Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

গীতসংহিতা
ভূমিকা
গীতসংহিতা বইটির ৭৩টি গীত লিখেছিলেন দায়ূদ; যাঁদের নাম জানা যায় না তাঁরা ৪৯টি গীত লিখেছিলেন। এছাড়া আসফ ১২টি, কোরহের ছেলেরা ১০টি, শলোমন ২টি, মোশি ১টি, এথন ১টি, হেমন ১টি এবং ইষ্রা ১টি গীত লিখেছিলেন।
গীতসংহিতা হল একত্রিত করা কতগুলো কবিতা। এগুলো বাদ্যযন্ত্রের সংগে গাইবার জন্য লেখা হয়েছিল, পড়বার জন্য নয়। এগুলোকে প্রায়ই বলা হয় “দায়ূদের গীত” কিন্তু সমস্ত গীতসংহিতার মাত্র অর্ধেক গান দায়ূদের রচিত। অবশ্য অন্যান্য লেখকদের চেয়ে দায়ূদের রচনা বেশী।
মোশির সময় থেকে ইষ্রার সময় পর্যন্ত এক হাজার বছরেরও বেশী সময় লেগেছিল গীতসংহিতার গানগুলো লিখতে। গীতসংহিতা লিখতে যত সময় লেগেছিল তত সময়ের মধ্যে ইয়োব ছাড়া গোটা পুরাতন নিয়ম লেখা হয়েছিল। দায়ূদের সময় থেকে হিষ্কিয়ের সময় পর্যন্ত, তিনশো বছরের মধ্যে গীতসংহিতার বেশীর ভাগ গান লেখা হয়েছিল (1000-700 খ্রীষ্টপূর্বাব্দ)।
উপাসনা-ঘরে ও সমাজ-ঘরে উপাসনার সময় ব্যবহারের জন্য প্রাচীন ধর্মীয় গানের বই ছিল গীতসংহিতা। গীতসংহিতা পাঁচটি খণ্ডে বিভক্ত। প্রত্যেক খণ্ড ঈশ্বরের গৌরব করে শেষ হয়েছে। পঞ্চম খণ্ড শেষ হয়েছে 150 অধ্যায়ের পুরো গানটি দিয়ে। গীতসংহিতার কোন কোন অধ্যায়ের উপরে যে শিরোনাম বা অন্যান্য কথা লেখা আছে সেগুলো খুবই প্রাচীন এবং খুব সম্ভব তা পবিত্র শাস্ত্রের অংশ। গীতগুলোর উপরে লেখা অজানা শব্দ বা নামের ব্যাখ্যার জন্য টীকা দেখুন।
বিষয় সংক্ষেপ:
(ক) প্রথম খণ্ড (১-৪১)
(খ) দ্বিতীয় খণ্ড (৪২-৭২)
(গ) তৃতীয় খণ্ড (৭৩-৮৯)
(ঘ) চতুর্থ খণ্ড (৯০-১০৬)
(ঙ) পঞ্চম খণ্ড (১০৭-১৫০)