরে আমি নির্ভর করি।”
3তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে
আর সর্বনাশা মড়কের হাত থেকে রক্ষা করবেন।
4তাঁর পালখে তিনি তোমাকে ঢেকে রাখবেন,
তাঁর ডানার নীচে তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ-রক্ষাকারী বর্ম হবে।
5রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না;
6ভয় করবে না অন্ধকারের চলমান মড়ককে
কিম্বা দুপুরের ধ্বংসকারী আঘাতকে।
7হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক,
আর হাজার দশেক পড়বে অন্য দিকে,
কিন্তু এ সব তোমার কাছেই আসবে না।
8দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে।
9“হে সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়স্থান।”
তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান;
10সেজন্য তোমার কোন সর্বনাশ হবে না,
তোমার বাড়ীর উপর কোন আঘাত পড়বে না;
11কারণ তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন
যেন সব অবস্থায় তাঁরা তোমাকে রক্ষা করেন।
12তাঁরা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন
যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।
13তুমি সিংহ আর কেউটে সাপের উপর দিয়ে হেঁটে যাবে,
যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে।
14সদাপ্রভু বলছেন, “ভালবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে,
তাকে আমি রক্ষা করব;
আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব,
কারণ সে আমাকে সত্যিই চিনেছে।
15সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব;
বিপদের সময় আমি তার সংগে থাকব;
তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব।
16অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশী করব;
আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাব।”